বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০৫ আগস্ট ২০২৫ ০৯ : ৩৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: পাঞ্জাবের চণ্ডীগড়ের কাছাকাছি মোহালির একটি গ্রামে হঠাৎই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এই চাঞ্চল্য ছড়ানোর পিছনে রয়েছে এক অদ্ভুত নিয়ম। জানা গিয়েছে, ওই গ্রামটি সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। জানা গিয়েছে, মোহালির ওই গ্রামের পঞ্চায়েত এক প্রস্তাবে পারিবারিক সম্মতি ছাড়া লাভ ম্যারেজ অর্থাৎ লাভ ম্যারেজ নিষিদ্ধ করেছে। জানা গিয়েছে, এই বিতর্কিত প্রস্তাব পাশ হয়েছে গত ৩১ জুলাই। বিতর্কিত এই ঘটনাটি ঘটেছে মোহালির মানাকপুর শরীফ গ্রামে, যা চণ্ডীগড় শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। পঞ্চায়েত জানিয়েছে, পারিবারিক বা সম্প্রদায়ের অনুমতি ছাড়া প্রেম করে বিয়ে করলে, সেই দম্পতিকে গ্রামে বা তার আশেপাশে বাস করতে দেওয়া হবে না। এমনকি ওই দম্পতিকে কোনও পরিবার সাহায্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
গ্রামের প্রধান দলবীর সিং জানিয়েছেন, ‘এটা কোনও শাস্তি নয়, এটা আমাদের সংস্কৃতি ও মূল্যবোধ রক্ষার একটি প্রতিরোধমূলক পদক্ষেপ’। কিন্তু হঠাৎ এই সিদ্ধান্ত কেন? জানা গিয়েছে, এই সিদ্ধান্তের পিছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে একটি সাম্প্রতিক ঘটনা। গ্রামের বাসিন্দা ২৬ বছর বয়সী দবিন্দর তার ২৪ বছর বয়সী ভাইঝিকে বিয়ে করেন। তাঁরা বর্তমানে গ্রাম ছেড়ে চলে গেছেন, কিন্তু ঘটনার প্রভাব প্রায় ২০০০ গ্রামবাসীর উপর পড়েছে বলে দাবি করেছেন প্রধান। তিনি আরও বলেন, “আমরা প্রেম করে বিয়ে বা আইনের বিরুদ্ধে নই। কিন্তু আমাদের গ্রাম পঞ্চায়েতে এটা কোনওভাবেই মানা যাবে না। আমাদের সংস্কৃতি ও সম্পর্ক রক্ষা করতেই এই সিদ্ধান্ত’। পঞ্চায়েতের এই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
পাটিয়ালার কংগ্রেস সাংসদ ধর্মবীর গান্ধী এই নয়া নিয়মকে ‘তালিবানি ফরমান’ বলে কটাক্ষ করে বলেন, ‘প্রাপ্তবয়স্ক মানুষের নিজের জীবনসঙ্গী বেছে নেওয়া সাংবিধানিক অধিকার। রাজ্য সরকারকে এমন অন্ধকারাচ্ছন্ন মানসিকতার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে’। অন্যদিকে, অনেক স্থানীয় যুবক এবং গ্রামবাসী এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাঁরা বলেন, ‘পৃথিবী আধুনিক হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের সংস্কৃতি, সম্পর্ক এবং গ্রামের মান বজায় রাখতে হবে। আমরা গ্রামের প্রধানের এই সিদ্ধান্তের পাশে আছি’। মোহালির অতিরিক্ত জেলা প্রশাসক সোনম চৌধুরী বলেন, ‘এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে যদি দম্পতিরা প্রাপ্তবয়স্ক হন, তারা আইনত যাকে খুশি বিয়ে করতে পারেন। ভবিষ্যতে কোনও অভিযোগ এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’।
পুলিশ সুপার মোহিত আগরওয়াল বলেন, ‘সংবিধান এবং আইন মেনেই সবকিছু চলবে। এখনো পর্যন্ত কোনও অভিযোগ আসেনি। এলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে’। পরে দবিন্দর ও তাঁর স্ত্রী বেবি এক ভিডিও বার্তায় জানিয়েছেন, তাঁরা দুজনেই প্রাপ্তবয়স্ক এবং নিজেদের ইচ্ছায় বিয়ে করেছেন। সেইসঙ্গে, গ্রামের লোকজন তাঁদের সম্মানহানির চেষ্টা করছেন বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। পাঞ্জাব মহিলা কমিশনের চেয়ারপারসন রাজ লাল্লি গিল এই প্রস্তাবকে ‘সংবিধানবিরোধী’ বলে অভিহিত করেন এবং বলেন, ‘গ্রাম পঞ্চায়েতের এমন সিদ্ধান্তের কোনও সাংবিধানিক ভিত্তি নেই। আমরা বিষয়টি খতিয়ে দেখব’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?