বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ঘুরতে গিয়ে প্রাণ হারাল বিহারের যুবক, নেপালের বাগমতীতে মৃতদেহ ঘিরে তীব্র শোরগোল, জানুন... 

আর্যা ঘটক | ০৩ আগস্ট ২০২৫ ২৩ : ০৭Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: নেপালে মৃতদেহ উদ্ধার। সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। খবর মারফত জানা গিয়েছে,  একজন ভারতীয় পুরুষের মৃতদেহ রবিবার নেপালের দক্ষিণ তেরাই সমভূমির একটি সেচ খাল থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে তিনি বাগমতী নদীতে ডুবে গিয়েছিলেন। ঘটনা ঘিরে চাঞ্চল্য। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম রোহিত কুমার সিংহ। তাঁর বয়স ৩০ বছর। খবর মারফত তিনি ভারতের বিহার রাজ্যের খগড়িয়া জেলার বাসিন্দা ছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম মারফত জানা গিয়েছে, শনিবার বিকেল আনুমানিক ২টা ৪০ মিনিটে চন্দ্রপুর পৌরসভার অন্তর্গত বাগমতী নদীতে স্নান করতে গিয়ে তিনি প্রথমে নিখোঁজ হন।

খবর পেয়ে স্থানীয় পুলিশ তল্লাশি শুরু করে। পুলিশ সূত্রে খবর মিলেছে, নদীতে নামার আগে রোহিত কুমার সিংহ অসম্ভব মদ্যপান করেছিলেন। নিখোঁজ হওয়ার পরে, সশস্ত্র পুলিশ বাহিনীর দুর্যোগ প্রতিক্রিয়া ইউনিট ও স্থানীয় পুলিশের একটি যৌথ উদ্ধারকারী দল তল্লাশি অভিযান শুরু করে। এরপর রবিবার সকাল ১০টা ২৫ মিনিটে গুজারা পৌরসভা এলাকার সেচ খালে তাঁর মৃতদেহ খুঁজে পায় তারা। রাউতাহাট জেলার ডিএসপি দীপক কুমার রাই এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠায়৷ ময়নাতদন্তের পর তাঁর মৃতদেহ পরিবারকে হস্তান্তর করা হয়। তবে পুরো ঘটনা পুলিশ বর্তমানে খতিয়ে দেখছে৷ এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন নেপালে ভারতীয় পর্যটকদের মৃত্যুর একাধিক অনুরূপ দুর্ঘটনার খবর আগেও সামনে এসেছে।

প্রসঙ্গত, চলতি বছরের মে মাসে, ভারতের এক ১৮ বছর বয়সী কিশোর নেপালের তিনাউ নদীতে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারান। এক প্রতিবেদন মারফত জানা গিয়েছে, উত্তর প্রদেশের মহারাজগঞ্জ জেলার বাসিন্দা সোহাইব আনসারি ২২ মে বিকেল ৪টা নাগাদ তিনাউ নদীর বাঁধসংলগ্ন এলাকায় সাঁতার কাটার সময় নিখোঁজ হন। ঘটনার সময় তিনি তাঁর আরও চার বন্ধুর সঙ্গে নেপাল ভ্রমণে ছিলেন। খবর পাওয়া গিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষ আগেই জনগণকে নদীতে না নামার জন্য সতর্ক করেছিল৷ কিন্তু তা উপেক্ষা করে নদীতে প্রবেশ করেন তিনি।

আরও পড়ুনঃ 'ও যখন জন্মায় তখন থেকেই ভালবাসতাম, অপেক্ষা করছিলাম বড় হওয়ার!' পঁচিশ বছর অপেক্ষা করে অবশেষে নাতনিকে বিয়ে

একই মাসে, অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর প্রদেশের গোরখপুরের ১৫ বছর বয়সী আরেক কিশোর তিনাউ নদীতে সাঁতার কাটার সময় ডুবে মারা যান। চলতি বছরের মার্চ মাসেও নেপালের পাল্পা জেলার বাগনাসকালি গ্রামীণ পৌরসভা-৫ নম্বর ওয়ার্ডের রামদিঘাটে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন গোরখপুরের ২৫ বছর বয়সী যুবক শিবম পান্ডে। ঘটনাটি ঘটে নদীতে স্নানের সময়। ঘটনার পাঁচ দিন পর, তাঁর মৃতদেহ নদী থেকে প্রায় এক কিলোমিটার দূরে ভেসে উঠতে দেখা যায় বলে এক প্রতিবেদনে জানানো হয়।

এইসব ঘটনার জেরে স্পষ্ট, পর্যাপ্ত সতর্কতা সত্ত্বেও অনেকেই নদীতে স্নান কিংবা সাঁতারের সময় সতর্কতা অবলম্বন না করায় প্রাণ হারাচ্ছেন। বিশেষ করে পর্যটকদের নিরাপত্তা এবং সচেতনতা আরও জোরদার করা এখন জরুরি হয়ে উঠেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া