বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ০৩ আগস্ট ২০২৫ ২৩ : ১৯Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: জগদীপ ধনখড়ের পর কে হবেন ভারতের পরবর্তী উপরাষ্ট্রপতি? দিল্লিতে এখন এটাই সবচেয়ে বড় চর্চার বিষয়। সংসদের দুই কক্ষেই শাসকদল বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থাকলেও এবার কি ‘বাইরের’ কেউ পাবেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সংসদের অন্দরে। যে ‘বহিরাগত’কে নিয়ে এত গুঞ্জন তিনি কংগ্রেস সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর। একদিকে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্পর্কের শীতলতা, অন্য দিকে শশীর মুখে প্রধানমন্ত্রী মোদির তারিফ, এই অঙ্ক মিলিয়েই দুইয়ে দুইয়ে চার করছে রাজনৈতিক মহল।
যাঁকে নিয়ে এত জল্পনা তাঁকেও এদিন শুনতে হয় একই প্রশ্ন। সংসদ চত্বরে থারুরকে প্রশ্ন করা হয়, তিনি পরবর্তী উপরাষ্ট্রপতি পদের দাবিদার কি না। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে থারুর বলেন, “এটুকু জানি যে, শাসক দল যাঁকে চাইবে তিনিই হবেন (উপ রাষ্ট্রপতি)। কারণ সংখ্যার হিসেব আমরা জানি।” তিনি আরও বলেন, “আসা করব শাসক দল বিরোধীদের সঙ্গেও কথা বলবে।”
প্রসঙ্গত, কংগ্রেসে থারুরের অবস্থান নিয়ে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে তৈরি প্রতিনিধি দলের জন্য থারুরকে নিয়ে নির্বাচনের পর আরও বাড়ে সেই জল্পনা। দলের শীর্ষ নেতৃত্বের আপত্তি অগ্রাহ্য করেই বিদেশে যান কেরলের সাংসদ। আমেরিকা-সহ বিভিন্ন দেশে গিয়ে মোদির পক্ষেই কথা বলতে শোনা যায় তাঁকে। সব মিলিয়ে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে যে থারুরের দূরত্ব অনেকটাই বেড়েছে তা নিয়ে সংশয় নেই রাজনৈতিক মহলে।
থারুরের সঙ্গে কংগ্রেস শীর্ষ নেতৃত্বে সম্পর্কের অবনতি অবশ্য নতুন কিছু নয়। ২০২২ সালে কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচনের সময় মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করে দল। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল সর্বসম্মতিক্রমে পাশ হবে খাড়গের নাম। কিন্তু আচমকাই প্রেসিডেন্ট পদের দাবিদার হিসাবে নিজেকে তুলে ধরেন থারুর। প্রকাশ্যে থারুরের এই আচরণ ভাল ভাবে নেয়নি হাইকমান্ড।
থারুরের সাম্প্রতিক মোদি বন্দনার বিরুদ্ধেও কঠোর অবস্থান নিয়েছে কংগ্রেস। আন্তর্জাতিক কূটনীতিবিদ এবং বাগ্মী সাংসদ হওয়া সত্ত্বেও ‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদীয় বিতর্কে তাঁকে বক্তার তালিকায় রাখা হয়নি দলের পক্ষ থেকে। কেন তাঁকে বক্তার তালিকায় রাখেনি দল? এই প্রশ্নের উত্তরে ইঙ্গিতপূর্ণ ভাবে থারুর একটাই শব্দ উচ্চারণ করেন, ‘মৌনব্রত’। অর্থাৎ এই বিষয়ে কোনও কথা বলবেন না তিনি।
এই অবস্থায় গত ২১ জুলাই আচমকাই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন প্রাক্তন বিজেপি নেতা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়। নির্বাচন কমিশন সূত্রে খবর উপরাষ্ট্রপতি পদে নির্বাচন হবে সেপ্টেম্বর মাসের ৯ তারিখ। রাজ্যসভার ২৩৩ জন সাংসদ এবং লোকসভার ৫৪৩ সাংসদ ভোট দিতে পারবেন এই নির্বাচনে। শাসকদলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও বিরোধী ঐক্য মজবুত করতে যৌথ ভাবে একজন প্রার্থী দিতে পারে সবকটি বিরোধী দল। তবে বিরোধী ভোট একত্রিত হলেও বিজেপিকে রোখা প্রায় অসম্ভব। অন্তত কাগজে কলমে সংখ্যাগরিষ্ঠতার নিরিখে অনেকটাই এগিয়ে থাকবেন শাসক দলের প্রার্থী। উপরাষ্ট্রপতি পদমর্যাদার বলে, রাজ্যসভার চেয়ারম্যানও বটে। কাজেই সংসদের উচ্চকক্ষে নিজেদের পছন্দের প্রার্থীকেই চাইবে শাসক দল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?