সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ০৪ আগস্ট ২০২৫ ১৮ : ৩০Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: শহরে ফের খোঁজ মিলল কলেরা আক্রান্ত রোগীর। বেহালার পর্ণশ্রী এলাকার চার বছর বয়সী এক শিশুকন্যা কলেরায় আক্রান্ত হয়ে বর্তমানে পিয়ারলেস হাসপাতালে চিকিৎসাধীন। শিশুটির চিকিৎসা করছেন হাসপাতালের শিশু বিভাগ ও পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট (PICU)-এর ইনচার্জ ডাঃ সাহেলি দাশগুপ্ত।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শিশুটিকে উচ্চমাত্রার জ্বর, অতিরিক্ত পায়খানা ও বার বার বমি নিয়ে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে চিকিৎসকেরা একে তীব্র ডায়রিয়াজনিত রোগ হিসেবে শনাক্ত করেন এবং সঙ্গে সঙ্গে একটি মল নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরবর্তীতে পরীক্ষার রিপোর্টে নিশ্চিত হওয়া গিয়েছে যে, শিশুটি কলেরায় আক্রান্ত হয়েছে। বর্তমানে তাকে যথাযথ অ্যান্টিবায়োটিক ও সহায়ক চিকিৎসা দিয়ে নিয়ন্ত্রিত পরিবেশে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: আগামী পাঁচ বছরে আর জল পাবে না ভারতের এই শহরগুলি, নীতি আয়োগের ভয় ধরানো রিপোর্ট এল সামনে
চিকিৎসকরা জানিয়েছেন, কলেরা একটি অত্যন্ত সংক্রামক পেটের রোগ যা বর্তমানে বিরল হলেও, ঠিক মতো চিকিৎসা না হলে মারাত্মক বিপদের কারণ হতে পারে। এই রোগে সাধারণত জলের কারণে হয়। অতিরিক্ত মলত্যাগের ফলে দ্রুত শরীর থেকে জল ও লবণের পরিমাণ কমিয়ে দেয়, যার ফলে হতে পারে ডিহাইড্রেশন, রক্তচাপ পতন এবং ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা।

আজকাল ডট ইন-এর মুখোমুখি হয়ে চিকিৎসক সহেলী দাশগুপ্ত বলেন, "এই চার বছরের শিশুটি গত ২ আগস্ট যখন ভর্তি হয় তখন তার খুব জ্বর, প্রচণ্ড পেটে ব্যথা এবং বমি হচ্ছিল। এমন পরিস্থিতিতে এলে তাকে ইমার্জেন্সি চিকিৎসা দিয়ে ওয়ার্ডে শিফট করা হয়েছে। অবস্থার ওপর নজর রাখা হচ্ছে এবং সে ধীরে ধীরে সাড়া দিচ্ছে। প্রাথমিক পর্যায়ে শিশুটির মল পরীক্ষা করে কলেরা রোগ চিহ্নিত হওয়ায় পর ঠিক মতো চিকিৎসা করা হয় এবং এখন নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। বর্তমানে অতিরিক্ত মলত্যাগ বন্ধ হয়েছে। তবে, বমির ভাব এখনও পর্যন্ত রয়েছে।” তবে বিপদের আশঙ্কা শিশুটি কাটিয়ে উঠেছে বলেই জানিয়েছেন চিকিৎসক।
স্বাস্থ্যবিভাগ নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, বর্ষার মরসুমে খাদ্য ও পানীয়ের স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। বিশুদ্ধ পানীয় জল ব্যবহার এবং রাস্তার খাবার এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে। শিশুটির পরিবার ও চিকিৎসকরা আশাবাদী, দ্রুতই সে পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।
বর্ষা এলেই প্রতি বছর ডেঙ্গি, ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার পাশাপাশি ডায়েরিয়া, কলেরা এবং আমাশয়ের মতো রোগ মাথাচাড়া দেয়। কলেরার প্রকোপ এখন অনেক কম হলেও বর্ষাকালে তার দাপট বাড়ে। প্রতি বছর রাজ্য জুড়ে আক্রান্তের খোঁজ পাওয়া যায়। এর প্রধান কারণ দূষিত জল। বৃষ্টির জমা জল, পুকুর-নালার দূষিত জল থেকে আন্ত্রিক, ডায়েরিয়ার মতো রোগও ছড়াচ্ছে। পেটখারাপ, বমির সমস্যায় ভুগছেন অনেকে। ডিহাইড্রেশনও ভোগাচ্ছে।
চিকিৎসকদের মতে, বর্ষার সময় কলের জল সরাসরি পান করবেন না। জল ফুটিয়ে খাওয়া সবচেয়ে শ্রেয় এই সময়। এছাড়াও ওয়াটার ফিল্টার বা পিউরিফায়ারের জল খাওয়া উচিৎ। খোলা খাবার খাবেন না। ফ্রিজে বাসি খাবার অনেক দিন রেখে খাবেন না। পরিবারের কারও পেটের সমস্যা বা ঘন ঘন বমি হলে চিকিৎসকদের পরামর্শ নিন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?