বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | হিমালয়ের কোলে মনোরম পরিবেশে ওয়ার্ক ফ্রম হোম? পড়শি রাজ্যের এই গ্রামে মিলছে বিরাট সুবিধা

কৌশিক রয় | ০৫ আগস্ট ২০২৫ ১৩ : ০৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে ব্যস্ততার যুগে বিশেষ করে কোভিড কালের পর থেকে শুরু হয়েছে নয়া এক নিয়ম। সেটা হল কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম। অফিস যেতে না পারলেও বাড়িতে বসেও কাজ করতে হয় অনেককে। সেই কাজের জন্য যোগাযোগ করতে হয় বিশ্বের যে কোনও প্রান্তে। কিন্তু চাকুরিজীবীদের মতে, ওয়ার্ক ফ্রম হোমে স্ট্রেস অনেক বেশি, কাজের চাপ অনেক বেশি। ফলে, জীবন ব্যস্ত হয়ে পড়ে আরও বেশি। এই পরিস্থিতিতে ওয়ার্ক ফ্রম হোমকে কেন্দ্র করেই সামনে এসেছে নয়া পর্যটন প্যাকেজ। পশ্চিমবঙ্গের লাগোয়া এলাকাতেই তৈরি করা হয়েছে এমন এক গ্রাম যেখানে ভ্রমণ এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা মিলবে। সবথেকে বড় কথা এই গ্রাম একেবারে বরফে ঘেরা পাহাড়ের কোলে, যা ভ্রমণপিপাসুদের কাছে স্বপ্ন।

কিন্তু এই গ্রামটি কোথায় অবস্থিত জানেন কি? সিকিমের পাকইয়ং জেলার সবুজ পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রাম ইয়াকটেন হল সেই জায়গা যা চাকুরিজীবীদের জন্য উপযুক্ত জায়গা। এই ছোট্ট গ্রাম বর্তমানে শুধুই সিকিমের এক অজানা কোণ নয়, বরং ভারতবর্ষের প্রথম ‘ডিজিটাল নোম্যাড ভিলেজ’ হিসেবে পরিচিত হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের ‘নোম্যাড সিকিম’ উদ্যোগের অংশ হিসেবে এই গ্রামটি এখন এক যুগান্তকারী প্রকল্পের কেন্দ্রবিন্দু। যার লক্ষ্য হল সারা বিশ্ব থেকে রিমোট কর্মীদের আকৃষ্ট করে স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করা। স্থানীয় সূত্রে খবর, এই আকর্ষণীয় প্রকল্পটি পাকইয়ং জেলা প্রশাসন এবং এনজিও ‘সর্বহিতে’-র যৌথ প্রয়াস।

আরও পড়ুন: সন্তান আর নেই, চিকিৎসক পেটে ঠেসে ভরে দিলেন অযাচিত বস্তু! ডাক্তারের ভুলে পচে গেল যুবতীর জরায়ু?

এর উদ্দেশ্য সিকিমের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ডিজিটাল চাকুরিজীবীদের জন্য কাজের উপযোগী পরিবেশ গড়ে তোলা। পাশাপাশি, এটি হোমস্টে মালিকদের জন্যও সারা বছর টেকসই আয়ের রাস্তা খুলে দিচ্ছে। ‘নোম্যাড লিস্টের’ ‘২০২৫ স্টেট অব ডিজিটাল নোম্যাডস’ রিপোর্ট অনুযায়ী, ভারতে প্রায় ১৭ লক্ষ মানুষ বর্তমানে কাজ ও ভ্রমণের মধ্যে ভারসাম্য রেখে চলেন। ২০২২ সালের ডেলয়েট ইন্ডিয়া ওয়ার্কফোর্স সার্ভে অনুযায়ী, প্রায় ৮০ শতাংশ ভারতীয় পেশাদারই রিমোট বা ফ্লেক্সিবল ওয়ার্কিং মডেল পছন্দ করেন। এখন প্রশ্ন হচ্ছে, ইয়াকটেন গ্রামে কী সুবিধা মিলবে ডিজিটাল কর্মীদের? জানা গিয়েছে, এই ছোট্ট গ্রামটিতে মোট ৮টি হোমস্টেতে ১৮টি ঘর রয়েছে, রয়েছে দ্রুতগতির ওয়াই-ফাই, কো-ওয়ার্কিং স্পেস।

এখানে সাপ্তাহিক প্যাকেজ ৬,০০০ টাকা, মাসিক প্যাকেজ ১৫,০০০ টাকা। যার মধ্যে রয়েছে কাজের জায়গা, সংস্কৃতি অভিজ্ঞতা, স্থানীয় সাপোর্ট সহ। এখানকার তাপমাত্রাও খুবই আরামদায়ক। গ্রীষ্মে এখআনে তাপমাত্রা ২৪°C এবং শীতে ৪°C পর্যন্ত নেমে যায়। পরিবহণ ব্যবস্থাও অত্যন্ত ভাল। ইয়াকটেন গ্যাংটক থেকে ৩০ কিলোমিটার, বাগডোগরা বিমানবন্দর: ১২৫ কিলোমিটার এবং নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত। সিকিমের লোকসভার সাংসদ ইন্দ্র হ্যাং সুব্বা বলেন, ‘নোম্যাড সিকিম প্রকল্প শুধু পর্যটনের নতুন রূপ নয়, বরং এটি আমাদের সংস্কৃতি ও স্থানীয় অর্থনীতিকে বিশ্বজুড়ে ডিজিটাল কর্মীদের সঙ্গে যুক্ত করছে’।

এখানেই শেষ নয়, বর্ষাকালে যখন পাহাড়ে অফ সিজন থাকে, তখন পর্যটক টানতেও এই প্রকল্প অনেক ক্ষেত্রে সমাধান আনবে। মূলত, এপ্রিলে বর্ষা শুরু হওয়ার পর সেপ্টেম্বর পর্যন্ত পর্যটক আসা প্রায় বন্ধ থাকে। ডিজিটাল নোম্যাডদের আগমন হোমস্টে মালিকদের জন্য সারা বছর আয়ের রাস্তা তৈরি করবে। জানা গিয়েছে, এই প্রকল্পটিকে পাইলট হিসেবে তিন বছরের জন্য নজরে রাখা হবে। সাফল্য মিললে সিকিমের আরও গ্রামকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলে জানা গিয়েছে। বিশ্বে ইতিমধ্যেই চিয়াং মাই (থাইল্যান্ড), উবুদ (বালি), পন্টা দো সল (পর্তুগাল), স্পেন, ইতালির বেশ কিছু এলাকা ডিজিটাল নোম্যাডদের জন্য আদর্শ হাব হয়ে উঠেছে। সেই তালিকায় এবার নাম যুক্ত হয়েছে সিকিমের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া