শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভয়াবহ বন্যা, জলমগ্ন গ্রামের পর গ্রাম, প্রবল বৃষ্টিতে মৃত্যুমিছিল যোগীরাজ্যে, বুধবার পর্যন্ত সব স্কুল বন্ধের নির্দেশ

পল্লবী ঘোষ | ০৫ আগস্ট ২০২৫ ১৩ : ২৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে টানা বর্ষণে ফের ভয়াবহ বন্যা পরিস্থিতি। মঙ্গলবার, ৫ আগস্ট রাজ্য সরকারের ত্রাণ কমিশনারের দপ্তরের তথ্য অনুযায়ী, রাজ্যের ১৭টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গঙ্গা, যমুনা ও বেতওয়া নদীর জলস্তর বিপদসীমার উপরে বইছে একাধিক স্থানে। যার ফলে বহু গ্রাম ও শহরাঞ্চল প্লাবিত হয়েছে।

বিপদের সীমা ছাড়িয়ে গঙ্গা, যমুনা ও বেতওয়া: 

ত্রাণ কমিশনের রিপোর্ট অনুযায়ী, গঙ্গা নদী বিপদসীমার ওপরে বইছে বারাণসী, মির্জাপুর, গাজিপুর ও বালিয়ায়। যমুনা নদী বিপদের চিহ্ন অতিক্রম করেছে অউরাইয়া, কালপি, হামিরপুর, প্রয়াগরাজ ও বান্দা জেলায়। বেতওয়া নদীর জলস্তর বিপদসীমার উপরে রয়েছে হামিরপুরে।


ভারী বৃষ্টিতে প্লাবিত ১৭ জেলা, স্কুল বন্ধ, উদ্ধারকাজ শুরু: 

বর্তমানে প্রয়াগরাজ, জলাউন, অউরাইয়া, মির্জাপুর, বারাণসী, কানপুর দেহাত, বান্দা, ইটাওয়া, ফতেহপুর, কানপুর নগর, চিত্রকুট সহ মোট ১৭টি জেলা বন্যায় কবলিত হয়েছে। এই পরিস্থিতিতে বারাণসীতে আগামিকাল, বুধবার পর্যন্ত দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছে। 


বারাণসীতে গঙ্গার জল ৭২.১ মিটার, একাধিক ঘাট ডুবে গেছে: 

বারাণসীতে গঙ্গা নদীর জলস্রোত সোমবার সকালে বিপদসীমা ৭১.২৬২ মিটার ছাড়িয়ে পৌঁছেছে ৭২.১ মিটারে। ফলে শহরের প্রায় সমস্ত ঘাট প্লাবিত হয়েছে। ‘গঙ্গা সেবা নিধি’র শিবম আগ্রহারি জানান, “ঘাটের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গঙ্গা আরতির অনুষ্ঠান এখন ছাদে করতে হচ্ছে। মানিকর্ণিকা ও হরিশচন্দ্র ঘাটে চিতাদাহ হচ্ছে উঁচু প্ল্যাটফর্মে।”

প্রশাসনের পক্ষ থেকে নদীতে নৌকা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (NDRF) বন্যা-প্রবাহিত অঞ্চলগুলিতে নজরদারি চালাচ্ছে ও আটকে পড়া মানুষদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। 

 

আরও পড়ুন: স্কুলে শত্রুতা, ছিল দু'চোখের বিষ, ১৫ বছর পর 'আড়ি' বদলে 'ভাব', বন্ধুত্ব দিবসে তরুণীর রোমান্টিক পোস্ট দেখে আবেগপ্রবণ নেটিজেনরা


২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু: 

প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। বজ্রপাত, জলে তলিয়ে, সাপের কামড় এবং বন্যায় ভেসে মৃত্যু হয়েছে তাঁদের। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামিকাল, বুধবার পর্যন্ত উত্তরপ্রদেশ জুড়েই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব জেলাতেই জারি রয়েছে কমলা সতর্কতা। 


প্রয়াগরাজে ২০০-র বেশি গ্রাম জলের তলায়: 

প্রবল বৃষ্টির জেরে প্রয়াগরাজে গঙ্গা ও যমুনা দুই নদীর জলই ৮৪.৭৩ মিটারের বিপদসীমা পেরিয়ে গেছে শনিবার থেকেই। সোমবার সকাল আটটা নাগাদ যমুনার জলস্তর ছিল ৮৬.০৪ মিটার (নৈনী এলাকায়), এবং গঙ্গার জলস্তর ছিল ৮৬.০৩ মিটার (ফাফামাউ এলাকায়)। এর ফলে জেলায় প্রায় ২০০টি গ্রাম ও শহরের প্রায় ৬০টি বসতি প্লাবিত হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে স্কুলে পঠন-পাঠন বন্ধ করার ঘোষণা করা হয়েছে এবং বন্যা আক্রান্তদের জন্য ত্রাণ শিবির খোলা হয়েছে। শহর ও গ্রামীণ অঞ্চল—সর্বত্র বন্যার কবলে। সদর তহসিলের ১০৭টি ওয়ার্ড ও পাড়ার মধ্যে রাজাপুর, বেলি কাচার, চাঁদপুর সালোরি, গোবিন্দপুর, ছোট বাঘাড়া ও বড় বাঘাড়া বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রামীণ এলাকায় ফুলপুর তহসিলের ১৮টি, সরাঁওয়ের ৮টি, মেজার ১২টি, বারার ৮টি ও হান্ডিয়ার ৬টি গ্রাম প্লাবিত হয়েছে।


প্রশাসনের তরফে তৎপরতা: 

জেলা প্রশাসন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে। বন্যা পরিস্থিতি মোকাবিলায় জরুরি হেল্পলাইন খোলা হয়েছে। স্থানীয় মানুষজনকে উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে এবং বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

উত্তরপ্রদেশ সরকারের মুখপাত্র জানান, “বন্যা পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। সরকার ও ত্রাণবাহিনী পূর্ণ প্রস্তুতিতে রয়েছে। বন্যা কবলিতদের সব রকম সাহায্য ও নিরাপত্তা দেওয়া হচ্ছে।” এই ভয়াবহ পরিস্থিতিতে রাজ্যের বহু মানুষের স্বাভাবিক জীবন ছিন্নভিন্ন হয়েছে। প্রশাসনের কাছে এখন প্রধান চ্যালেঞ্জ ক্ষয়ক্ষতি রোধ করা এবং দ্রুত পুনর্বাসন নিশ্চিত করা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া