শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ০৩ আগস্ট ২০২৫ ১৪ : ১২Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: চন্দ্র অভিযানকে পুরোপুরি রূপান্তরিত করার সম্ভাবনাময় এক সাফল্যে। চিনের বিজ্ঞানীরা এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা চন্দ্র-মাটি থেকে জল আহরণ করে তা অক্সিজেন এবং জ্বালানির জন্য গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থে রূপান্তর করতে সক্ষম। এর ফলে পৃথিবী থেকে চাঁদে জীবনধারণে প্রয়োজনীয় সম্পদ পাঠানোর প্রয়োজন অনেকাংশে হ্রাস পাবে।
এই গবেষণাটি ১৬ জুলাই ‘জুল’ (Joule) নামক সেল প্রেস জার্নালে প্রকাশিত হয় এবং সেখানে দেখানো হয়েছে কীভাবে চাঁদের নিজস্ব সম্পদ ব্যবহার করে মহাকাশচারীদের জন্য “ক্ষুদ্র জীবন-সমর্থন ব্যবস্থা” তৈরি করা যেতে পারে।
চিনের হংকং শেনঝেন-স্থ চাইনিজ ইউনিভার্সিটির গবেষক লু ওয়াং বলেন, “আমরা কখনও কল্পনাও করিনি চন্দ্র-মাটির মধ্যে এমন ‘জাদু’ লুকিয়ে আছে।”
তাঁর মতে, সবচেয়ে বড় বিস্ময় ছিল এই যে চাঁদের মাটি থেকে জল সংগ্রহ এবং একই প্রক্রিয়ায় আলোর মাধ্যমে মহাকাশচারীদের নিঃশ্বাস থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইডকে অক্সিজেন এবং জ্বালানির কাঁচামালে রূপান্তর সফলভাবে সম্ভব হয়েছে। ওয়াং আরও বলেন, “এই পদ্ধতিতে শক্তির দক্ষ ব্যবহার সম্ভব হয় এবং চন্দ্রাভিযান পরিচালনার জটিলতা অনেক কমে যায়।”
আরও পড়ুন: এসআইপি থেকে ৫ কোটি টাকা পেতে হলে কীভাবে পরিকল্পনা করবেন, দেখে নিন বিস্তারিত
চাঁদে বসবাসযোগ্য বাড়ি স্থাপনের প্রধান বাধা হল পৃথিবী থেকে জল ও জ্বালানি পাঠানোর বিশাল ব্যয় ও জটিলতা। পৃথিবী থেকে এক গ্যালন জল পাঠাতে গড়ে প্রায় ৮৩,০০০ মার্কিন ডলার খরচ হয় যা চাঁদের মাটিতে বাড়ি তৈরিকে অত্যন্ত ব্যয়বহুল করে তোলে। চিনের চাং’ই-৫ অভিযানে সংগৃহীত মাটির বিশ্লেষণে প্রমাণ পাওয়া গেছে যে সেখানে জলীয় খনিজ পদার্থ রয়েছে যা ভবিষ্যতের মহাকাশচারীরা কাজে লাগাতে পারবেন।
আগের যেসব পদ্ধতিতে চাঁদের মাটি থেকে জল আহরণ করা হতো তা ছিল জটিল, বহু ধাপে বিভক্ত ও উচ্চ শক্তি-নির্ভর। সেইসব পদ্ধতিতে মহাকাশচারীদের কার্বন ডাই-অক্সাইড পুনঃব্যবহারের ব্যবস্থা ছিল না, ফলে অক্সিজেন ও জ্বালানির জন্য তা কাজে আসতো না।
চিনের গবেষকদল নতুন যে প্রযুক্তি এনেছে তা অনেক বেশি কার্যকর। তারা ইলমেনাইট নামক চাঁদের প্রচুর পরিমাণে পাওয়া এক ধরনের কালো খনিজ ব্যবহার করেছেন যা জল ধারণ করে। পাশাপাশি, তারা সূর্যালোক-নির্ভর ফোটোথার্মাল রিঅ্যাক্টর ব্যবহার করে জল ও আলো দুটোকে কাজে লাগিয়ে একটি সহজ ও টেকসই প্রক্রিয়া তৈরি করেছেন।

তবে এখনও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। চাঁদের কঠিন পরিবেশ, বিভিন্ন মাটির গঠন, তীব্র বিকিরণ এবং তাপমাত্রার হঠাৎ হঠাৎ বড় রকমের ওঠানামা সবই বড় বাধা। আরও একটি সীমাবদ্ধতা হল বর্তমান প্রযুক্তির দক্ষতা এখনও চাঁদে স্থায়ী বসবাসের জন্য যথেষ্ট নয়। মহাকাশচারীদের নিঃশ্বাস থেকে পাওয়া কার্বন ডাই-অক্সাইডের পরিমাণও চাহিদা মেটাতে পারবে না। গবেষণা দলের বক্তব্য, “এই প্রযুক্তি বাস্তবে কার্যকর করতে হলে প্রযুক্তিগত বাধা এবং উন্নয়ন, স্থাপন ও পরিচালনার বিপুল খরচ কাটিয়ে ওঠা অত্যন্ত জরুরি।”
তবুও, এই গবেষণা চাঁদের ওপর দীর্ঘমেয়াদি মানব অভিযানের পথে এক সাহসী পদক্ষেপ যা ভবিষ্যতে মহাকাশ কলোনি গঠনের স্বপ্নকে বাস্তবের আরও কাছাকাছি নিয়ে এসেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?