শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | এ কোন মহাপ্রলয়ের ইঙ্গিত? আচমকাই স্বাভাবিকের চেয়ে দ্রুতগতিতে ঘুরতে শুরু করে দিল পৃথিবী, দিশেহারা বিজ্ঞানীরাও

কৌশিক রয় | ০৫ আগস্ট ২০২৫ ০৮ : ২১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার অর্থাৎ ৫ আগস্ট থেকে পৃথিবীর ঘূর্ণনে হঠাৎই চমকপ্রদ পরিবর্তন লক্ষ্য করলেন বিজ্ঞানীরা। আর সেই পরিবর্তন রীতিমত চাঞ্চল্যকর। জানা গিয়েছে, নির্ধারিত গতির চেয়ে এদিন অর্থাৎ ৫ আগস্ট হঠাৎই দ্রুত ঘুরতে শুরু করতে দিয়েছে পৃথিবী। যে কারণে মঙ্গলবার অন্যান্য সময়ের চেয়ে ইতিহাসের অন্যতম ছোট দিন হিসেবে গণ্য করা হতে পারে, এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। তাঁদের বক্তব্য, সাধারণ মানুষ পৃথিবীর ঘূর্ণনের গতি বেড়ে যাওয়াটা অনভব করতে পারবেন না, কিন্তু দিন ছোট হলে নিশ্চয়ই বুঝতে পারবেন সকলেই। এমনটাই জানানো হয়েছে টাইমঅ্যান্ডডেট.কমের এক রিপোর্টে।

গবেষণায় দেখা গিয়েছে, ২০২০ সাল থেকে পৃথিবীর ঘূর্ণনে সামান্য এক গতি-বৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা সাম্প্রতিক ইতিহাসে ছোট দিনগুলোর প্রথম দীর্ঘস্থায়ী সময়কাল হিসেবে চিহ্নিত হয়েছে। উল্লেখ্য, গত ৯ জুলাই ও ২২ জুলাই পৃথিবীর গতি তুলনামূলকভাবে আরও বেড়েছিল, যার ফলে প্রায় ১.৩ ও ১.৪ মিলিসেকেন্ড সময় হারিয়ে গেছে। বিজ্ঞানীদের ধারণা, এই গতি-বৃদ্ধির ফলে সময়ের সামঞ্জস্য বজায় রাখতে নেতিবাচক লিপ সেকেন্ড যুক্ত করা হতে পারে গবেষণায়। যা অত্যন্ত জটিল ও বিরল পদক্ষেপ বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির টাইম অ্যান্ড ফ্রিকোয়েন্সি বিভাগের পদার্থবিদ জুডা লেভিন ২০২১ সালে ডিসকভার ম্যাগাজিনকে বলেছিলেন, ‘লিপ সেকেন্ড যুক্ত না হওয়ার বিষয়টাই অনেকটাই অপ্রত্যাশিত। আমাদের ধারণা ছিল পৃথিবীর গতি ধীরে ধীরে কমবে, এবং ভবিষ্যতে লিপ সেকেন্ড প্রয়োজন হবে। কিন্তু এই পরিবর্তন সত্যিই চমকপ্রদ’।

আরও পড়ুন: ‘বল তুই বাংলাদেশি’, কারখানা থেকে জোর করে তুলে নিয়ে যায় বাংলার যুবককে, মেরে ভেঙে দিল দু’ পা, বিজেপির রাজ্যে পুলিশের নির্মম অত্যাচার

হঠাৎ পৃথিবীর গতি বেড়ে যাওয়ায় নেতিবাচক লিপ সেকেন্ড চালু হলে তা বিশ্বব্যাপী সময় বজায় রাখার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে অনেকটাই। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই ধরনের নেতিবাচক লিপ সেকেন্ড গ্রহণ করা অত্যন্ত কঠিন। কারণ এতে বিশ্বব্যাপী সময়ের হিসাব রাখা, কম্পিউটার নেটওয়ার্ক, ও সফটওয়্যারের কার্যকারিতা ব্যাহত হতে পারে অনেকটাই। কারণ, প্রত্যেক যন্ত্র একটা সময় ধরে এগিয়ে চলেছে। বিশ্বজুড়ে সেটা পরিবর্তন করতে হলে ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি হবে, এমনটাই জানাচ্ছেন বিজ্ঞানীরা। কিন্তু পৃথিবীর গতি বাড়ার পিছনে কারণ এখনও পরিষ্কার নয়। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, পৃথিবীর ভিতরের কোরের পরিবর্তনে এই ঘটনা ঘটতে পারে। কিংবা বায়ুমণ্ডলীয় প্রবাহে রদবদল, গলন্ত হিমবাহের কারণে ভর-বন্টনের পরিবর্তনের ফলেও হতে পারে।

এল নিনো ও লা নিনার মতো জলবায়ু পরিবর্তনের ঘটনা মূলত পৃথিবীর ভর বণ্টনে প্রভাব ফেলে, তাও এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। টাইমঅ্যান্ডডেট.কমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ সালে সম্ভাব্য সবচেয়ে ছোট দিনের সময় চাঁদ পৃথিবীর নিরক্ষরেখা থেকে সর্বোচ্চ দূরত্বে থাকবে, যা গতি বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। মস্কো স্টেট ইউনিভার্সিটির পৃথিবীর ঘূর্ণন বিশারদ লিওনিদ জোটভ বলেন, ‘এই গতি বৃদ্ধির কোনও সুস্পষ্ট ব্যাখ্যা নেই। অধিকাংশ বিজ্ঞানীর মতে, এটি পৃথিবীর ভিতরে কিছু ঘটছে বলে ইঙ্গিত করছে। মহাসাগর বা বায়ুমণ্ডলীয় পরিবর্তন এই হঠাৎ গতি-বৃদ্ধিকে ব্যাখ্যা করতে পারে না’।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া