বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আমেরিকা এবং ইইউও ব্যবসা বন্ধ করেনি রাশিয়ার সঙ্গে, ভারতকে ‘অযথা’ নিশানা করা হচ্ছে, ট্রাম্পের শুল্কের হুমকির পাল্টা জবাব কেন্দ্রের

অভিজিৎ দাস | ০৫ আগস্ট ২০২৫ ১৩ : ৩৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: সোমবার রাতে ট্রুথ সোশ্যালে নিজের হ্যান্ডলে ভারতকে ফের আক্রমণ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ ছিল, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পুতিনের দেশকে টাকা জোগাচ্ছে ভারত। এই কারণে, ধীরে ধীরে ভারতের উপর শুল্ক চাপানো হবে। এই মন্তব্যের পাল্টা দিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। একটি বিবৃতি প্রকাশ করে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের দ্বিচারিতার সমালোচনা করেছে কেন্দ্র। এর পাশাপাশি ট্রাম্পের শুল্কের হুমকিকে ‘অযৌক্তিক’ বলে বর্ণনা করেছে ভারত। এর পাশাপাশি, জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে কেন্দ্র।

বিদেশ মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া থেকে তেল কেনার ফলে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারতকে নিশানা করছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ঐতিহ্যবাহী সরবরাহ ইউরোপে সরিয়ে নেওয়ার পরই ভারত রাশিয়া থেকে তেল আমদানি শুরু করে। সেই সময় আমেরিকা বিশ্বব্যাপী জ্বালানি বাজারের স্থিতিশীলতা জোরদার করার জন্য ভারতের এই ধরনের আমদানিকে সক্রিয়ভাবে উৎসাহিত করেছিল।

মন্ত্রক জানিয়েছে, এই ধরণের আমদানির উদ্দেশ্য ভারতীয় নাগরিকদের জন্য জ্বালানির দামের ভারসাম্য বজায় রাখা। যদিও দেখা যাচ্ছে, যে সব দেশ ভারতের নিন্দা করছে তারাই রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে গিয়েছে। আমাদের মতো সেই সব দেশের ক্ষেত্রে ওই পণ্যগুলি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ নয়।

আরও পড়ুন: ভারতের তেলের টাকায় ইউক্রেনে মানুষ মারছে রাশিয়া, দাবি ট্রাম্পের, আরও বেশি শুল্ক চাপানোর হুঁশিয়ারি

ইউরোপীয় কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রাশিয়ার সঙ্গে ইইউ-র দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল ৬৭.৫ বিলিয়ন ইউরো (৭৮.১ বিলিয়ন ডলার) এবং ২০২৩ সালে পরিষেবা বাণিজ্য ছিল ১৭.২ বিলিয়ন ইউরো। এই পরিসংখ্যান উল্লেখ করে ভারত বলেছে যে, রাশিয়ার সঙ্গে ইইউ-র বাণিজ্য ভারতের মোট বাণিজ্যের চেয়ে ‘উল্লেখযোগ্যভাবে বেশি’। ২০২৪ সালে ইইউ রেকর্ড পরিমাণ ১৬.৫ মিলিয়ন টন তরল প্রাকৃতিক গ্যাস কিনেছে রাশিয়ার থেকে। ২০২২ সালে এই পরিমাণ ছিল ১৫.২১ মিলিয়ন টন।

মন্ত্রক বিবৃতিতে আরও জানিয়েছে, শুধু জ্বালানিই নয়, ইউরোপ এবং রাশিয়ার মধ্যে সার, খনিজ পদার্থ, রাসায়নিক, লোহা, স্টিল, যন্ত্রপাতি এবং গাড়ির সরঞ্জামের বাণিজ্যও হয়েছে। অন্যদিকে, আমেরিকা তার পরমাণু শিল্পের জন্য রাশিয়া থেকে ইউরোনিয়াম হেক্সাফ্লুওরাইড কেনা বন্ধ করেনি। এর পাশাপাশি, বৈদ্যুতিক গাড়ি শিল্পের জন্য প্যালাডিয়াম, সার এবং অন্যান্য রাসায়নিক আমদানি করাও অব্যাহত রেখেছে ট্রাম্প প্রশাসন।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে রাশিয়ার সঙ্গে মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য ছিল ৫.২ বিলিয়ন ডলার। যেখানে ২০২১ সালে এটি প্রায় ৩৬ বিলিয়ন ডলার ছিল। আমেরিকা রাশিয়ার উপর কোনও ‘পারস্পরিক শুল্ক’ আরোপ করেনি।

আরও পড়ুন: কত টাকা বেতন পান টিম কুক? অন্যান্য কর্মীদেরই বা কত টাকা দেয় অ্যাপল

মস্কোর ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাসে শেষ হওয়া বছরে নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য রেকর্ড ৬৮.৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে। যা অতিমারি-পূর্ববর্তী ১০.১ বিলিয়ন ডলারের বাণিজ্যের চেয়ে প্রায় ৫.৮ গুণ বেশি।

এদিকে, ২০২৪ সালে ইইউ ছিল রাশিয়ার তৃতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার। রাশিয়ার মোট বৈশ্বিক পণ্য বাণিজ্যের ৩৮.৪ শতাংশ ছিল ইইউ-র সঙ্গে। ২০২০ সালে মস্কোর শীর্ষ অংশীদার ছিল ইইউ। ২০২১ সালে রাশিয়ার সাথে ইইউর পণ্য বাণিজ্য ২৫৭.৫ বিলিয়ন ইউরো থেকে ২০২৪ সালে প্রায় ৭৪ শতাংশ কমেছে।

এই বছরের শুরুতে মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ভারতের প্রধান তেল সরবরাহকারী হয়ে উঠেছে। যুদ্ধ শুরু হওয়ার আগে প্রতিদিন এক লক্ষ ব্যারেলেরও কম আমদানি হচ। যা ছিল মোট আমদানির ২.৫ শতাংশ। ২০২৩ সালে প্রতিদিন ১.৮ মিলিয়ন ব্যারেলেরও বেশি আমদানি করছে ভারত। যা সামগ্রিক আমদানির ৩৯ শতাংশ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার মতে, ২০২৪ সালে রাশিয়ার ৭০ শতাংশ অপরিশোধিত তেল ভারতে রপ্তানি করা হয়েছিল। ভারত জানিয়েছে যে, তেল আমদানির উদ্দেশ্য ছিল ভারতীয় উপভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যের জ্বালানি নিশ্চিত করা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া