বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আকাশ দেবনাথ | ০৩ আগস্ট ২০২৫ ০৯ : ৫১Akash Debnath
আজকাল ওয়েবডেস্ক: আজ ৩ অগাস্ট, রবিবার। প্রাচীন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আজ মনের কারক চন্দ্র বৃশ্চিক রাশিতে গোচর করবেন। পাশাপাশি রবিবার মানেই সূর্য দেবতার দিন। সেই সূর্যদেব আজ অবস্থান করছেন কর্কট রাশিতে। সকাল ৯ টা ৪২ এর পর থেকে শুরু হবে শ্রাবণ মাসের শুক্লা দশমী তিথি। সঙ্গে থাকবে ব্রহ্মা যোগের প্রভাব। এমন গ্রহ-সংযোগের ফলে আজ বেশ কিছু রাশির জাতকদের ভাগ্য ফিরতে চলেছে। দিনের শুরুতেই মিলতে পারে শুভ সংবাদ, আর্থিক সাফল্য, এমনকি সম্পর্কেও আসতে পারে স্থিতি। দেখে নেওয়া যাক, কোন কোন রাশির জাতকদের কপালে আজ শিঁকে ছিড়ছে।
আরও পড়ুন: ১২ কেজির বিশাল স্তন! ফিট হয় না কোনও জামা! কেন এমন হল? তরুণীর কষ্ট শুনলে চোখে জল আসবে
বৃষ রাশি
আজকের দিনে বৃষ রাশির জাতকদের জন্য অর্থাগমের বিশেষ সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আজ হঠাৎ করেই গতি পেতে পারে। কর্মক্ষেত্রে কোনও নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা ভবিষ্যতে পদোন্নতির পথ প্রশস্ত করতে পারে। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। কোনও পুরনো বিনিয়োগ আজ ফল দিতে পারে। পারিবারিক শান্তিও বজায় থাকবে।
কর্কট রাশি
আজ কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য রোমান্টিক সম্পর্কের দিক থেকে অত্যন্ত শুভ। যাঁরা বিবাহিত, তাঁদের দাম্পত্যে আসতে পারে নতুন স্বাদ। অবিবাহিতদের জন্য প্রেমের প্রস্তাব আসতে পারে, বা নিজেরা প্রেমের প্রস্তাব দিলে ইতিবাচক সাড়াও পেতে পারেন। মানসিক শান্তির সঙ্গে সঙ্গে শরীর-মনও থাকবে চনমনে। কোনও পুরোনো বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন, যা আত্মবিশ্বাস বাড়াবে।
কন্যা রাশি
দীর্ঘদিন ধরে যাঁরা বিদেশে পড়াশোনা বা কাজের পরিকল্পনা করছেন, তাঁদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনও গুরুত্বপূর্ণ নথিপত্রে স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হতে পারে। অফিসে কোনও সিনিয়রের প্রশংসা পেতে পারেন, যা আপনাকে উৎসাহ দেবে। অর্থনৈতিক দিকটিও আজ শক্তিশালী থাকবে। ভাগ্য আপনার সঙ্গে রয়েছে আজ।
আরও পড়ুন: ১২ কেজির বিশাল স্তন! ফিট হয় না কোনও জামা! কেন এমন হল? তরুণীর কষ্ট শুনলে চোখে জল আসবে
ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য আজকের দিনটি দারুণ। সৃজনশীল কাজে আজ সাফল্য আসবে। বিশেষ করে যাঁরা লেখালেখি, গান, অভিনয় বা ফটোগ্রাফির সঙ্গে যুক্ত, তাঁদের কাজ প্রশংসিত হবে। সামাজিক মাধ্যমে আপনার উপস্থিতি বাড়তে পারে। সঙ্গে আর্থিক ক্ষেত্রেও ছোটখাটো লাভের সম্ভাবনা আছে। আজ নিজের সিদ্ধান্তে অটল থাকলে সাফল্য নিশ্চিত।
মীন রাশি
চন্দ্রদেবের প্রভাবে এই রাশির জাতকদের ভাগ্য আজ উজ্জ্বল। মানসিকভাবে ভারমুক্ত অনুভব করবেন। জীবনের ছোট ছোট জিনিস থেকেও আজ আপনি আনন্দ খুঁজে নিতে পারবেন। কোনও নতুন প্রকল্প শুরু করতে চাইলে আজকের দিন আদর্শ। দাম্পত্য জীবনেও থাকবে সুখ ও সহমর্মিতা।
সব মিলিয়ে আজকের দিনটি কিছু রাশির জন্য সত্যিই আশীর্বাদস্বরূপ। যাঁদের রাশি তালিকায় নেই, তাঁদের জন্যও গ্রহ-নক্ষত্রের রদবদল ভবিষ্যতে শুভ সময় এনে দিতে পারে। ভাগ্য যেমনই হোক, নিজের পরিশ্রম ও ইতিবাচক মনোভাবই শেষ পর্যন্ত সাফল্যের চাবিকাঠি। তাই ভাগ্যবান রাশির জাতকরা আজকের দিনটি পুরোপুরি কাজে লাগান, আর বাকিরা অপেক্ষা করুন ভাল সময়ের জন্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?