বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৪ আগস্ট ২০২৫ ১৫ : ২৭Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: অদ্ভুত ঘটনা ঘটল কানপুরের মরিয়মপুর রেললাইনের কাছে নাজিরাবাদ থানা এলাকায়। এখানেই পাশাপাশি দুই ভাইয়ের বাড়ি। বিনোদ কুমার এবং অনিল কুমার। পেশায় তাঁরা ই-রিকশা চালক। রাতে চোর হানা দিয়েছিলেন এই দুই ভাইয়ের বাড়িতে।
মদ্যপ অবস্থায় চোর প্রথমে গভীর রাতে বিনোদের বাড়িতে ঢুকে আলমারির তালা ভেঙে মূল্যবান জিনিসপত্র লুট করে। তারপর সে পাশের অনিলের বাড়িতে ঢুকে আবার আলমারি ভেঙে গয়না ও নগদ টাকা চুরি করে।
পর পর দু'টি বাড়ি থেকে চুরি করার পর চোরটি ক্লান্ত হয়ে পড়েন। শেষে চোর অনিলের বাড়ির ভিতরে একটি বিছানায় শুয়ে পড়ে এবং ঘুমিয়ে পড়ে।
পরদিন ভোরে, ই-রিকশা চালক অনিল কুমার ঘুম থেকে উঠে তাঁর বাড়িতে একজন অজ্ঞাত ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় দেখে হতবাক হয়ে যান। ভয় পেয়ে তিনি ঘর পরীক্ষা করেন। দেখেন, ঘরের আলমারি ভাঙা এবং সেখানে মূল্যবান জিনিসপত্র গায়েব।
তখন অনিল ঘুমন্ত চোরের ব্যাগপত্র তল্লাশি করেন। হদিশ পান চুরি যাওয়া গয়না এবং নগদ টাকার। হট্টগোল শুনে অনিলের স্ত্রী বাবলিও জেগে ওঠেন এবং চোরের কাছে তাঁর হারিয়ে যাওয়া গয়না দেখতে পান। এরপর তাঁরা চিৎকার জুড়ে দেন। ছুটে আসেন ক্ষুব্ধ প্রতিবেশীরা। চোরকে মারধর শুরু হয়। তারপর তাকে নাজিরাবাদ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ চোরকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আপাতত ক্লান্ত চোর শ্রীঘরে।
দিন কয়েক আগেই ত্রিপুরাতে প্রায় একই ঘটনা ঘটেছিল। চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল চোর। চোরের এই আজব ঘুম দেখে চোখ কপালে ওঠে বাড়ির লোকেদের। ডাকাডাকিতেও না ওঠায় ডাকা হল পুলিশকে, কিন্তু চোরের ঘুম ভাঙাতে পুলিশেরও কালঘাম ছুটল। এক বালতি জল ঢেলে চোরের ঘুম ছাড়িয়ে নিয়ে যেতে হল থানায়। এই আজব ঘটনাটি ঘটেছিল ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর থানার অন্তর্গত জেল রোডের সৎসঙ্গ লেনে।
ওই এলাকার রাজশ্রী নাথের বাড়িতে এক ভাড়াটিয়া মহিলা ঘুম থেকে উঠে দেখতে পান এক চোর বাথরুমে দিব্যি ঘুমাচ্ছে। তখন তার চিৎকারে ছুটে আসেন পরিবারের অনান্য লোকজন সহ আশপাশের মানুষ। সকলেই ওই চোরকে ডাকাডাকি করলেও সে দিব্যি ঘুমিয়ে যাচ্ছিল। পরে ধর্মনগর থানায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। ধর্মনগর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন জানান ধৃতের নাম অখিলেশ রাই। বাড়ি বিহারের পাটনা বলে জানিয়েছে। ধৃতের কাছ থেকে গাজা উদ্ধার হয়েছে বলেও জানানো হয়। সত্যিই কি চুরির উদ্যেশ্যে সেই বাড়িতে ঢুকেছিল? নাকি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে তা তদন্ত করছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?