বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৪ আগস্ট ২০২৫ ০৮ : ৪৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: গ্রামের মধ্যে বসে নিশ্চুপে দিনরাত তুকতাক। কালাজাদুর জেরে একের পর এক বাসিন্দাদের চরম পরিণতি! কেউ বা হারিয়েছেন প্রাণ। এবার তুকতাক করার অভিযোগে যুবকের উপর চরম প্রতিশোধ নিলেন গ্রামবাসীরা। গ্রামের মধ্যে যুবককে নৃশংসভাবে খুন করলেন তাঁরা। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে ও জেলায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, কালাজাদু করার অভিযোগে যুবককে অপহরণ করেন কয়েকজন গ্রামবাসী। এরপর তাঁকে কুপিয়ে খুন করা হয়। খুনের পরেও রাগ কমেনি তাঁদের। যুবকের যৌনাঙ্গ কেটে বাদ দিয়ে দেন তাঁর। এরপর প্রমাণ লোপাটের জন্য দেহটি ছুড়ে ফেলেন ড্যামের মধ্যে। তবে এতকিছুর পরেও শেষরক্ষা হয়নি। খুনের কয়েক ঘণ্টা পরেই দেহটি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত গ্রামবাসীদের আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। কী কারণে খুন করা হয়েছে, তা খতিয়ে দেখা হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার গজপতি জেলায়। রবিবার পুলিশ জানিয়েছে, ৩৫ বছর বয়সি এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে একদল যুবকের বিরুদ্ধে। তুকতাক করার অভিযোগে আরও চরম শাস্তি দিয়েছে তাঁকে। যুবককে খুনের পর তাঁর যৌনাঙ্গ কেটে বাদ দিয়ে দেয় তারা।
পুলিশ জানিয়েছে, শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গজপতি জেলার মোহনা থানার অন্তর্গত মালাসাদর গ্রামে। তুকতাক করার অভিযোগে ওই যুবককে কয়েকজন গ্রামবাসী ব্যাপক মারধর করেন। পিটিয়ে খুন করা হয়েছে যুবককে। এরপর তাঁর যৌনাঙ্গ কেটে বাদ দিয়ে দেন। মৃতদেহটি রাতেই হরভঙ্গি ড্যামে ফেলে দেন অভিযুক্তরা।
রবিবার সকালে সেই ড্যাম থেকেই যুবকের নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। জি উদয়গিরির সাব ডিভিশনাল পুলিশ অফিসার সুরেশ চন্দ্র ত্রিপাঠী জানিয়েছেন, যুবকের মৃতদেহ উদ্ধারের পর ওই গ্রামের ১৪ জন বাসিন্দাকে পুলিশ আটক করেছে। সকলকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কেন যুবককে পিটিয়ে খুন করা হল তার তদন্ত শুরু হয়েছে।
পুলিশকে কয়েকজন ক্ষুব্ধ গ্রামবাসী জানিয়েছেন, ওই যুবক গ্রামের মধ্যে নিশ্চুপে তুকতাক করতেন। অনেকেই তাঁর বিরুদ্ধে কালাজাদু করার অভিযোগ তুলেছেন। এর জেরেই বহু গ্রামবাসীর চরম পরিণতিও হচ্ছে। ঘটনার একদিন আগেই গ্রামের এক যুবতী হঠাৎ মারা যান। গ্রামবাসীদের সন্দেহ, ওই যুবক কালাজাদুর জেরেই যুবতীর মৃত্যু হয়েছে।
গ্রামবাসীদের যে ক্ষোভ বাড়ছে, তা টের পেয়েছিলেন ওই যুবক। তাঁর উপর যে হামলা হতে পারে, তাও সন্দেহ করেছিলেন। এই ভয়েই গঞ্জম জেলায় শ্বশুরবাড়িতে পরিবারকে নিয়ে চলে গিয়েছিলেন যুবক। সেখানে পৌঁছে শ্যালিকাকে অনুরোধ করেছিলেন, তাঁর পোষ্য, গবাদিপশুর যত্ন নিতে।
গত শনিবার ওই গ্রামেই পৌঁছন গোপাল নামের যুবক। বাড়িতে গিয়ে গবাদিপশু ফিরিয়ে নিতে গিয়েছিলেন। তখনই তাঁর উপরে হামলা চালান ক্ষিপ্ত গ্রামবাসীরা। তাঁকে অপহরণ করে নির্জন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। খুনের পর তাঁর যৌনাঙ্গ কেটে, মৃতদেহ ড্যামে ভাসিয়ে দেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?