বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ক্ষুদার্থ হাতি রাস্তায় ট্রাক আটকাচ্ছে, খাবারের জন্য চালকদের ব্যাগ শুঁকছে! দেখুন ভিডিও

রজিত দাস | ০৪ আগস্ট ২০২৫ ১৮ : ৩২Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ক্ষুধার্ত অবস্থায় বন্য প্রাণীরা মাঝে মধ্যেই লোকালয়ে চলে আসে। সম্প্রতি, ওড়িশায় একই রকম ঘটনা ঘটেছে। সুন্দরগড় জেলার একটি ব্যস্ত রাস্তায় দেখা গিয়েছে, একটি বুনো হাতি খাবারের সন্ধানে বেশ কয়েকটি ট্রাক থামাচ্ছে। এত বড় প্রাণীটিকে এত কাছে দেখে চালক এবং আশেপাশের পর্যটকরা প্রথমে ভয় পেয়েছিলেন। কিন্তু হাতিটি শান্তভাবে একটি ট্রাকের দিকে এগিয়ে যায়, চালকের আসন থেকে একটি ব্যাগ বের করে, শুঁড় দিয়ে শুঁকে খাবারের জন্য কিছু খুঁজে বের করার চেষ্টা চালায়।

এনডিটিভির প্রতিবেদন অনুসারে, সুন্দরগড় জেলার কোইদা বানখন্ড এলাকার সাগরগড়-মান্ডিজোদা সড়কে এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে হাতিটি তার দল থেকে আলাদা হয়ে রাস্তার দিকে চলে এসেছিল। সেই পথেই একাধিক অ্যালুমিনিয়াম বোঝাই ট্রাক আসছিল। ট্রাক চালকরা যখন হাতিটিকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখেন, তখন তারা তাদের গাড়ি থামিয়ে অপেক্ষা করার সিদ্ধান্ত নেন। হাতিটি ট্রাকগুলির সামনে দাঁড়িয়ে থাকলেও, তার রাগের কোনও লক্ষণ ছিল না, বরং সে খাবার খুঁজে চলেছিল।

জুন মাসে, থাইল্যান্ডে একই রকম একটি ঘটনা ঘটেছিল। যেখানে একটি ক্ষুধার্ত হাতি খাবারের সন্ধানে স্থানীয় একটি দোকানে ঢুকে পড়ে। পুরো মুহূর্তটি ক্যামেরায় ধরা পড়ে এবং দ্রুত অনলাইনে ভাইরাল হয়ে যায়। প্লাই বিয়াং লেক নামে হাতিটি ইতিমধ্যেই এলাকায় পরিচিত। দোকানটি খাও ইয়াই জাতীয় উদ্যানের কাছে অবস্থিত, যেখানে বন্য হাতিদের সাধারণত দেখা যায়। ভিডিও-তে, হাতিটিকে দোকানটি ঘুরে দেখতে দেখা যায়।

ঘটনাটি সম্পর্কে সিএনএন-এর সঙ্গে কথা বলতে গিয়ে, দোকানের মালিক খাম্পলোই কাকাও বলেন, “সেদিন ব্যবসা কিছুটা মন্থর ছিল। দুপুর ২টোর দিকে, হাতিটি ঠিক উপরে উঠে গেল। আমি বাইরে এসে তাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। আমি তাকে কাছে আসতে নিষেধ করলাম। আমি তাকে বললাম, ‘চলে যাও, যাও,’ কিন্তু সে শোনেনি। মনে হচ্ছিল এটি ইচ্ছাকৃতভাবে এসেছে। আমরা সাধারণত এটিকে পাশ কাটিয়ে যেতে এবং বাড়ির ভেতর থেকে দেখতে পাই। কিন্তু এটি আগে কখনও দোকানে আসেনি বা কাউকে আঘাত করেনি।"

খাম্পলোই কাকাও জানান যে হাতিটি ১০ মিনিট ধরে দোকানের ভেতরে ছিল। বন্য হাতিরা সাধারণত কলা, বাঁশ এবং ঘাসের মতো জিনিস উপভোগ করলে, বিয়াং লেক ক্যান্ডি কাউন্টারের দিকে এগিয়ে গেল এবং তার শুঁড় দিয়ে খাবার তুলে খেতে শুরু করল। হাতিটি প্রায় ১০ প্যাকেট মিষ্টি, কিছু শুকনো কলা এবং বাদামের খাবার খেয়ে ফেলল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া