মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | শ্রীনগর বিমানবন্দর রণক্ষেত্র! অতিরিক্ত হ্যান্ড ব্যাগেজের পরিণতি এই? ভিডিও ভাইরালে চমকে উঠেছে শহরবাসী 

আর্যা ঘটক | ০৩ আগস্ট ২০২৫ ১৬ : ৫৩Arya Ghatak

 

আজকাল ওয়েবডেস্ক: শ্রীনগর বিমানবন্দরে সম্প্রতি মর্মান্তিক এক ঘটনার সাক্ষী রইল সবাই। স্পাইসজেট কর্মীদের উপর সেনা কর্মকর্তার হামলায় গুরুতর আহত হয়েছেন চারজন । খবর সূত্রে জানা গিয়েছে, শ্রীনগর বিমানবন্দরে অতিরিক্ত হ্যান্ড ব্যাগেজ নিয়ে এক বিরোধের জেরে স্পাইসজেটের চারজন গ্রাউন্ড স্টাফ গুরুতরভাবে আহত হয়েছেন। অভিযোগ এসছে এক সেনা কর্মকর্তার উপর। তিনি কর্মীদের উপর শারীরিকভাবে আক্রমণ চালান। আহতদের মধ্যে একজনের মেরুদণ্ড ভেঙে গিয়েছে এবং আরেকজনের চোয়াল ভেঙেছে বলে খবর।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে যখন ওই সেনা কর্মকর্তা দিল্লিগামী একটি ফ্লাইটে উঠতে যাচ্ছিলেন। তাঁর সঙ্গে প্রায় ১৬ কেজি হ্যান্ড ব্যাগেজ ছিল। প্রসঙ্গত, ভারতে অভ্যন্তরীণ ফ্লাইটে সর্বোচ্চ ৭ কেজি পর্যন্ত হ্যান্ড ব্যাগেজ বহনের অনুমতি রয়েছে। বিষয়টি প্রাথমিকভাবে স্পাইসজেটের পক্ষ থেকে জানানো হয়। কর্মীরা অত্যন্ত ভদ্রভাবে তাঁকে অতিরিক্ত ব্যাগেজের কথা জানান এবং এর জেরে অতিরিক্ত চার্জ পরিশোধ করতে বলেন। কিন্তু অভিযুক্ত কর্মকর্তা অতিরিক্ত চার্জ দিতে অস্বীকার করেন। এরপর চেক-ইন প্রক্রিয়া সম্পূর্ণ না করেই জোর করে অ্যারো ব্রিজে ঢুকে পড়েন। এটি স্বভাবতই বিমানবন্দরের নিরাপত্তা বিধির সুস্পষ্ট লঙ্ঘন।

সূত্রে জানা গিয়েছে, পরে সিআইএসএফ সদস্যরা তাঁকে ফের গেটের দিকে নিয়ে যান। এরপরই ঘটে বিপত্তি। গেটের কাছে নিয়ে আসতেই ওই কর্মকর্তা আচমকা আক্রমণাত্মক হয়ে পড়েন এবং হাতাহাতি শুরু হয়।

স্পাইসজেটের পক্ষ থেকে বলা হয়েছে, 'আমাদের কর্মীরা ঘুষি, লাথি এবং কিউ-স্ট্যান্ড দিয়ে বারবার আক্রমণের শিকার হন। একজন কর্মী অচেতন হয়ে পড়েন, তবুও তাঁকে লাথি মারা চলতেই থাকে। আরেকজন সহকর্মী তাঁকে বাঁচাতে গেলে তাঁর মুখে গুরুতর আঘাত লাগে। এমনকি নাক ও মুখ থেকে রক্ত বেরোতে থাকে।'

ঘটনার পর আহত কর্মীদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তাঁরা এখন চিকিৎসাধীন রয়েছেন বলে খবর মিলেছে। ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত সেনা কর্মকর্তা একটি চেক-ইন ইনফরমেশন বোর্ড দিয়ে কর্মীদের বেধড়ক মারধর করছেন। এহেন পরিস্থিতিতে সিআইএসএফ সদস্যরা হস্তক্ষেপ করার চেষ্টা করছেন।

এই ঘটনার জেরে স্পাইসজেট ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ‘নো-ফ্লাই’ তালিকায় অন্তর্ভুক্তির প্রক্রিয়া শুরু করেছে। পাশপাশি বেসামরিক বিমান চলাচল মন্ত্রককেও একটি চিঠি দেওয়া হয়েছে। এই নৃশংস হামলার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।

আরও পড়ুনঃ একটা নয়, দুটো নয়, আটটা! গত পনেরো বছরে আটজন পুরুষকে প্রথমে বিয়ে, তারপর তাঁদের থেকে মোটা অঙ্কের অর্থ

স্পাইসজেট জানিয়েছে, 'আমরা আমাদের কর্মীদের উপর যেকোনও ধরনের হিংসার তীব্র নিন্দা করছি। এই ঘটনার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ও নিয়ন্ত্রক পদক্ষেপ গ্রহণ করব।' সিআইএসএফ নিশ্চিত করেছে যে তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, এক্ষেত্রে বিমান চলাচলে কোনও ব্যাঘাত ঘটেনি।

ভারতীয় সেনাবাহিনীর এক সিনিয়র কর্মকর্তা সংবাদমাধ্যমে জানিয়েছেন, তাঁরা এই ঘটনার বিষয়ে অবগত। তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন তাঁরা। তিনি আরও বলেন, 'ঘটনাটি এই মুহূর্তে আমাদের নজরে এসেছে। এর তদন্তও জারি রয়েছে। ভারতীয় সেনাবাহিনী সবসময় দেশের সব নাগরিক পরিসরে শৃঙ্খলা ও পারস্পরিক সম্মান রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া