বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ০৪ আগস্ট ২০২৫ ১৯ : ৩২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারতে ধনী এবং দরিদ্রের মধ্যে ক্রমবর্ধমান বৈষম্য সাম্প্রতিক কিছু রিপোর্টে স্পষ্ট দেখা গিয়েছে। বৈশ্বিক সম্পদ ব্যবস্থাপনা সংস্থা বার্নস্টেইন তাদের রিপোর্টে জানিয়েছে যে দেশের শীর্ষ এক শতাংশ ধনী ব্যক্তিদের কাছে মোট সম্পদের প্রায় ৫৯ শতাংশ রয়েছে। এই ব্যক্তিরা মূলত কেবল দু’টি বিনিয়োগ উৎসের উপর মনোনিবেশ করেন। সেখানেই তাঁরা তাদের অধিকাংশ অর্থ বরাদ্দ করে থাকেন। রিপোর্টে তাঁদের ‘অতি ধনী’ হিসাবে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে রয়েছে অতি উচ্চ সম্পদশালী ব্যক্তি (UHNI) এবং উচ্চ সম্পদশালী ব্যক্তি (HNI)।
বার্নস্টাইনের রিপোর্ট অনুযায়ী, ভারতের অতি ধনীদের প্রায় ৬০ শতাংশ সম্পদ এখনও রিয়েল এস্টেট এবং সোনায় জমা রয়েছে। অতি ধনীদের মধ্যে রয়েছে অতি উচ্চ সম্পদশালী ব্যক্তি (UHNI) এবং উচ্চ সম্পদশালী ব্যক্তি (HNI) এবং ধনী শ্রেণী।
আরও পড়ুন: আর থাকছে না শেখ হাসিনার ‘গণভবন’! চরম সিদ্ধান্ত নিয়েই ফেলল ইউনূস সরকার
রিপোর্টে বলা হয়েছে, ‘অতি ধনীদের কাছে প্রায় ২.৭ ট্রিলিয়ন মার্কিন ডলারের সেবাযোগ্য সম্পদ রয়েছে, যার প্রায় ৬০ শতাংশ সম্পদ এখনও রিয়েল-এস্টেট এবং সোনায় জমা রয়েছে’। রিপোর্ট অনুযায়ী, ভারতের মোট পারিবারিক সম্পদের মূল্য ১৯.৬ ট্রিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ১১.৬ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা ৫৯ শতাংশ, ধনী শ্রেণীর হাতে রয়েছে।
এক সঙ্গে এই অতি ধনীরা ভারতীয় জনসংখ্যার মাত্র এক শতাংশ। কিন্তু দেশের মোট সম্পদের ৬০ শতাংশ এবং আর্থিক সম্পদের ৭০ শতাংশ তাদের দখলেই রয়েছে। অতি ধনীদের হাতে থাকা ১১.৬ ট্রিলিয়ন মার্কিন ডলারের মধ্যে মাত্র ২.৭ ট্রিলিয়ন মার্কিন ডলার সরাসরি ইক্যুইটি, মিউচুয়াল ফান্ড, বিমা এবং ব্যাঙ্ক বা সরকারি আমানতের মতো পরিষেবাযোগ্য আর্থিক সম্পদ হিসাবে জমা রয়েছে।

রিপোর্ট অনুযায়ী, বাকি ৮.৯ ট্রিলিয়ন মার্কিন ডলার রিয়েল এস্টেট, সোনা, প্রোমোটার ইক্যুইটি এবং মুদ্রা সম্পদের মতো অ-পরিষেবাযোগ্য সম্পদে জমা রয়েছে। যেই ক্ষেত্রগুলি অ্যাসেট ম্যানেজমেন্টের দ্বারা পরিচালিত হয় না বা সহজে পুনর্বণ্টন করা কঠিন।
আরও পড়ুন: আগামী পাঁচ বছরে আর জল পাবে না ভারতের এই শহরগুলি, নীতি আয়োগের ভয় ধরানো রিপোর্ট এল সামনে
ভারতের হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল (এইচএনআই) অর্থাৎ উচ্চ বিত্তশালীর সংখ্যা দেশের জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ। সকলেরই বয়স ৩০ বছরের কম। অ্যানারক প্রপার্টি কনসালট্যান্ট নামক এক পরামর্শদাতা সংস্থার সমীক্ষা উঠে এসেছে, ২০৩০ সালের মধ্যে দেশে উচ্চ বিত্তশালীদের সংখ্যাটি ২৫ শতাংশে পৌঁছবে। ওই সংস্থার গবেষণায় আরও দেখা গিয়েছে, ভারতীয় কোটিপতিদের প্রায় ২০ শতাংশের বয়স ৪০-এরও কম। প্রতিবেদনে আরও দেখা গেছে যে ২০২৪ সালে ভারতের বিত্তশালীর পরিমাণ বেড়েছে প্রায় ৬ শতাংশ। চিনের ক্ষেত্রে সেই বৃদ্ধির হার মাত্র ২ শতাংশ।
রিপোর্ট অনুযায়ী, নতুন বিত্তশালীদের প্রায় ৩০ শতাংশ তাঁদের সম্পত্তি করেছেন প্রযুক্তি, স্টার্টআপ এবং ফিনটেকের মাধ্যমে। এর পিছনে কেন্দ্রীয় সরকারের মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অবদান অনেকটা। ওই রিপোর্টে বলা হয়েছে, ১৪ শতাংশ অতি উচ্চ বিত্তশালীরা দুবাই, লন্ডন, সিঙ্গাপুরের মতো বিদেশী শহরে জমি বা বাড়ি কিনে রেখেছেন। দেশের ৩৭ শতাংশ বিত্তশালীরা ২০২৪ সালে ল্যাম্বরঘিনি, পোর্শা, রোলস রয়েসের মতো দামি গাড়ি কিনেছেন। অতি উচ্চ বিত্তশালীরা বছরে ছয় কোটি টাকা খরচ করেছেন শুধু আমোদপ্রমোদে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?