বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৪ আগস্ট ২০২৫ ১১ : ৫২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বন্ধুদের, সহপাঠীদের সকলের কাছে মোবাইল ফোন আছে। কিন্তু তার কাছে ছিল না। তাই বারবার মায়ের কাছে মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য আবদার করেছিল সে। কিন্তু ছেলের আবদার শুনেও প্রতিবার মুখের উপর 'না' বলতেন মা। সাফ জানিয়ে দিতেন, এখন তাকে মোবাইল ফোন কিনে দেওয়া হবে না।
বারবার আবদার করেও, মোবাইল ফোন না পেয়ে চরম পদক্ষেপ করল ১৬ বছর বয়সি এক কিশোর। মনখারাপের জন্য পাহাড়ের চূড়ায় উঠে যান। সেই পাহাড় থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল সে। কিশোরের মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়। ঘটনার আকস্মিকতায় হতভম্ব তার পরিবার।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। পুলিশ জানিয়েছে, রবিবার ঘটনাটি ঘটেছে ছত্রপতি শিম্বাজীনগর জেলায়। মোবাইল ফোন কিনে না দেওয়ায় পাহাড় থেকে ঝাঁপ দেয় ১৬ বছরের কিশোর। মৃত কিশোরের নাম, অথর্ব গোপাল ত্যাড়ে। গতকাল মায়ের সঙ্গে সামান্য কথা কাটাকাটির পরেই চরম পদক্ষেপ করেছে সে।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কিশোর পুলিশের চাকরির চেষ্টা করছিল। পড়াশোনার জন্য মোবাইল ফোনটি তার প্রয়োজন ছিল। সহপাঠীদের কাছেও মোবাইল ফোন দেখে, তার ইচ্ছে হয় ফোন কেনার। কিন্তু তার কাছে টাকা ছিল না। গত কয়েকদিন ধরেই মায়ের কাছে মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য আবদার করছিল সে। কিন্তু প্রতিবার তার মা জানিয়ে দেন, এখন ফোন কিনে দেওয়া সম্ভব নয়। ছেলের আবদার শুনেও প্রশ্রয় দেননি মা।
রবিবারেও ফোন কেনাকে কেন্দ্র করে সামান্য কথা কাটাকাটি হয়েছিল মা ও ছেলের মধ্যে। এরপরই বাড়ি থেকে বেরিয়ে সোজা তিসগাঁওয়ে পৌঁছে যায়। সেখানে পাহাড়ের উপরে উঠে নীচে ঝাঁপিয়ে পড়ে কিশোর। স্থানীয়রা ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত বছরেও মোবাইল ফোনকে কেন্দ্র একাধিক আত্মহত্যার ঘটনা ঘটেছে খাস মহারাষ্ট্রে। গত বছর মোবাইল ফোন কিনে না দেওয়ায়, ১৫ বছর বয়সি এক কিশোর আত্মঘাতী হয়। সেবারেও মায়ের কাছে মোবাইল ফোন কিনে দেওয়ার জন্য আবদার করেছিল ওই কিশোর। রাগে, অভিমানে নিজের বাড়িতে আত্মঘাতী হয় সে। রাতে মা ও বোন ঘুমিয়ে ছিলেন। সেই সময়েই ঘরের মধ্যে আত্মঘাতী হয় সে।
গত বছর জুলাই মাসে মহারাষ্ট্রের নভি মুম্বইয়ে একইরকম এক ঘটনা ঘটেছিল। সেবার আত্মঘাতী হয় ১৮ বছরের এক কিশোর। কারণ সেই মোবাইল ফোন। বাবার কাছে আইফোন চেয়েছিল কিশোর। কিন্তু দেড় লক্ষ টাকা খরচ করে ছেলেকে আইফোন কিনে দেননি তার বাবা। বদলে একটি অন্য কোম্পানির স্মার্টফোন কিনে দেন ছেলেকে। আইফোন না পেয়ে মুষড়ে পড়ে কিশোর। বাবার সঙ্গেও কথা বলা বন্ধ করে দেয়। এরপর আত্মঘাতী হয় সে। রাজ্যে পরপর একই ধরনের ঘটনাকে কেন্দ্র করে দুশ্চিন্তায় পড়ুয়াদের অভিভাবকরা। সোশ্যাল মিডিয়ার যুগে মোবাইল ফোনের প্রতি আসক্তি বাড়ছে দিনের পর দিন। এই পরিস্থিতিতেই একের পর এক আত্মহত্যার ঘটনায় দুশ্চিন্তার ভাঁজ পুলিশের কপালেও।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?