শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০৫ আগস্ট ২০২৫ ১১ : ১৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বিখ্যাত বুলগেরিয়ান ভবিষ্যদ্বক্তা বাবা ভাঙ্গা প্রায় এক চতুর্থাংশ শতাব্দী আগে মারা গেলেও তাঁর রহস্যময় ভবিষ্যদ্বাণীগুলি এখনও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি তিনি আবার ট্রেন্ডে এসেছেন ২০২৫ সালের একটি ভবিষ্যদ্বাণীর কারণে। বলা হচ্ছে, বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২৫ সালের শেষে পৃথিবীতে হানা দেবে এলিয়েনরা। যাকে ঘিরে বিশ্বজুড়ে একটি বড় সংকট বা বিপর্যয় তৈরি হতে পারে। এই ভবিষ্যদ্বাণীর পেছনে আরও উত্তেজনা সৃষ্টি হয়েছে একটি রহস্যময় বস্তু, 3I/ATLAS, নিয়ে। জানা গিয়েছে, এটি প্রতি ঘন্টায় ১.৩ লক্ষ মাইল গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। এর আকার প্রায় ১০ থেকে ২০ কিলোমিটার, অর্থাৎ নিউ ইয়র্কের ম্যানহ্যাটন শহরের সমান না তার থেকেও কিছুটা বড়।
চিলির একটি টেলিস্কোপে প্রথম ধরা পড়া এই বস্তুটি সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা, এটি আমাদের সৌরজগতের বাইরের তৃতীয় আবিষ্কৃত বস্তু। এর কক্ষপথের আকৃতি হাইপারবোলিক, যা ইঙ্গিত দেয় যে এটি সৌরজগতের অন্তর্ভুক্ত নয়। মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, ২০২৫ সালের ৩০ অক্টোবর সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছবে এটি। সেই সময়ে এটি সূর্য থেকে প্রায় ১৩ কোটি মাইল দূরে থাকবে অর্থাৎ মঙ্গল গ্রহের কক্ষপথের একটু ভিতরে। প্রথমে এটিকে একটি ধূমকেতু বলে মনে করা হলেও, ‘ইনিশিয়েটিভ ফর ইন্টারস্টেলার স্টাডিজ’-এর বিজ্ঞানীরা — অ্যাভি লোয়েব, অ্যাডাম হিবার্ড ও অ্যাডাম ক্রল — দাবি করেছেন, এটি আদৌ প্রাকৃতিক বস্তু নাও হতে পারে। বরং এটি হতে পারে এক টুকরো ভিনগ্রহী গোয়েন্দা প্রযুক্তি — একটি কসমিক “স্পাই প্রোব”।
অ্যাভি লোয়েব তার ব্লগে উল্লেখ করেছেন, এই বস্তুটির গতিপথ এমনভাবে সাজানো যে এটি বৃহস্পতি, মঙ্গল এবং শুক্র গ্রহের খুব কাছ দিয়ে যাবে — ঠিক যেন সেগুলিতে গোপনে নজরদারি সরঞ্জাম বসানোর পরিকল্পনা নিয়েই পাঠানো হয়েছে। সবচেয়ে ভয়ের বিষয় হল, নভেম্বরের শেষ দিকে সূর্যের সবচেয়ে কাছাকাছি পৌঁছনোর সময় বস্তুটি পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবে। লোয়েব আশঙ্কা করছেন, এটাই হয়তো সেই সময় যখন ভিনগ্রহী প্রযুক্তি চুপিসারে পৃথিবীর দিকে পাঠানো হবে। এই বস্তুটি যদি সত্যিই প্রযুক্তিগত হয়, তবে তা "ডার্ক ফরেস্ট থিয়োরি"-কে সমর্থন করতে পারে — যার মতে, বুদ্ধিমান ভিনগ্রহী সভ্যতাগুলি নিজেদের গোপন রাখে যাতে সম্ভাব্য হুমকি থেকে বাঁচা যায়। এভাবে গোপনে নজরদারি চালানো এবং সম্ভাব্য প্রযুক্তি প্রেরণ এক অভূতপূর্ব নিরাপত্তাজনিত সংকেত হয়ে উঠছে।
যদিও অনেক বিজ্ঞানী এই তত্ত্বকে “অতিরঞ্জিত” বলেই খারিজ করছেন এবং লোয়েব নিজেও বলেছেন যে এটি "সম্ভবত প্রাকৃতিক একটি ধূমকেতু", তবুও বিষয়টি একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদি এটি সত্যিই কোনও শত্রুতামূলক ভিনগ্রহী অভিযানের অংশ হয়, তবে মানবজাতির ভবিষ্যৎ এক ভয়াবহ মোড় নিতে পারে। বিশ্বজুড়ে বিজ্ঞানী, গবেষক ও সাধারণ মানুষ এখন কেবল অপেক্ষা করছে—নভেম্বরে কী ঘটে তা দেখার জন্য। তবে একটাই প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠছে—পৃথিবী কি প্রস্তুত এক সম্ভাব্য ভিনগ্রহী আক্রমণের জন্য? বিশেষজ্ঞরা বলছেন, এমন সম্ভাবনার জন্য পৃথিবীর প্রতিটি দেশকে এখন থেকেই একযোগে প্রস্তুতি নিতে হবে। মহাকাশ নজরদারির পাশাপাশি চাই কূটনৈতিক ও প্রতিরক্ষা স্তরে সমন্বিত উদ্যোগ। নইলে একদিন হয়তো রাতের আকাশে দেখা যাবে এমন কিছু, যা আর কল্পবিজ্ঞান নয়—বরং বাস্তব দুঃস্বপ্ন!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?