মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | আপনার সঙ্গী কি শুধুই নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন? কোন কোন লক্ষণ দেখে বুঝবেন?

সোমা মজুমদার | ০৫ আগস্ট ২০২৫ ১২ : ৩৬Soma Majumder

দু'জনে কথা বলার সময়ে একনাগাড়ে তুলে যান সেলফি। সমাজ মাধ্যমে কখনও লাইভ, কখনও বা নিজের জীবনের হালহকিকত নিয়ে লেখালেখি। এককথায় সারাক্ষণই আত্মপ্রেমে মগ্ন আপনার সঙ্গী। যাকে বলা হয় 'নার্সিসিস্ট'। এই ধরনের মানুষদের নিজেদের ভাবনায় থাকে শুধুই ‘আমিত্ব’। কিন্তু এই নিজেকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া যে সম্পর্কে 'তিক্ততা' নিয়ে আসতে পারে, এমনটাই মনে করেন মনোবিদরা। আপনার সঙ্গীর মধ্যেও কি এমন স্বভাব রয়েছে? তিনিও কি কেবল নিজেকে ভালবাসেন? কয়েকটি লক্ষণ দেখে বুঝে নিন-

১. নিজেকে গুরুত্ব দেওয়া- নার্সিসিস্ট প্রকৃতির মানুষেরা নিজেদের সবচেয়ে বেশি গুরুত্ব দেন। কারওর সঙ্গে কথা বলার সময়ে যতই অন্য কথা হোক নিজের বিষয়েই প্রসঙ্গ ঘুরিয়ে দেন। এঁরা নিজের জীবন, নিজের কৃতিত্ব দেখাতে এতটাই ব্যস্ত থাকেন যে প্রিয়জনের ভাবনা কিংবা অনুভূতি বুঝতে পারেন না। ফলে সম্পর্কে সমস্যা তৈরি হতে দেখা যায়। 
 
২. নিজেকে বিশেষ মনে করা- এই ধরনের মানুষেরা সাধারণত অন্যদের থেকে বিশেষ গুরুত্ব পেতে চান। এমনকী যদি আপনি তাঁদের যথেষ্ট প্রশংসা কিংবা গুরুত্ব না দেন তাহলে সমস্যা হতে পারে। মান্য কথাতে তাঁরা দুর্ব্যবহারও করতে পারেন। 

আরও পড়ুনঃ সকালে খালি পেটে এই সব খাবার খেলেই সর্বনাশ! জ্বলবে গলা থেকে বুক, সারাদিন পিছু নেবে বদহজম

৩. অন্যদের হেয় করার প্রবণতা- নিজেকে সবকিছুতে সেরা মনে করায় অন্যদের এঁরা হেয় করেন। সঙ্গী এই প্রকৃতির মানুষ হলে তিনি আপনার আত্মীয়, বন্ধুদের কাজ নিয়ে কৌতুকের সুরে কিংবা সরাসরি নেতিবাচক মন্তব্য করতে পারেন। আপনার আত্মবিশ্বাসেও চিড় ধরাতে পারেন।

৪. সবকিছু নিয়ন্ত্রণ করা- যে কোনও পরিস্থিতি এবং চারপাশের মানুষকে নিয়ন্ত্রণ করতে চান নার্সিসিস্ট স্বভাবের মানুষেরা। অন্যের প্রতি উদ্ধত আচরণ করেন এঁরা। আপনার ব্যক্তিগত পছন্দ এবং স্বাধীনতা নিয়েও এঁদের নিয়ন্ত্রণ করার প্রবণতা থাকে।  

৫. নিজের চেহারা ও পদমর্যাদা নিয়ে উদ্বেগ- নার্সিসিস্ট স্বভাবের মানুষেরা নিজের চেহারা, উপস্থিতি ও পদমর্যাদাকে খুবই গুরুত্ব দেন। নিজের যে কোনও বিষয়ের ভাবনাতেই এঁরা সারাক্ষণ মগ্ন থাকেন। 

৬. সমালোচনা মানতে পারেন না- এই ধরনের মানুষেরা নিজেকে নিয়ে কারওর মন্তব্য কিংবা সমালোচনা, এমনকী নিজের উন্নতি নিয়ে পরামর্শ শুনলেও রেগে যান। অন্যর মতামতকে গ্রাহ্য না করে উল্টে তাঁদেরই দোষারোপ করতে থাকেন। প্রতিটা সম্পর্কেই ভুল–বোঝাবুঝি থাকতে পারে। কিন্তু এ ধরনের মানুষেরা নিজের ভুলটা যেন চোখেই দেখতে পান না। তাই ভুলের জন্য ক্ষমাপ্রার্থনাও করেন না।

৭. হিংসার প্রবণতা- নার্সিসিস্ট স্বভাবের মানুষেরা প্রিয়জনকেও হিংসাও করতে পারেন। কেউ কেউ আবার নিজেকে এতটাই সেরা মনে করেন যে তাঁদের মনে হয়, অন্যরা তাঁকে হিংসা করেন। গন্ডগোল হওয়ার ঝুঁকি থাকে না৷

আপনার সঙ্গীর মধ্যে যদি এই ধরনের লক্ষণ দেখতে পান তাহলে উপেক্ষা না করাই শ্রেয়। আপনি সম্পর্কের কোন বিষয়গুলো নিয়ে সমস্যা অনুভব করছেন, তা নিয়ে আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করতে পারেন। তাঁর আচরণের কোন দিকগুলোর কারণে আপনি কষ্ট পাচ্ছেন, তা বুঝিয়ে বলতে পারেন। চাইলে কোনও মনোবিদের পরামর্শ নিতে পারেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া