শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বাবার থেকে কোটি টাকা চুরি করে স্বামীকে দিল স্ত্রী! চাঞ্চল্যকর ঘটনা

SG | ০৪ আগস্ট ২০২৫ ০৯ : ১৫Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: রাজধানীর মহম্মদপুরে ঘটে গেছে এক চাঞ্চল্যকর চুরির ঘটনা। বাসা থেকে দেড় কোটিরও বেশি টাকা চুরির অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে যে মামলা করেছিলেন ঠিকাদার ব্যবসায়ী আবদুল হামিদ, তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—এই চুরির পেছনে ছিলেন তাঁরই একমাত্র মেয়ে মিনা হামিদ ও মেয়ের স্বামী সাকিবুল হাসান। জানা গেছে, ঈদুল আজহার দুই দিন আগে আবদুল হামিদ তাঁর পরিবার নিয়ে ভোলার গ্রামের বাড়িতে যান। ঈদ শেষে ২০ জুন ঢাকায় ফেরেন তিনি। এরপর ১ জুলাই, অর্থাৎ ফেরার ১১ দিনের মাথায় তিনি বাসায় রাখা টাকা দেখতে গিয়ে বুঝতে পারেন, সিন্দুক থেকে ১ কোটি ৬৬ লাখ টাকা উধাও। পরিবারের সদস্যদের মধ্যে কেউ দায় স্বীকার না করায় ৪ জুলাই তিনি মহম্মদপুর থানায় অজ্ঞাতপরিচয়দের আসামি করে মামলা করেন। ওই সময় তাঁর মেয়ে মিনাও তাঁর সঙ্গে থানায় উপস্থিত ছিলেন।

পুলিশের গোয়েন্দা তৎপরতা ও চমকপ্রদ মোড়

মামলার তদন্তে নামে মহম্মদপুর থানা পুলিশ। প্রাথমিক পর্যবেক্ষণে পুলিশ সিন্দুক ভাঙার কোনো চিহ্ন না পাওয়ায় সন্দেহ করতে থাকে, ঘটনার সঙ্গে ঘরের কেউ জড়িত থাকতে পারে। এরপর তারা বাসার প্রত্যেককে কৌশলে জিজ্ঞাসাবাদ শুরু করে। টানা চার দিনের জিজ্ঞাসাবাদ শেষে, অবশেষে স্বীকার করেন মেয়ে মিনা হামিদ। তিনি জানান, সিন্দুকের তালা খুলে তিনি নিজেই টাকা বের করে দিয়েছেন এবং তা দিয়েছেন স্বামী সাকিবুল হাসানের হাতে।

আরও পড়ুন:  ইয়েমেন উপকূলে নৌকাডুবি: ১৫৪ আফ্রিকান অভিবাসীবাহী নৌকা ডুবে মৃত অন্তত ৬৮, নিখোঁজ ৭৪

প্রেম-বিয়ে-চুরি: এক গল্পে বহু টানাপড়েন

তদন্ত কর্মকর্তা এসআই মতিউর রহমান জানান, মিনা গত বছর তিতুমীর কলেজ থেকে স্নাতকোত্তর পাস সাকিবুল হাসানকে ভালোবেসে বিয়ে করেন। তবে তাঁদের সম্পর্ক পরিবার মেনে নেবে না বলেই আশঙ্কা করেছিলেন তিনি। এ কারণে বাবার অগোচরে সিন্দুকের টাকা নিয়ে সাকিবুলকে দেন, যাতে স্বাধীনভাবে সংসার শুরু করতে পারেন। পুলিশের জিজ্ঞাসাবাদে সাকিবুল স্বীকার করেন, স্ত্রী মিনার কাছ থেকে পাওয়া ৯০ লাখ টাকা মোটরসাইকেলে করে সিরাজগঞ্জের গ্রামের বাড়িতে নিয়ে যান এবং সেখানে লুকিয়ে রাখেন।

গ্রেপ্তার ও টাকা উদ্ধার

মিনার তথ্য অনুযায়ী সাকিবুল হাসানকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় চুরির ৯০ লাখ টাকা। পুলিশ জানায়, চুরির অর্থের বাকি অংশ উদ্ধারে অভিযান অব্যাহত আছে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহফুজুল হক ভূঞা বলেন, “ব্যবসায়ী আবদুল হামিদের টাকা চুরির ঘটনায় তাঁর মেয়ে মিনা হামিদ ও মেয়ের স্বামী সাকিবুল হাসান সরাসরি জড়িত। তাঁরা জিজ্ঞাসাবাদে পুরো ঘটনার কথা স্বীকার করেছেন। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।” বর্তমানে মিনা হামিদ ও সাকিবুল হাসান জেলহাজতে রয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারে বিশ্বাসভঙ্গ এবং আর্থিক ক্ষতির এই নাটকীয় ঘটনায় মিশে আছে প্রেম, প্রতারণা, গোপন বিয়ে ও পরিবারের বিরুদ্ধে বিদ্রোহের এক বিস্ময়কর কাহিনি। তদন্ত সঠিক পথে এগোচ্ছে বলে জানিয়েছে পুলিশ, তবে ব্যবসায়ী আবদুল হামিদ এখনও পুরো অর্থ ফেরত পাবেন কি না, তা সময়ই বলে দেবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া