বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০৪ আগস্ট ২০২৫ ১৩ : ২৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিকৃত ইতিহাস তুলে ধরে বিতর্ক বাড়ালেন কর্নাটকের সমাজকল্যাণ ও মহীশুরু জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এইচসি মহাদেবপ্পা। তাঁর দাবি, শ্রীরঙ্গপত্তনে টিপু সুলতান কৃষ্ণ রাজা সাগর (কেআরএস) বাঁধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন! তবে ইতিহাসবিদদের মতে, মহীশূর রাজপরিবারের নলওয়াড়ি কৃষ্ণরাজ ওদেয়ারই কৃষ্ণ রাজা সাগর (কেআরএস) বাঁধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। ১৯১১ সালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল।
কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী এইচসি মহাদেবপ্পার মন্তব্যে শোরগোল পড়েছে। হাত শিবিরকে নিশানা করেছে পদ্ম বাহিনী। বিজেপি নেতা সিটি রবি এই দাবির জন্য কংগ্রেসের মহাদেবপ্পার তীব্র সমালোচনা করেছেন। এক্স পোস্টে তিনি বলেছেন, "আজ, কংগ্রেস নেতারা বলছেন টিপু কেআরএসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই ভাবে বলতে থাকলে তাঁরা একদিন বলতেই পারেন যে- টিপুর বাবা হায়দার আলী কর্নাটকের রাজ্য সঙ্গীত লিখেছিলেন। তখন এতে অবাক হওয়ার কিছু থাকবে না।"
কটাক্ষ করে রবি আরও বলেন, "দেখে মনে হচ্ছে দিল্লি থেকে রাজ্যের বিভিন্ন গ্রাম পর্যন্ত কংগ্রেস নেতাদের কোনও পাগলা কুকুর কামড়েছে।"
মান্ড্যা জেলার শ্রীরঙ্গপত্তন তালুকের কান্নামবাডি গ্রামের কাছে কাবেরী নদীর ওপারে এই বাঁধটি নির্মিত।
মন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায়, ওডেয়ার রাজবংশের বংশধর, মহীশূর-কোডাগুর সাংসদ যদুবীর কৃষ্ণদত্ত চামরাজ ওয়াদিয়ার এটিকে "হাস্যকর" এবং "ভিত্তিহীন" বলে উড়িয়ে দিয়েছেন।
সংবাদ প্রতিবেদনে যদুবীর কৃষ্ণদত্ত চামরাজ ওয়াদিয়াকে উদ্ধৃত করে বলা হয়েছে, "এটি একটি হাস্যকর বক্তব্য এবং এর কোনও প্রমাণ কোথাও নেই। কেআরএস বাঁধকে তৈরি করেছিলেন তা সকলেই জানেন। শিক্ষক এবং বিশেষজ্ঞরা এই বিষয়ে তথ্য প্রদান করেন। আমি এই গল্পটি কোথাও কখনও শুনিনি।"
আরও পড়ুন- ঈশ্বরের সঙ্গে দেখা করতে আত্মত্যাগ, সুইসাইড নোট লিখে বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মহিলা
টিপু সুলতান- রেশম চাষকে উৎসাহিত করতে পারেন তা স্বীকার করে ওয়াদিয়ার বলেন, "একটি ভাল কাজ তার ১০০টি অপরাধ, যেমন গর্ভবতী মহিলা সহ মান্ড্যা আয়েঙ্গারদের গণহত্যা মুছে ফেলতে পারে না। ভোটের রাজনীতির জন্য ইতিহাসের অপব্যবহার করা উচিত নয়। ইতিহাসের সঙ্গে প্রমাণ থাকা উচিত। রাজনীতিবিদদের ইতিহাস নিয়ে কথা না বললেই ভাল।"
উল্লেখ্য, টিপু সুলতানের (বা ফতে আলি সাহাব টিপু) জন্ম ১৭৫৯০ সালের ২০ নভেম্বর, মৃত্যু ১৭৯৯ সালের ৪ মে। টিপু ছিলেন ব্রিটিশ ভারতের মহীশূর রাজ্যের শাসনকর্তা। ইংরেজদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছিলেন। তিনি তাঁর শৌর্যবীর্যের কারণে শের-ই-মহীশূর (মহীশূরের বাঘ) নামে পরিচিত ছিলেন। তিনি তাঁর শাসনকালে বেশ কয়েকটি প্রশাসনিক ব্যবস্থা চালু করেছিলেন। যেমন- নতুন মুদ্রা ব্যবস্থা এবং ক্যালেন্ডার-সহ নতুন ভূমি রাজস্ব ব্যবস্থা। যা মহীশূরের রেশম শিল্পের বিকাশের সূচনা করেছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?