বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | এলইডি লাইটে লুকিয়ে চোখের ভয়ঙ্কর বিপদ! নিঃশব্দে হতে পারে শরীরের মারাত্মক ক্ষতি, সামনে এল শিউরে ওঠা তথ্য

নিজস্ব সংবাদদাতা | ০৪ আগস্ট ২০২৫ ১৪ : ২৯Soma Majumder

আজকাল ঘরে-বাইরে সর্বত্রই এলইডি লাইটের রমরমা। এই বিশেষ ধরনের লাইটগুলির দাম যেমন কম, তেমন চলেও বহুদিন। উপরন্তু আলোও হয় অনেক বেশি। তাই দিন দিন বাড়ছে এই লাইটের জনপ্রিয়তা। কিন্তু এই এলইডি লাইটই নাকি শরীরের জন্য ক্ষতিকর? সম্প্রতি গবেষণায় উঠে এসেছে এমনই তথ্য। 

লাইট এমিটিং ডিওডেডস বা এল এল ই ডি লাইট অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইড নামে বিশেষ এক ধরনের ক্ষতিকর উপাদান বা টক্সিন দিয়ে তৈরি হয়। যা মানব শরীরের জন্য ভাল নয় বলে গবেষণায় দেখা গিয়েছে। একাধিক প্রাণীর উপর এই টক্সিক উপাদানের প্রয়োগ করে যে ফলাফল পাওয়া গেছে তা বেশ ভয়ানক। দেখা গেছে দীর্ঘদিন ধরে এই বিশেষ ধরনের টক্সিক উপাদানের সংস্পর্শে এলে চোখ তো বটেই সার্বিকভাবে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হয়। 

 

নিয়মিত এলইডি লাইট ব্যবহার করলে কী কী ক্ষতি হতে পারে


* চোখের জন্য মারাত্মক ক্ষতিকরঃ বিশেষজ্ঞদের মতে, এলইডি লাইট থেকে নির্গত নীল আলো রেটিনার ক্ষতি করতে পারে। দীর্ঘ সময় এই আলোয় থাকার ফলে চোখে শুষ্কতা, দৃষ্টি ঝাপসা হওয়া, এমনকী দীর্ঘমেয়াদে দৃষ্টিশক্তি কমে যাওয়ার আশঙ্কা থাকে। 

আরও পড়ুনঃ রোজ স্নান করলে হতে পারে ত্বকের মারাত্মক ক্ষতি! সত্যি কি তাই? গবেষণায় উঠে এল চমকে দেওয়া তথ্য

* ঘুমের সমস্যা বাড়ায়ঃ এলইডি লাইটের নীল আলো শরীরের মেলাটোনিন হরমোনের উৎপাদন কমিয়ে দেয়। এই হরমোন ঘুম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে রাতে মোবাইল, টিভি বা উজ্জ্বল এলইডি আলোয় বেশি সময় কাটালে অনিদ্রা ও ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।

* মাথাব্যথা ও মাইগ্রেনের ঝুঁকিঃ গবেষণায় দেখা গেছে, এলইডি লাইটের তীব্র ও ঝিকমিক করা আলো অনেকের মাথাব্যথা ও মাইগ্রেনের সমস্যা বাড়াতে পারে। অফিস বা স্কুলে দীর্ঘ সময় এই আলোয় কাজ করলে এর প্রভাব আরও বেশি হয়।

* মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাবঃ অতিরিক্ত উজ্জ্বল আলো মানসিক অস্থিরতা, উদ্বেগ এবং মেজাজ পরিবর্তন ঘটাতে পারে।

কীভাবে রক্ষা পাবেন

* ঘর বা অফিসে এলইডি লাইট ব্যবহার করলে খুব উজ্জ্বল নয়, বরং উষ্ণ রঙের এলইডি ব্যবহার করুন।

* শোওয়াক অন্তত এক ঘণ্টা আগে মোবাইল, টিভি ও কম্পিউটার ব্যবহার কমান।

* চোখের সুরক্ষার জন্য বিশেষ ব্লু-লাইট ফিল্টারযুক্ত চশমা ব্যবহার করতে পারেন। 

চিকিৎসকদের মতে, প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু তার সঙ্গে যুক্ত স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সচেতন থাকা জরুরি। এলইডি লাইটের ব্যবহার নিয়ন্ত্রণ করলে এই ক্ষতিকর প্রভাব অনেকটাই কমানো সম্ভব। যদিও যে লাইটগুলি থেকে কম পরিমাণে নীল আভা বেরয় সেগুলি চোখ এবং শরীরের পক্ষে একেবারেই খারাপ নয়। অন্যদিকে যে ঘরে সূর্যের আলো প্রবেশ করে না, শুধু লাইটের মাধ্যমেই আলোকিত থাকে, সে জায়গায় এল ই ডি লাইট ব্যবহার না করাই ভাল। কারণ সূর্যালোক অনেক ক্ষেত্রেই এল ই ডি লাইটের ক্ষতি করার ক্ষমতাকে কমিয়ে দেয়। রাতে যতটা সম্ভব এল ই ডি লাইট কম ব্যবহারের চেষ্টা করবেন। তাহলেই এর ক্ষতি হওয়ার আশঙ্কা কমবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া