বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'বাংলাদেশি'? লাল কেল্লায় জোর করে ঢুকে যাওয়ার চেষ্টা! একদল যুবককে তুলে নিয়ে গেল দিল্লি পুলিশ

রিয়া পাত্র | ০৫ আগস্ট ২০২৫ ১০ : ০২Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বাংলায় কথা বললেই বাংলাদেশি, ভারতের নানা রাজ্যে গত কয়েকদিনে এই ঘটনা বারেবারে ঘটেছে। এই বাংলার পরিযায়ী শ্রমিকেরা অন্য রাজ্যে কাজ করতে গিয়ে সাম্প্রতিক সময়ে স্রেফ বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি সন্দেহে অত্যাচারিত হয়েছেন। কাউকে অকথ্য অত্যাচার করেছে পুলিশ, কাউকে মেরে ভেঙে দেওয়া হয়েছে পা। দিল্লি পুলিশের সাম্প্রতিক মন্তব্য ঘিরেও দেশজুড়ে তুমুল হইচই। তার মাঝেই প্রকাশ্যে এল আরও একটি ঘটনা।

সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, জোর করে লাল কেল্লায় ঢুকে যাওয়ার চেষ্টা করছিল, এই অভিযোগে, বাংলাদেশি সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। প্রত্যেকের বয়স ২০-১৫ বছরের মধ্যেই। 

আরও পড়ুন: ‘ভাইরে, এবার আর রাখি বাঁধতে পারলাম না’, বিয়ের পর থেকেই মদ খেয়ে চরম নির্যাতন, অকথ্য গালিগালাজ, আত্মহত্যার

সর্বভারতীয় সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঘটনা প্রসঙ্গে দিল্লি পুলিশ জানিয়েছে, ওই পাঁচ যুবকের কাছ থেকেই বাংলাদেশের নথি উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, ওই পাঁচ যুবকই দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছিলেন। নথি উদ্ধারের পর, পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। বাকি তথ্য বিস্তারিত জানার জন্য, চলবে জিজ্ঞাসাবাদ। এই প্রসঙ্গে উল্লেখ্য, স্বাধীনতা দিবসের আগে একটি দীর্ঘ সময়ে লাল কেল্লায় সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। চলতি বছরেও জুলাইয়ের মাঝামাঝি থেকে সেই নিয়ম কার্যকরী হয়েছে। দিল্লি পুলিশের দাবি কড়া নিরাপত্তা পেরিয়ে, নিষেধাজ্ঞা অমান্য করেই ওই পাঁচ যুবক লাল কেল্লায় প্রবেশের চেষ্টা করে। এন্ট্রি পাস থেকে বৈধ কাগজ, তাঁদের কাছে কিছুই ছিল না বলে দিল্লি পুলিশ জানাচ্ছে।

 

অন্যদিকে, বাংলা ভাষাকে বাংলাদেশি তকমা দিয়ে চিঠি লিখে ইতিমধ্যেই প্রবল বিতর্কের মুখে পড়েছে দিল্লি পুলিশ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিন, ঘটনার তীব্র বিরোধিতা করেছেন। সেসবের মাঝেই, সোমবার দিল্লি পুলিশের ওই চিঠির ঘটনায়  নতুন করে সাফাই গান বিজেপির আইটি সেলের দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য। মমতার এক্স হ্যান্ডেলের পোস্টের রিপ্লাইতে সোমবার সকালে একটি পোস্ট করেন তিনি। সেখানে মুখ্যমন্ত্রীর পোস্টের প্রতিক্রিয়ায় তিনি জানান, দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ভাষাকে ‘বাংলাদেশি’ বলায় মমতা যেভাবে ক্ষোভ প্রকাশ করেছেন, তা শুধু ভুল নয়, বরং বিপজ্জনকভাবে উস্কানিমূলক। চিঠিতে স্পষ্ট লেখা থাকা সত্ত্বেও তিনি এদিন দাবি করেন, দিল্লি পুলিশের চিঠিতে কোথাও বাংলা বা বাঙালি ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ হিসেবে অভিহিত করা হয়নি।

 

তিনি সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে লেখেন, ‘দিল্লি পুলিশ অনুপ্রবেশকারী চিহ্নিত করতে ‘বাংলাদেশি ভাষা’ শব্দবন্ধ ব্যবহার করেছে। এখানে 'বাংলাদেশি ভাষা' বলতে তারা বোঝাতে চেয়েছে এমন একধরনের ভাষার রূপ, যার উপভাষা, ব্যাকরণ এবং উচ্চারণগত বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গের বাংলা ভাষার থেকে অনেকটাই আলাদা। উদাহরণস্বরূপ, বাংলাদেশের সরকারিভাষা শুধু ভিন্ন উচ্চারণেই নয়, বরং সেখানে এমন কিছু উপভাষা ব্যবহৃত হয়, যেমন সিলেটি, যা ভারতীয় বাঙালিদের কাছে কার্যত বোধগম্যই নয় বাংলা ভাষা বলে এমন কোনও একক ভাষা নেই যা সমস্ত ভিন্নতা ঢেকে দেয়। ‘বাঙালি’ মূলত শব্দটি জাতিগত পরিচয় বোঝায়, ভাষাগত ঐক্য নয়। সুতরাং দিল্লি পুলিশ যখন “বাংলাদেশি ভাষা” শব্দটি ব্যবহার করে, তখন সেটা অবৈধ অনুপ্রবেশকারীদের ভাষাগত বৈশিষ্ট্য চিহ্নিত করার জন্যই। বাংলা ভাষার ভারতীয় সংস্করণ সম্পর্কে কোনো বিরূপ মন্তব্য নয়।' 

এর আগে, শনিবার গুরুগ্রাম পুলিশ জানিয়েছিল, ভারতে অবৈধভাবে বসবাসের জন্য তারা দশজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। তাঁদের কাছ থেকে যেসব নথি উদ্ধার হয়েছে, তাতে তাঁদের বাংলাদেশি জাতীয়তা স্পষ্ট হয়েছে। গুরুগ্রাম পুলিশের জনসংযোগ কর্মকর্তা সন্দীপ কুমার ঘটনা প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘দশজন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে বাংলাদেশি কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।‘


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া