বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ওষুধ ছাড়াও বশে থাকবে কোলেস্টেরল, ভোগাবে না উচ্চ রক্তচাপ! শুধু নিয়ম মেনে এই পাত্রে জল খেলেই পাবেন হাজার উপকার

নিজস্ব সংবাদদাতা | ০৪ আগস্ট ২০২৫ ১১ : ৩৮Soma Majumder

কথায় কথায় ফ্রিজের ঠান্ডা কনকনে জলে চুমুক দেন অনেকেই। সাময়িক আরাম মিললেও,  শরীরের জন্য বেশ ক্ষতিকর এই অভ্যাস৷ তাই রেফ্রিজারেটরের বদলে মাটির কলসি, জগে জল খেতে পারেন। মাটির পাত্রে জল খেলে শুধু গলাই ভেজে না, বহু উপায়ে উপকৃত হয় শরীরও।

আসলে মাটির কলসি বা হাঁড়িতে রাখা জল প্রাকৃতিকভাবেই ঠান্ডা থাকে এবং এতে কোনও কৃত্রিম কুলিং ব্যবস্থার প্রয়োজন হয় না। মাটির সংস্পর্শে এসে এই জলে কিছু বিশেষ খনিজ মিশে যায় যেগুলো আমাদের শরীরের জন্য উপকারী। বিশেষত কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে এই জল অত্যন্ত উপকারী বলে মত আয়ুর্বেদ বিশেষজ্ঞদের। শুধু তাই নয়, উচ্চ রক্তচাপ বশে রাখতে, হজম ক্ষমতা বাড়াতে এবং আরও নানাভাবে মাটির পাত্রে জল খাওয়ার উপকার পাওয়া যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা। 

কোলেস্টেরল কমানোর ক্ষেত্রে কীভাবে সাহায্য করে

* খারাপ কোলেস্টেরল এলডিএল কমায়ঃ মাটির কলসির জলে থাকা খনিজ পদার্থ রক্তের খারাপ কোলেস্টেরল কমিয়ে ভাল কোলেস্টেরল (এইচডিএল) বাড়াতে সাহায্য করে।

আরও পড়ুনঃ সকাল বিকেল এই কাজ করলে অজান্তেই বেড়ে যায় হৃদরোগের ঝুঁকি! চিনে নিন ৫ মারণ-অভ্যাস


* লিভারকে সুস্থ রাখেঃ কলসির জল লিভারকে ডিটক্সিফাই করে। সুস্থ লিভার কোলেস্টেরল উৎপাদনের ভারসাম্য বজায় রাখে, ফলে রক্তে অতিরিক্ত ফ্যাট জমে না।


* রক্তচাপ নিয়ন্ত্রণ করেঃ উচ্চ কোলেস্টেরল সাধারণত উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ায়। কলসির জল রক্তচাপ স্বাভাবিক রাখতে সহায়ক, ফলে হৃদরোগের আশঙ্কা কমে।


* ওজন নিয়ন্ত্রণে সাহায্য করেঃ মাটির জল মেটাবলিজম বাড়িয়ে শরীরে জমে থাকা ফ্যাট বার্ন করতে সাহায্য করে। ওজন নিয়ন্ত্রণ থাকলে কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকে।


* ডিটক্সিফায়িং গুণঃ মাটির হাঁড়ির জল শরীর থেকে টক্সিন বার করতে সাহায্য করে। যেহেতু টক্সিন জমে থাকলে লিভারের উপর চাপ পড়ে, এবং তা খারাপ কোলেস্টেরল উৎপাদনেও প্রভাব ফেলে—তাই ডিটক্স একটি বড় ভূমিকা নেয়।

* মেটাবলিজম বৃদ্ধি করেঃ মাটির পাত্রের জল মেটাবলিজম বাড়ায়, ফলে শরীর দ্রুত ফ্যাট ভাঙতে পারে এবং খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমে।


* অ্যাসিডিটির সমস্যা কমায়ঃ নিয়মিত মাটির কলসির জল খেলে পেটের অ্যাসিডের ভারসাম্য ঠিক থাকে। হজম ঠিকঠাক হলে শরীরে ফ্যাট জমার হার কমে এবং তাতেও কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে।


* অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণঃ মাটির পাত্রের জল দেহের প্রদাহ বা ফোলাভাব কমায়, যা উচ্চ কোলেস্টেরলের অন্যতম কারণ।

 

কীভাবে খাওয়া উচিত

 

* সকালে উঠে খালি পেটে এক গ্লাস মাটির কলসির জল খাওয়া ভাল।

* মাটির পাত্রের জল দিনে ২–৩ বার পর্যন্ত খাওয়া যেতে পারে, তবে অতিরিক্ত নয়।

* কলসির জল ২৪ ঘণ্টার বেশি রাখা উচিত নয়, কারণ তাতে ব্যাকটেরিয়া জমার আশঙ্কা থাকে।

আরও পড়ুনঃ গোপনাঙ্গে প্রোস্টেট ক্যানসারের কামড় বুঝতেই পারেন না অধিকাংশ পুরুষ! কীভাবে চিনবেন এই রোগ?

সতর্কতা

 

* কলস সবসময় পরিষ্কার করে ব্যবহার করতে হবে।

* নিয়মিত জল পাল্টানো উচিত।

* যাদের কিডনি সমস্যা আছে, তাঁদের চিকিৎসকের পরামর্শ ছাড়া এই জল খাওয়া উচিত নয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া