বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৪ আগস্ট ২০২৫ ১৫ : ১৮Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিয়ের নানা আচার-অনুষ্ঠানের ভিডিও, ছবি প্রায়ই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কোনও ভিডিও মন ছুঁয়ে যায় অনেকের, কোনও ভিডিও দেখে সমালোচনায় সরব হন কেউ কেউ, আবার কোনও ভিডিও দেখে হেসে লুটোপুটি খান নেটিজেনরা। তেমনই এক বিয়ের ভিডিও সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে।
রবিবার, বন্ধুত্ব দিবসে একটি মজার পোস্ট ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এক্স হ্যান্ডেলে বন্ধুত্ব দিবসে একটি বিশেষ পোস্ট করেছেন এক তরুণী। সঙ্গে পোস্ট করেছিলেন তাঁর বিয়ের ছবি। সকলেই একনজরে দেখে ভেবেছিলেন, স্বামীই হয়তো তাঁর সবচেয়ে প্রিয় বন্ধু। কিন্তু প্রিয় বন্ধুকে বিয়ের আগে, কেমন ছিল তাঁদের সম্পর্ক? সেই কাহিনিই লিখেছেন ওই পোস্টে। যা পড়ে সকলেই হেসে লুটোপুটি খাচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করে তরুণী লিখেছেন, কীভাবে স্কুলের শত্রু জীবনসঙ্গী হয়ে উঠলেন। তরুণী জানিয়েছেন, স্কুলে তাঁরা একে অপরকে একেবারেই পছন্দ করতেন না। সকলের সঙ্গে টিফিন ভাগ করে খেলেও, তাঁকে টিফিনের ভাগ কখনও দেননি। কিন্তু ভাগ্যের এমন পরিহাস, স্কুলের সেই শত্রুর সঙ্গেই ১৫ বছর পর ম্যাট্রিমনি সাইটে কথোপকথন শুরু হয় তাঁর।
স্কুলের একটি পুরনো ছবি এবং বিয়ের ছবি পোস্ট করে তরুণী লিখেছেন, 'স্কুলে যে আমাকে সবচেয়ে অপছন্দ করত, তাঁর সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি। আমি সেই ধরনের মেয়ে ছিলাম, যে স্কুলে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইতাম না। একটি লাজুক ছেলে একবার আমার সঙ্গে টিফিন ভাগ করে নিতে এসেছিল। কিন্তু আমি তার পোকেমন টিফিন বাক্সটি ভেঙে ফেলেছিলাম। এমন অপ্রস্তুত হয়ে পড়েছিল, সেদিনের পর আর আমার সঙ্গে কথা বলেনি। ঠিক ১৫ বছর পর সেই লাজুক ছেলেকে আমি ম্যাট্রিমনি সাইটে দেখতে পাই। প্রথমবার আমায় মেসেজ করেছিল, 'তুমি কি আমায় নতুন টিফিন বাক্স কিনে দেবে?'। স্কুল জীবনে আমাদের বন্ধুত্ব হয়নি ঠিকই। কিন্তু আমাদের বিয়ে হয়ে গেল। বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা তোমায়।'
I MARRIED THE GUY WHO HATED ME IN SCHOOL
— Aanchal Rawat (@AanchalRaw3702) August 2, 2025
I was the kind of girl who didn't want to be friends with boys. A nerdy shy guy tried to share his lunch with me and i accidentally broke his pokemon tiffin box lol.. I think I almost made him cry that day and he never spoke to me… pic.twitter.com/6zKlV9Num7
তরুণীর পোস্টটি হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মজার মজার কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। হাজার হাজার লাইক ও শেয়ার হয়েছে পোস্টটি। এক তরুণী লিখেছেন, 'এ যেন সিনেমার কাহিনি। বলিউড ছবিতে এমনটা দেখা যায়। আপনাদের দাম্পত্য জীবন সুখময় হোক।' একজন লিখেছেন, 'টিফিন বাক্স ভাঙলেও, আপনারা কেউ কারও মন আর ভাঙবেন না প্লিজ।'
আবার এক যুবক লিখেছেন, 'ছোটবেলায় টিফিন ভাগ করেননি। কিন্তু এখন থেকে একে অপরের টিফিনের দায়িত্ব নেবেন। খুব রোমান্টিক প্রেমের কাহিনি।' এক তরুণী লিখেছেন, 'বিয়ের পর পোকেমন টিফিন বাক্স কি কিনে দিয়েছেন তাঁকে?' একজন আবার লিখেছেন, 'টিফিন বাক্স ভাঙা থেকে তাঁর পদবি নামের সঙ্গে জুড়ে যাওয়া, ভাগ্য কেউ বদলাতে পারে না।'
পোস্টটি সকলের শুভেচ্ছা বার্তায় ভরে উঠেছে। কেউ কেউ আবার জানিয়েছেন, স্কুলের প্রিয় বন্ধুকেই জীবনসঙ্গী করেছেন। তবে স্কুল থেকেই ভাব ছিল। কিন্তু এই তরুণীর 'আড়ি-ভাব'-এর কাহিনি সকলকেই চমকে দিয়েছে। প্রেমের কাহিনি নিয়ে সিনেমা তৈরির রিকোয়েস্ট করেছেন অনেকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?