বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘ভাইরে, এবার আর রাখি বাঁধতে পারলাম না’, বিয়ের পর থেকেই মদ খেয়ে চরম নির্যাতন, অকথ্য গালিগালাজ, আত্মহত্যার আগে চিঠিতে সবটা লিখে গেলেন দিদি

রিয়া পাত্র | ০৫ আগস্ট ২০২৫ ০৯ : ২৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বিয়ে হয়েছিল মাস ছয়েক আগে। তার মাঝেই চরম পদক্ষেপ বেছে নিতে বাধ্য হয়েছেন যুবতী। নিজের জীবন শেষের সিদ্ধান্ত নিয়েছেন তিনি চরম শারীরিক, মানসিক অত্যাচার পেরিয়ে। মারা যাওয়ার আগে, ভাইকে লিখে গিয়েছেন চিঠি। ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভ, দুঃখ। 

অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার ঘটনায় শোকের ছায়া। জানা গিয়েছে, যুবতীর নাম শ্রীবিদ্যা। বয়স চব্বিশের কোঠায়। স্থানীয় একটি কলেজে অধ্যাপনার কাজ করতেন তিনি। মাস ছয়েক আগে বিয়ে হয়েছিল রামবাবুর সঙ্গে। রামবাবু গ্রামের সার্ভেয়ার। তবে অল্প সময়ের বিয়েতে, শ্রীবিদ্যার ভয়াবহ অভিজ্ঞতা। আত্মহত্যার আগে চিঠিতে লিখে গিয়েছেন ভাইকে, তেমনটাই খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে। কী লিখেছেন তিনি?

জানা গিয়েছে, বিয়ের ক’ মাসের ভয়াবহ বীভৎসতার বিবরণ দিয়েছেন। লিখেছেন, বিয়ের প্রথম একমাস কেবল কিছুটা ঠিকঠাক ছিল। রামবাবুর আসল চরিত্র সামনে আসতে শুরু করে একমাস পর থেকেই। শুরু হয় নানাভাবে অত্যাচার। অভিযোগ, বেশিরভাগ দিনেই আকণ্ঠ মদ খেয়ে বাড়ি ফিরতেন স্বামী, অত্যাচার চালাতেন স্ত্রীর উপর। বাবার গার্হস্থ্য হিংসার শিকার হয়েছেন বলেও জানান তিনি। একই সঙ্গে উল্লেখ করেছেন চিঠিতে, কেবল মারধোর নয়, নানাভাবে সকলের সামনে অপদস্থ করতেন ব্যক্তি। অন্যান্য মহিলাদের সামনে স্ত্রীকে অকর্মণ্য বলে খোঁটা দিতেন। চিঠিতে লিখেছেন, আর পারছিলেন না সবকিছু সহ্য করতে। তার পরেই বেছে নেন চরম পদক্ষেপ।

চিঠিতে স্বামীর অত্যাচারের সত্যি যেমন লিখেছেন, লিখেছেন চোখে জল আনা দু’ লাইন। লিখেছেন, ‘সাবধানে থাক, ছোট ভাই। এবার হয়তো আমি আর তোকে রাখি বাঁধতে পারব না। ‘


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া