বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৫ আগস্ট ২০২৫ ১১ : ৫২Soma Majumder
শরীরের জ্বালানি হল খাবার। দেহের প্রয়োজনীয় শক্তি এই খাবার থেকেই পাওয়া যায়। সঙ্গে মেলে পুষ্টি উপাদান। যা সুস্থ থাকতে সাহায্য করে। তাই আমরা প্রতিদিন কী খাই, কতটা খাই তা সুস্থতার জন্য খুবই জরুরি। আজকাল ব্যস্ততার যুগে অনেকের মধ্যেই ভুল খাদ্যাভাস দেখা যায়। তাই অল্প বয়স থেকেই শরীরে কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো ক্রনিক রোগ বাসা বাঁধে। শরীর ঠিক রাখার জন্য খাদ্যাভাসের বড় ভূমিকা রয়েছে। তবে শুধু পুষ্টিকর খাবার খেলেই চলবে না, সঠিক সময়ে ঠিক খাবার খাওয়াও জরুরি। তবেই শরীর-স্বাস্থ্যে নিয়ে ভোগাবে না দুশ্চিন্তা।
পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, সকালে খালি পেটে থাকার অভ্যাস যেমন বিপজ্জনক, তেমনই ভুল খাদ্যাভাসও শরীরের বারোটা বাজাতে পারে। আসলে এমন কিছু খাবার রয়েছে, যেগুলি স্বাস্থ্যকর হলেও খালিপেটে খেলে বদহজম হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে যাঁরা গ্যাস-অম্বলের সমস্যায় ভোগেন তাঁদের সমস্যা আরও বাড়তে পারে। তাহলে খালি পেটে কোন কোন খাবার এড়িয়ে চলবেন, জেনে নিন-
আরও পড়ুনঃ মুখ বলে দিতে পারে শরীর কেমন আছে! কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন? ৯৯ শতাংশ মানুষই বুঝতে পারেন না
১) টক জাতীয় ফল: ভিটামিন সি সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। লেবু, আঙুরের মতো সাইট্রাস ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। সঙ্গে বিভিন্ন ধরনের অ্যাসিডও থাকে। কিন্তু খালি পেটে এই ধরনের ফল খেলে সারাদিন হজমের গন্ডগোল, অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা বেড়ে যেতে পারে। এই তালিকায় রয়েছে টমেটোও।
২) চা-কফি: ঘুম থেকে উঠে অনেকেরই কফি খাওয়া অভ্যাস রয়েছে। দিনের শুরুতে কফিতে চুমুক না দিলে যেন কাজে এনার্জি আসে না। কিন্তু বিশেষজ্ঞদের মতে, ক্যাফিনজাতীয় পানীয় পাকস্থলীর অ্যাসিড উৎপাদন ক্ষমতা বাড়িয়ে তোলে। তাই খালি পেটে এই গরম পানীয় খেলে গলা-বুক জ্বালার মতো অস্বস্তি হতে পারে। চাইলে ব্রেকফাস্ট খাওয়ার আধ ঘণ্টা পর চা কিংবা কফি খেতে পারেন।

৩) ভাজাভুজি- যতই খেতে মুখরোচক হোক, সকালের খাবারে একেবারেই চলবে না ভাজাভুজি। কারণ এই ধরনের তেলযুক্ত ভাজা খাবার হজমে সমস্যা তৈরি করতে পারে। এবং সারাদিনের হজমশক্তিকে নষ্ট করে দিতে পারে। পারলে সারাদিনই তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন।
৪) সোডাজাতীয় পানীয়- খালি পেটে সোডাজাতীয় পানীয় খাওয়া উচিত নয়। বিশেষ করে পেটে গ্যাস, পেটফাঁপার মতো সমস্যা থাকলে এই ধরনের পানীয় এড়িয়ে চলাই শ্রেয়। কৃত্রিম চিনি দেওয়া পানীয়, রক্তে শর্করার মাত্রাও বাড়িয়ে দিতে পারে। সারা দিনের যে কোনও সময়ে এই পানীয় খেলে তা ব্লাড সুগারের মাত্রা বাড়িয়ে দিতে পারে। সঙ্গে লিভার, কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গের উপরও নেতিবাচক প্রভাব পড়ে।
৫) কাঁচা সবজি বা স্যালাড- সবজি বা স্যালাডে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। যা খাওয়া ভাল অভ্যাস হলেও সকালে খালি পেটে খাওয়া উচিত নয়। সেক্ষেত্রে সামান্য ভাপিয়ে বা স্যঁতে করে খেতে পারেন। দুপুরে বা অন্য সময় স্যালাড খান। এতে পেটের গন্ডগোল হওয়ার ঝুঁকি থাকে না৷
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?