বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | বাহুমূলের কালচে দাগ নিয়ে স্লিভলেস পোশাক পরতে লজ্জা? এই কটি ঘরোয়া টোটকাতেই নিমেষে মিলবে স্বস্তি

নিজস্ব সংবাদদাতা | ০৪ আগস্ট ২০২৫ ১৭ : ৩০Soma Majumder

গরমে স্নিভলেস পোশাক পরলে বেশ আরাম পাওয়া যায়। কিন্তু পছন্দের পোশাকের ফাঁক দিয়ে বাহুমূলের দাগছোপ উঁকি মারলে লজ্জায় পড়েন অনেকে। মহিলা হোক বা পুরুষ, বাহুমূলের চারপাশে কালো দাগছোপ সকলের জন্যই বেশ অস্বস্তির। মূলত যাঁদের ত্বকে মেলানিন কিংবা মেলানোসাইটের পরিমাণ বেশি, তাঁদের বাহুমূলে দাগছোপ পড়ার প্রবণতা বেশি থাকে। তবে শরীরে হরমোনের ভারসাম্যহীনতার কারণেও এমন হতে পারে। আবার অনেকে বাহুমূলের কেশ তুলতে রেজার ব্যবহার করেন। যাতে লাভের বদলে হিতে বিপরীত ফল হয়। তবে কারণ যাই হোক না কেন, বাহুমূলের দাগ তুলতে কয়েকটি ঘরোয়া টোটকায় ভরসা রাখতে পারেন। 

* লেবুর রস: লেবুর রসে প্রাকৃতিক ব্লিচিং উপাদান যেমন সাইট্রিক অ্যাসিড থাকে। যা বাহুমূলের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। লেবুর রস ১০-১৫ মিনিটের জন্য বাহুমূলে লাগিয়ে ভাল করে ধুয়ে ফেলুন।

আরও পড়ুনঃ শুধু স্বাদবর্ধক কিংবা স্বাস্থ্যের জন্যই নয়, রূপচর্চাতেও পুদিনা একাই একশো। কীভাবে ব্যবহার করলে ফিরবে ত্বক-চুলের জেল্লা? রইল হদিশ

* আলু: আলুর টুকরো বা আলুর রস বাহুমূলের পিগমেন্টেশন কমাতে সাহায্য করে। এটির প্রাকৃতিক ব্লিচিং উপাদান ত্বকের দাগছোপ দূর করে। 

* বেকিং সোডা: বেকিং সোডা এবং জল দিয়ে একটি পেস্ট তৈরি করুন। ত্বকের মৃত কোষ এবং কালচে ভাব দূর করতে এই মিশ্রণটি দিয়ে বাহুমূলে আলতো করে এক্সফোলিয়েট করুন। 

* শসা: বাহুমূলের কালো ভাব দূর করতে শশাও কার্যকরী। কালচে অংশে খানিকক্ষণ শশার টুকরো লাগিয়ে রাখলে উপকার পাবেন।

* হলুদ: হলুদ এবং দইয়ের পেস্ট শুধু ত্বককে উজ্জ্বল করে না। এটির প্রদাহ-বিরোধী এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যও রয়েছে। যা ত্বকের যে কোনও দাগছোপ সহজে কমাতে পারে। 

* নারকেল তেল: ভিটামিন এবং ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ নারকেল তেল ত্বককে ময়েশ্চারাইজ এবং উজ্জ্বল করতে সাহায্য করে। নারকেল তেল লাগালে বাহুমূলের দাগছোপ কমবে। 

* অ্যালোভেরা: অ্যালোভেরা জেল কেবল জ্বালাপোড়া কমায় না, ত্বকের কালচে ভাব কমাতেও সহায়ক। এটি নিয়মিত ব্যবহার করলেই পার্থক্য বুঝতে পারবেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া