বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | যেন মরণফাঁদ! মেয়ে পড়ে যেতেই রাস্তার জলভর্তি গর্তে শুয়ে প্রতিবাদ বাবার! দেখুন ভিডিও

রজিত দাস | ০৪ আগস্ট ২০২৫ ১৩ : ৫৮Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বৃষ্টির জলে বেহাল রাস্তা। জায়গায় জায়গায় বড় বড় গর্ত। দুর্বিসহ অবস্থা পথচলতি মানুষের। যানবাহনেরও ক্ষতি হচ্ছে বিস্তর। পুণের শহরের এই পথেই রয়েছে একাধিক স্কুল। ফলে সমচেয়ে সমস্যায় পড়তে হচ্ছে পড়ুয়া ও তাদের অভিভাবকদের। সোমবারও এক ছাত্রী ভাঙা রাস্তার জলভর্তি গর্তে পড়ে যায়। এরপরই ঘটে অভিনব ঘটনা। বাজের রাস্তার প্রতিবাদ জানাতে ওই ছাত্রীর বাবা মাদুর এবং বালিশ নিয়ে রাস্তার বড় জলাভর্তি গর্তে শুয়ে পড়লেন!

পুনের আনন্দ দক্ষিণের দিকে যাওয়ার একটি অংশে এই ঘটনাটি ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন যে, ওই রাস্তা কয়েক মাস ধরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, বিধায়ক এমনকি মন্ত্রীদের কাছে বারবার অভিযোগ করার পরেও কোনও মেরামতের কাজ শুরু হয়নি।

প্রতিবাদী অভিভাবক জলভর্তি রাস্তার গর্তে শুয়ে শুয়ে "ভারত মাতা কি জয়" স্লোগান দিচ্ছিলেন। ওই ব্যক্তি জানান যে, "জলাবদ্ধ, ভাঙা রাস্তার কারণে প্রতিদিন ঘটে যাওয়া দুর্ঘটনা এবং আহতদের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য তাঁকে এই ধরনের প্রতিবাদ করতে বাধ্য হতে হয়েছে। এই রাস্তায় বিশেষ করে ক্ষতি হচ্ছে স্কুলগামী শিশু এবং স্থানীয় যাত্রীদের।

গর্তে শুয়ে থাকা অবস্থায় ওই অভিভাবক বলেন, "রাস্তাটি কয়েক মাস ধরে তৈরি হয়নি। আমি অনেক কর্মকর্তার সঙ্গে কথা বলেছি - কাউন্সিলর, মন্ত্রী, বিধায়ক, কিন্তু কেউ শুনছে না। আমরা কী করব? এখানে বাচ্চারা স্কুলে যায়। আজ আমার মেয়ে পা পিছলে পড়ে গিয়েছে। সবার বাচ্চারা এই রাস্তা দিয়ে হেঁটে যায়। ফলে মারাত্মক বিপদের আশঙ্কা রয়েছে।"

স্থানীয়রা বলছেন, বর্ষাকালে রাস্তাটি প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে, যানবাহন বিকল হয়ে যায়, সাইকেল আরোহীরা পড়ে যায় এবং শিশুরা স্কুলে পৌঁছানোর জন্য হাঁটু জলের মধ্য দিয়ে হেঁটে যেতে বাধ্য হয়।

আরও পড়ুন-  টিপু সুলতান কেআরএস বাঁধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, দাবি কর্নাটকের মন্ত্রীর, তুঙ্গে বিতর্ক


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া