বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'মা গঙ্গা ঘরে চলে এসেছে', বন্যায় বুক সমান জলে দাঁড়িয়ে প্রার্থনায় মগ্ন পুলিশ! দুধ, ফুল দিয়ে পুজোও করলেন

পল্লবী ঘোষ | ০৩ আগস্ট ২০২৫ ১৫ : ৩৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বন্যায় ডুবেছে বাড়ি, ঘর। ভেসে গেছে আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রী। অস্থায়ী শিবিরে ঠাঁই নিয়েছে পরিবার। এদিকে বন্যায় ঘর ডুবে যাওয়ায় ভ্রুক্ষেপ নেই পুলিশ আধিকারিকের! ঘরের মধ্যে বুক সমান জলে দাঁড়িয়েও তিনি পুজো দিতে ব্যস্ত! কারণ? তাঁর ধারণা, এটি সাধারণ বন্যার জল নয়। গঙ্গার জল ঢুকে পড়েছে ঘরের মধ্যে। 

 

গঙ্গার জলে দাঁড়িয়ে তাই পুজো করতে ব্যস্ত পুলিশ আধিকারিক। বুক সমান জলে দাঁড়িয়ে, বন্যার জলে ফুল, দুধ ঢেলে পুজো প্রার্থনা করতে দেখা গিয়েছে তাঁকে। এমনকী পুলিশের পোশাকেও তাঁকে পুজো করতে দেখা গিয়েছে। সেই মুহূর্তের একাধিক ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যা দেখেই পুলিশের কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই হেসে লুটোপুটি খান। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। গত কয়েক সপ্তাহে প্রবল বৃষ্টির জেরে উত্তর ভারতের রাজ্যে রাজ্যে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে।‌ দিল্লি‌ সহ অধিকাংশ রাজ্যের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কয়েকটি রাজ্যে বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছে। ধস, বন্যা, হড়পা বানে বিপর্যস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য। 

 

আরও পড়ুন: মন্দির থেকে আর বাড়ি ফেরা হল না, পুজো দেওয়ার পরেই মর্মান্তিক পরিণতি ১১ পুণ্যার্থীর, ভয়ঙ্কর দুর্ঘটনা যোগীরাজ্যে

 

ভারী বৃষ্টির জেরে জলমগ্ন উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা। কয়েকটি গ্রামে বন্যা পরিস্থিতিও রয়েছে। এই পরিস্থিতিতে দুশ্চিন্তায় ভুগতে দেখা গেল না চন্দ্রদ্বীপ নিশাদ নামের এক পুলিশকে। বরং নিজের বাড়ি, ঘর বন্যার জলে ডুবে যাওয়ায়, তিনি সেটি ভগবানের আশীর্বাদ বলেই মনে করছেন। চন্দ্রদ্বীপের ধারণা, গঙ্গা নিজে থেকেই বাড়িতে ঢুকে পড়েছে। তাই তাকে পুজো করাই উচিত। 

 

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে পুলিশ আধিকারিক চন্দ্রদ্বীপ নিশাদ লিখেছেন, 'আজ সকালে ডিউটিতে চলে যাওয়ার পর মা গঙ্গা নিজে থেকেই আমার বাড়িতে এসেছে। বাড়ির দোরগোড়ায় মা গঙ্গার পুজো করে আশীর্বাদ চাইছি। জয় মা গঙ্গা!' ভিডিওতে পুলিশের ইউনিফর্মে দেখা গেছে তাঁকে। বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে হাতে ফুল, দুধ নিয়ে বন্যার জলকে গঙ্গার জল ভেবে পুজো করেন তিনি‌। 

 

আরেকটি ভিডিওতে দেখা গেছে, ঘরের মধ্যে বুক সমান জলে দাঁড়িয়ে তিনি। সেই ঘরটিও বন্যা কবলিত। সেই জলে দাঁড়িয়ে 'মা গঙ্গা' 'মা গঙ্গা' বলে চিৎকার করে পুজো করছেন পুলিশ আধিকারিক।‌ বন্যার জলকে সাধারণ জল হিসেবে ভাবতে তিনি একেবারেই নারাজ। পরিবার দুশ্চিন্তায় ভুগলেও, বন্যায় দাঁড়িয়ে পুজো করতেই ব্যস্ত তিনি। 

 

জানা গেছে, একটানা প্রবল বৃষ্টির জেরে বারাণসীতে গঙ্গার জলস্তর প্রায় বিপদসীমার কাছে পৌঁছেছে। বরুণা নদীর জলস্তর বিপদসীমা পার করেছে। নদীর ধার থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি গঙ্গার জলস্তর সর্বত্র আরও বেড়েছে। দুর্ভোগ কমার সম্ভাবনা আপাতত নেই। কারণ মৌসম ভবন জানিয়েছে, আগামী সপ্তাহেও উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

পুলিশ আধিকারিকের এহেন কীর্তি দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'অন্ধবিশ্বাসের জেরে মানুষের দুর্ভোগ আর কমছে না।' আরেকজন লিখেছেন, 'সমাজ এগিয়ে গেলেও, যোগীরাজ্য এখনও কতটা পিছিয়ে, এটিই তার নিদর্শন।' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া