শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৫ আগস্ট ২০২৫ ১৩ : ৫৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: রিলের 'মুন্না ভাই এমবিবিএস'-এর রিয়েল নজির এবার অসমের শিলচরে। ফলে ফের বড়সড় প্রশ্নচিহ্নের মুখে অসমের স্বাস্থ্যব্যবস্থা! কাছাড় জেলার শিলচর শহরের এক হাসপাতালে হাতেনাতে ধরা পড়লেন এক ভুয়ো চিকিৎসক। জানা গিয়েছে, ধৃত ভুয়ো চিকিৎসকের নাম পুলক মালাকার।
ধৃত ওই ভুয়ে চিকিৎসক শ্রীভূমি জেলার বাসিন্দা। অভিযোগ, কোনওরকম বৈধ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ওই হাসপাতালের প্রসূতি বিভাগে শল্যচিকিৎসক হিসেবে কাজ করছিলেন তিনি। গর্ভবতী মহিলাদের অপারেশন থেকে চিকিৎসা- সবই করতেন তিনি। সম্প্রতি এক গর্ভবতী মহিলার অস্ত্রোপচারের সময় পুলিশের জালে হাতেনাতে ধরা পড়েন অভিযুক্ত চিকিৎসক।
এই খবর ছড়িয়ে পড়তেই শিলচর শহরে চাঞ্চল্য ছড়ায়। বৈধ কাগজপত্র ছাড়া তিনি কীভাবে চিকিৎসক হিসেবে শহরের দু'টি হাসপাতালে যোগ দিলেন, তা নিয়েও প্রশ্ন উঠছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে কাছাড় জেলা পুলিশ। ওই জাল চিকিৎসক কাদের মদতে এতদিন ধরে চাকরি করছিলেন, তাও খতিয়ে দেখা হচ্ছে।
সিনিয়র পুলিশ অফিসার নুমাল মাহাত্তা বলেন, "আমরা পুলক মালাকার সম্পর্কে তথ্য পেয়েছি এবং তদন্ত শুরু করেছি। সমস্ত নথি যাচাই করার পর, আমরা দেখতে পেয়েছি যে- তাঁর সমস্ত সার্টিফিকেট জাল। তিনি একজন ভুয়া চিকিৎসক ছিলেন এবং বহু বছর ধরে ব্যবসা করছেন।"
আরও পড়ুন: আম্বানি-আদানি-নারায়ণ মূর্তির চেয়েও বেশি, মায়ের অ্যাকাউন্টে এত টাকা! দেখেই যুবকের চক্ষুচড়ক
অসমের শ্রীভূমির বাসিন্দা পুলক মালাকারকে সোমবার স্থানীয় আদালতে হাজির করা হয় এবং পাঁচ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়।
অসমে ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার নেতৃত্বাধীন সরকার এই বছরের জানুয়ারিতে একটি বিশেষ ইউনিট - অ্যান্টি-কোয়াকারি অ্যান্ড ভিজিল্যান্স সেল - গঠন করে, যা রাজ্য পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
এই ইউনিটটি এখন পর্যন্ত কর্মরত কোয়াক এবং ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে ১০টিরও বেশি মামলা দায়ের করেছে।
রাজ্যের কোয়াক চিকিৎসকরা মূলত গ্রামীণ এবং শহরাঞ্চলের নিম্ন ও মধ্যম আয়ের গোষ্ঠীগুলিকে লক্ষ্যবস্তু করে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?