বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৫ আগস্ট ২০২৫ ১৫ : ০১Soma Majumder
ছোটবেলা থেকেই আমাদের বিদ্যুতের তারে হাত দিতে বারণ করা হয়। বিদ্যুতের সংস্পর্শে এলে মারাত্মক বিপদ হতে পারে, এই ভয় থাকে সকলের মনে। যদিও পাখিরা ঝাঁকে ঝাঁকে বসে থাকে বৈদ্যুতিন তারে। কিন্তু কখনও ভেবে দেখেছেন হাজার হাজার ভোল্ট বিদ্যুৎ প্রবাহিত সেই তারে বসেও কেন পাখিরা বিদ্যুৎস্পৃষ্ট হয় না? এর পিছনে কি আদৌ কোনও বিজ্ঞান আছে? নাকি পাখিরা নিজস্ব জাদুতে অনায়াসে বৈদ্যুতিক তারে বসে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটিয়ে দিতে পারে? আসুন জেনে নেওয়া যাক-
ইলেকট্রিক ওয়্যারে বাদুড় বসলেই শরীরে কাঁপুনি ধরতে থাকে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাও যায়। কিন্তু তারে বসে দিব্যি আরাম করে উপভোগ করে অন্যান্য পাখিরা। আর এর পিছনে রয়েছে অত্যন্ত সহজ ও সাধারণ একটি বিজ্ঞান। এক্ষেত্রে বিদ্যুতের একটি মৌলিক ধারণা কাজ করে। আসলে পাখিরা শুধু একটি তারের উপর বসে। উভয় তারকে একসঙ্গে স্পর্শ করলে তারাও মারা যায়। কিন্তু সেটা সাধারণত হয় না। কারণ পাখিরা উভয় তারকে একসঙ্গে স্পর্শ করতে পারে না।
আরও পড়ুনঃ আপনার সঙ্গী কি শুধুই নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন? কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?
বিশেষজ্ঞদের মতে, পাখি যখন শুধুমাত্র একটি বিদ্যুতের তারে বসে, তখন তাদের দুই পা একই ভোল্টেজের তার স্পর্শ করে। ফলে তাদের শরীরের মধ্য দিয়ে বিদ্যুতের প্রবাহ ঘটে না। বিদ্যুতের শক লাগার জন্য "পটেনশিয়াল ডিফারেন্স" বা ভোল্টেজের পার্থক্য থাকা জরুরি। কিন্তু একটিমাত্র তারে বসার কারণে এমন কোনও পার্থক্য তৈরি হয় না। বিদ্যুতের তার অত্যন্ত ভাল পরিবাহী হলেও পাখির শরীর তুলনামূলকভাবে দুর্বল 'কন্ডাক্টর'। ফলে বিদ্যুতের প্রবাহ তাদের শরীরে প্রবেশ করলেও তা এতই সামান্য যে, সেটি পাখির জন্য ক্ষতিকর নয়।

আসলে পাখির শরীর ছোট হওয়া, তার পায়ের মাঝে দূরত্ব কম থাকা এবং মাটি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকা—এই তিনটি বিষয়ই এক্ষেত্রে পাখিকে নিরাপদ রাখে। যেহেতু তারা কোনো বিদ্যুৎ সার্কিট সম্পূর্ণ করে না, তাই তাদের দেহে বিদ্যুৎ প্রবাহ ঘটে না। একইভাবে মানুষের ক্ষেত্রে বিষয়টি উল্টো হয়। আমরা বিদ্যুতের তার স্পর্শ করার সঙ্গে মাটির সংস্পর্শে থাকি। ফলে উচ্চ ভোল্টেজ থেকে মাটির শূন্য ভোল্টেজ পর্যন্ত বিদ্যুৎ শরীর দিয়ে প্রবাহিত হয়। এই বিশাল ভোল্টেজ পার্থক্যের কারণে মানুষের ক্ষেত্রে প্রাণঘাতী ঝুঁকি তৈরি হয়।
যদিও পাখিও সবসময়ে নিরাপদ থাকে তা নয়। একসঙ্গে দুটি ভিন্ন ভোল্টেজের তার বা একটি গ্রাউন্ড করা বস্তু যেমন খুঁটি বা ট্রান্সফরমার স্পর্শ করলে সেটি পাখির জন্য সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। কারণ তখন সার্কিট সম্পূর্ণ হয় এবং বিদ্যুৎ সরাসরি পাখির দেহ দিয়ে প্রবাহিত হয়ে মৃত্যু ঘটাতে পারে।
সংক্ষেপে বলতে গেলে, পাখিরা বিদ্যুতের তারে নিরাপদে বসে থাকে কারণ তারা কোনও ভোল্টেজ পার্থক্যের মুখোমুখি হয় না। তবে সামান্য ভুল হলেই, যেমন একই সঙ্গে দুই ভিন্ন ভোল্টেজের তার মাটি স্পর্শ করলে, তারাও মারাত্মকভাবে আহত বা নিহত হতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?