বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন', তামিলনাড়ুর ভোটার তালিকা নিয়ে চিদাম্বরমের দাবি নস্যাৎ কমিশনের

রজিত দাস | ০৩ আগস্ট ২০২৫ ১৮ : ৩১Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনকে (এসআইআর) তামিলনাড়ুর সঙ্গে যুক্ত করা মোটেই যুক্তিযুক্ত নয়। স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। রবিবার কংগ্রেস সাংসদ চিদাম্বরম দাবি করেন যে, দক্ষিণী রাজ্যটিকে সাড়ে ছয় লাখ নয়া ভোটাহরের অন্তর্ভুক্তি ঘটেছে। এই নয়া ভোটারদের বেশিরভাগই পরিযায়ী শ্রমিক। তাঁর ইঙ্গিত, পরিযায়ী শ্রমিকদের ভোটার তালিকায় ঢুকিয়ে কমিশন আসলে তামিলনাড়ুর 'নির্বাচনী চরিত্র' বদলের চেষ্টা করছে। চিদাম্বরমের দাবির পর পরই কমিশন জানিয়ে দেয় যে, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর দেওয়া পরসংখ্যান 'মিথ্যা এবং বিভ্রান্তিকর'।

নির্বাচন কমিশন জানিয়েছে যে, "এসআইআর এখনও তামিলনাড়ুতে চালু হয়নি। তাই বিহারে এসআইআর-এর অনুশীলনকে তামিলনাড়ুর সঙ্গে সংযুক্ত করা অযৌক্তিক।" তামিলনাড়ুতে ৬.৫ লক্ষ ভোটারের তালিকাভুক্তির বিষয়ে "মিথ্যা পরিসংখ্যান" প্রচার করার জন্যও কংগ্রেসী সাংসদ চিদাম্বরমকে দুষেছে কমিশন।

কমিশনের দাবি, সংবিধানের ১৯(১)(ই) ধারা অনুসারে, দেশের সমস্ত নাগরিকের ভারতের ভূখণ্ডের যে কোনও অংশে বসবাস এবং বসতি স্থাপনের অধিকার রয়েছে। এতে বলা হয়েছে, "ভোটারদের এগিয়ে এসে তাদের যোগ্য নির্বাচনী এলাকায় নাম লেখানোর অধিকার রয়েছে।" 

কী বলেছেন চিদাম্বরম?
বিহারের খসড়া ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ ভোটার বাদ পড়েছে। সেই প্রসঙ্গ টেনে পি চিদাম্বরম বলেন, "এই ভোটারদের মধ্যে ৩৬ লক্ষকে স্থায়ীভাবে স্থানান্তরিত বা খুঁজে পাওয়া যায়নি বলে সরিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, তামিলনাড়ুতে ৬.৫ লক্ষ নতুন ভোটার যুক্ত হয়েছে, যাঁদের অধিকাংশই বাইরের রাজ্য থেকে আগত শ্রমিক। এই ঘটনাকে আমি বেআইনি ও আশঙ্কাজনক মনে করছি। ওদের স্থায়ীভাবে স্থানান্তরিত বলা মানে শ্রমিকদের অপমান করা এবং তামিলনাড়ুর নাগরিকদের নিজেদের সরকার বেছে নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা।"

চিদাম্বরম নির্বাচন কমিশনের ক্ষমতার অপব্যবহারের দাবি করেছেন। প্রশ্ন তুলেছেন যে, কেন একজন পরিযায়ী শ্রমিক বিহার বা তাদের নিজ রাজ্যে ফিরে গিয়ে সংশ্লিষ্ট রাজ্য বিধানসভা নির্বাচনে ভোট দেবেন না? তিনি বলেন, "ভোটার হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য একজন ব্যক্তির একটি স্থায়ী এবং বৈধ বাসস্থান থাকতে হবে। পরিযায়ী শ্রমিকের বিহারে (অথবা অন্য কোনও রাজ্যে) এই ধরণের বাসস্থান রয়েছে। তাহলে তামিলনাড়ুতে কীভাবে তাদের ভোটার হিসেবে তালিকাভুক্ত করা যেতে পারে?"

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কথায়, "যদি পরিযায়ী শ্রমিকের পরিবারের বিহারে স্থায়ী বাড়ি থাকে এবং তারা বিহারে বাস করে, তাহলে কীভাবে অভিবাসী শ্রমিককে তামিলনাড়ুতে 'স্থায়ীভাবে অভিবাসী' হিসেবে বিবেচনা করা যেতে পারে?" তিনি আরও বলেন।

চিদাম্বরম জোর দিয়ে বলেন যে, নির্বাচন কমিশন কর্তৃক ক্ষমতার এই অপব্যবহারের বিরুদ্ধে রাজনৈতিক ও আইনি লড়াই করতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া