শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | মাঝরাস্তায় এ কী দৃশ্য! 'বারাত বনাম স্কুলপড়ুয়া', ভিডিও ভাইরালে ডি'জের তালে মেতে উঠেছে নেটপাড়া

আর্যা ঘটক | ০৪ আগস্ট ২০২৫ ২০ : ৪৮Arya Ghatak

আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি মধ্যপ্রদেশে এক অবস্মরণীয় মুহূর্ত৷ একটি বিয়ের শোভাযাত্রা, স্কুলবাস ভর্তি শিশুর দল এবং এক অপ্রত্যাশিত নাচের প্রতিযোগিতা- এই তিনটি বিষয় মিলে তৈরি হয়েছে এক অবিস্মরণীয় মুহূর্ত। এই ঘটনা সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ ইন্টারনেটজুড়ে ভাইরাল। ভিডিওটি ইন্সটাগ্রামে প্রথম শেয়ার করা হয়। ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে এটি দেখেই দর্শকরা আনন্দ, নস্টালজিয়া আর শিশুসুলভ প্রানোচ্ছলতায় মেতে উঠেছেন।

আসল ঘটনা কী জানেন? ভিডিওতে দেখা যায়, ‘ঋষভ কি বারাত’ লেখা একটি বিয়ের চ্যারিয়ট বা সুসজ্জিত গাড়ি রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। তার সঙ্গে বেজে চলছে উচ্চ স্বরে ডিজের বিটস্। আনন্দে ভরপুর পরিবেশে বিয়ের অতিথিরা উৎসবমুখর পোশাকে নেচে চলেছেন। পাশপাশি, স্বাভাবিকভাবেই এমন শোভাযাত্রার কারণে রাস্তায় চরম যানজট লেগে গিয়েছে। এমন অবস্থায় দুটি স্কুলবাস সেই রাস্তায় প্রবেশ করে। এরপর যা ঘটে তা'ই হল এই ভিডিওর মূল আকর্ষণ। যা নিয়ে উত্তাল নেটপাড়া৷ 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, বাসের ভেতরে থাকা স্কুলের শিশুর দল ডিজের তালে তালে আনন্দে নাচতে শুরু করে। তারা জানালার ধারে দাঁড়িয়ে বারাতের সঙ্গে তাল মিলিয়ে নাচছে, যা একেবারেই মন ছুঁয়ে যাওয়ার মতো একটি দৃশ্য। ওই ভিডিওতে একটি টেক্সট ওভারলে দেখা যায়- 'ক্যা মোমেন্ট হে ভাই! (কী দারুণ মুহূর্ত ভাই)।' আর ক্যাপশনে লেখা, ' বারাত ভার্সেস স্কুল বাচ্চে (বিয়ের শোভাযাত্রা বনাম স্কুলের বাচ্চারা)।' 

তথ্য অনুযায়ী, এই ভিডিওটি যদিও প্রায় পাঁচ মাস পুরনো, তবুও এখনও এটি অনলাইনে ব্যাপক জনপ্রিয়। এটি ইতিমধ্যে ৫০ লক্ষেরও বেশি ভিউ অতিক্রম করেছে। হাজার হাজার মানুষ কমেন্টে নিজেদের স্কুল জীবনের স্মৃতি ভাগ করে নিচ্ছেন।

ভিডিওতে নেটিজেনদের মন্তব্য উপছে পড়ে। একজন ব্যবহারকারী কমেন্ট করেছেন, 'ব্যাকবেঞ্চার স্পটেড (Backbenchers spotted) ', আরেকজন লিখেছেন, 'আমরাও একবার পিকনিকে যাওয়ার সময় এমন এক অভিজ্ঞতা পেয়েছিলাম।' আরেকজন লিখেছেন, 'ভাই, আমরাও ঠিক এমনটাই করতাম, যখন স্কুলের পাশে দিয়ে কোনো ডিজে যেত, খুব মজা লাগত।'

একজন মন্তব্য করে বলেছেন, 'এই কারণেই আমি বাচ্চাদের ভালোবাসি। ওরা যেকোনও সময়, যেকোনও জায়গায় শুধু নিজের ইচ্ছেমতো কাজ করে।' অন্য একজন মজার ছলে লিখেছেন, 'ভাবছি, যদি ওই বাসে কোনও ছেলের নাম ঋষভ হয়, তাহলে ওর কেমন লাগছিল!'

ভিডিওটি দেখে এক দর্শক এমনটাও মন্তব্য করেছেন, 'বারাতির চেয়ে তো বাচ্চারাই বেশি নাচছে!' ভিডিওটি এর সত্যতারই উদাহরণ। ভিডিওটি দেখে এমনটাই মনে করছেন সকলে। 'এই রকম ভিডিও মুহূর্তেই মুখে হাসি এনে দেয় এবং আমাদের নিয়ে যায় নিজের স্কুল জীবনের সোনালি দিনে।' একজন ব্যবহারকারী লেখেন। চলতি বছরের জুলাই মাসে একটি অন্য ভিডিও একইভাবে ভাইরাল হয়েছিল, যেখানে পাঁচজন মহিলা ৪০ বছর পর তাঁদের স্কুল ক্যাম্পাসে ফিরে যান। দেখা গিয়েছে তাঁরা আবার হাঁটেন সেই পরিচিত করিডোর ধরে। এরপর প্রবেশ করেন সেই শ্রেণিকক্ষে যেখানে তাঁদের জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতিগুলো তৈরি হয়েছিল। সেই ঘটনাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া