বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | আইজল আর মিজোরামের রাজধানী নয়? স্টেট ক্যাপিটাল কোন শহর? সবটা জানিয়ে দিল সে রাজ্যের সরকার

রিয়া পাত্র | ০৫ আগস্ট ২০২৫ ১১ : ৩৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: জল্পনা ছিলই। জল্পনার জল এতদূর গড়িয়েছে যে এবার মুখ খুলতে হল সরকার পক্ষকে। জল্পনা কী নিয়ে? জল্পনা ছিল, দীর্ঘকালের পর নাকি এবার বদলে যেতে চলেছে মিজোরামের রাজধানী। আর আইজল থাকবে না স্টেট ক্যাপিটাল। বদলে নতুন রাজধানী হবে থেনজল।

কোথায় এই থেনজল? থেনজল হল আইজল থেকে প্রায় ৯৩ কিলোমিটার দূরে অবস্থিত একটি আদমশুমারি শহর। এটি সেরছিপ নির্বাচনী এলাকার অন্তর্গত, যেখান থেকে মুখ্যমন্ত্রী লালদুহোমা ২০১৮ এবং ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে পরপর নির্বাচিত হয়েছিলেন। জল্পনা ছড়িয়েছিল, লালদুহোমার নির্বাচনী এলাকাই এবার থেকে পরিচিত হবে স্টেট ক্যাপিটাল হিসেবে। অভিযোগ ছিল, সরকার পক্ষ প্রয়োজন ছাড়াই রাজ্যের রাজধানী আইজল থেকে সেরছিপ জেলার থেনজালে স্থানান্তরের চেষ্টা করছে।

আরও পড়ুন: 'বাংলাদেশি'? লাল কেল্লায় জোর করে ঢুকে যাওয়ার চেষ্টা! একদল যুবককে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশ


যদিও সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, সোমবার মিজোরাম সরকার লাগাতার উঠে আসা এই অভিযোগ অস্বীকার করেছে। এক বিবৃতিতে, জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম) সরকার দাবি করেছে, কেন্দ্র কর্তৃক রাজ্য প্রশাসনের কাছে পাঠানো একটি চিঠিতে "ক্রিটিক্যাল এরর" থেকেই রাজধানী থেনজালে স্থানান্তরিত হওয়ার ভুল বোঝাবুঝির সৃষ্টি করেছে।

মিজোরামের প্রধান বিরোধী দল, মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) ১ আগস্ট মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যের রাজধানী আইজল থেকে থেনজালে স্থানান্তরের "গোপনে" চেষ্টা করার এবং পরিকল্পনা বাস্তবায়নের জন্য কেন্দ্রের কাছ থেকে তহবিল চাওয়ার অভিযোগ করেছে। ঘটনা প্রসঙ্গে গত কয়েকদিন ধরেই উত্তাল পরিস্থিতি।

এমএনএফের সাধারণ সম্পাদক জোদিনপুইয়া যেমন ঘটনা প্রসঙ্গে বলেন, ‘২৪শে এপ্রিল, আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় মিজোরামের মুখ্য সচিব এবং দিল্লির আবাসিক কমিশনারকে 'আইজল থেকে থেনজলে রাজ্যের রাজধানী স্থানান্তর' বিষয়ের অধীনে চিঠি পাঠিয়েছিলেন, যাতে তাঁদের এই বিষয়ে একটি বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (ডিপিআর) প্রস্তুত করতে বলা হয়েছিল।‘

রাজ্যের নগর উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন বিভাগ এক বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে যে কেন্দ্র কর্তৃক রাজ্য সরকারকে পাঠানো চিঠিতে একটি ত্রুটি ছিল, যা থেকেই মূলত রাজ্যের রাজধানী আইজল থেকে থেনজলে স্থানান্তর করার ভুল বার্তা ছড়িয়ে পড়ে।

 

তবে চিঠি ছিল থেনজল প্রসঙ্গে। স্টেট ক্যাপিটাল বানানো লক্ষ্য না হলেও, 'থেনজল শান্তি শহর' প্রকল্পের জন্য বিস্তারিত প্রকল্প প্রতিবেদন তৈরির জন্য আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক ১০ কোটি টাকার তহবিল অনুমোদনের বিষয়েই ছিল চিঠিটী। জানা গিয়েছে সেকথাও।

৪শে এপ্রিল, লালদুহোমা বলেছিলেন যে থেনজল এবং আশেপাশের অঞ্চলগুলিকে প্রায় ১০ লক্ষ লোকের থাকার জন্য 'শান্তির শহর' হিসাবে গড়ে তোলার পরিকল্পনা চলছে। লালদুহোমা এও বলেন যে, তিনি প্রকল্পের জন্য কেন্দ্রের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়ার বিষয়ে আশাবাদী, কারণ তিনি এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর ভাবনা, পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেছেন। মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন যে তিনি ষোড়শ অর্থ কমিশনের সঙ্গে পরিকল্পনাটি নিয়ে আলোচনা করেছেন। তিনি একথা বলার পরেই জল্পনা তুঙ্গে ওঠে। জল্পনা ছড়ায়, তাহলে কি নিজের নির্বাচনী কেন্দ্রকে আদতে রাজধানী বানিয়ে তুলতেই শহরকে ঢেলে সাজাতে চাইছেন তিনি।  তবে বিষয়টি নিয়ে সে রাজ্যের রাজনিতিতে জোর চর্চা শুরু হওয়ায়, আগে ভাগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চাইছে সরকার পক্ষ। বিবৃতি সে কারণেই, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া