বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | খাব কিন্তু টাকা দেব না, অতি চালাকি করতে গিয়ে মহাবিপদ, রেস্তোরাঁয় গিয়ে যুবকের দল যা করল...

কৌশিক রয় | ০৫ আগস্ট ২০২৫ ১১ : ৪৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: রেস্তোরাঁয় গিয়ে টাকা না দেওয়ার ধান্দা, অতি চালাকি করতে গিয়ে আট-দশ জন যুবক পড়ল মহাবিপদে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। জানা গিয়েছে, কানপুরের একটি রেস্তোরাঁয় আট থেকে দশ জন যুবকের একটি দল ভেজ বিরিয়ানিতে কৃত্রিমভাবে হাড় ফেলে খাবারের বিল না দেওয়ার চেষ্টায় ধরা পড়ে। গত ৩১ জুলাই রাতে ঘটনাটি ঘটেছে কানপুর শহরের শাস্ত্রী চকের বিখ্যাত 'বিরিয়ানি বে' রেস্তোরাঁয়। জানা গিয়েছে, এলাকার ক্যান্টনমেন্ট থানার আওতায় পড়ে এই রেস্তোরাঁটি। রেস্তোরাঁর মালিক রবিকার সিং জানিয়েছেন, প্রায় আট দশ জনের একদল যুবক গত ৩১ জুলাই, বৃহস্পতিবার রাতে রেস্তোরাঁয় খেতে আসে।

এসে তাঁরা ভেজ এবং নন-ভেজ বিরিয়ানির অর্ডার দিয়েছিল। কিন্তু খাওয়া শুরু করার কিছুক্ষণ পরেই ওই যুবকদের দলের একজন হঠাৎ চিৎকার করে বলেন, তাঁর ভেজ বিরিয়ানিতে মাংসের হাড় পাওয়া গেছে। এই ঘটনার পরেই রেস্তোরাঁর মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি এরপর আরও উত্তপ্ত হলে রেস্তোরাঁ কর্তৃপক্ষের তরফে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ আসার পর দুই পক্ষের উপস্থিতিতে তৎক্ষণাৎ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, এক যুবক অন্য যুবকের হাতে একটি মাংসের হাড় তুলে দিচ্ছে। ওই যুবক মাংসের হাড়টি চুপিচুপি ভেজ বিরিয়ানির প্লেটে রেখে দেন। 

রেস্তোরাঁ মালিক বলেন, ‘আমাদের রান্নাঘরে আমিষ এবং নিরামিষ খাবার সম্পূর্ণ আলাদা ভাবে তৈরি হয়। একসঙ্গে মিশে যাওয়ার কোনও সুযোগ নেই। এটা সম্পূর্ণ পরিকল্পিত ছিল ওই যুবকদের।’ তাঁর দাবি, ওই যুবকদের পরিকল্পনা ছিল, যাতে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকার বিল মেটাতে না হয়। এই ঘটনায় এখন পর্যন্ত কোনও লিখিত অভিযোগ না হলেও ক্যান্টনমেন্ট সার্কেল অফিসার যোগেন্দ্র সিং জানিয়েছেন, ‘আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’ ঘটনাটি প্রকাশ্যে আসার পর শহরের বিভিন্ন মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বেশির ভাগই দাবি করেছেন সিসিটিভি ফুটেজ না থাকলে হয়তো রেস্তোরাঁর ওপর দোষ চাপানো হত। গোটা ঘটনাটি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে এবং নেটিজেনরা রেস্তোরাঁর সতর্কতা এবং পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া