বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৩ আগস্ট ২০২৫ ০৯ : ২৭Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে আবারও নৃশংস হত্যাকাণ্ড। এবার ঘটনার কিনারা করতে একবছর সময় লাগল পুলিশের। নিখোঁজ যুবকের খোঁজে তল্লাশি অভিযান চালাতে গিয়েই সন্দেহ হয়েছিল তাদের। অবশেষে একবছর পর সেই যুবকের খুনে অভিযুক্ত তিনজনের সন্ধান পেল পুলিশ। স্ত্রী ও প্রেমিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে তারা। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক এবং দাম্পত্য কলহের জন্যেই যুবককে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার দিল্লি পুলিশ এক যুবতী ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে। স্বামীকে নৃশংসভাবে খুনের পর, দেহটি নর্দমায় ফেলে দিয়েছিলেন দুই অভিযুক্ত। দেহটি উদ্ধার করে হরিয়ানার সোনিপাত থেকে ওই যুবতী ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতেরা হলেন, সোনিয়া (৩৪), তিনি দিল্লির আলিপুরের বাসিন্দা এবং তাঁর প্রেমিক রোহিত (২৮), তিনি সোনিপাতের বাসিন্দা। এই হত্যাকাণ্ডের আরও এক অভিযুক্ত বিজয় ঘটনার পর থেকে পলাতক। তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।
ডেপুটি কমিশনারের অফ পুলিশ হর্ষ ইন্দোরা জানিয়েছেন, মৃত যুবকের নাম প্রীতম প্রকাশ (৪২)। তাঁর বিরুদ্ধেও একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল অতীতে। পুলিশের খাতায় একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাম ছিল তাঁর। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী।
দীর্ঘ পুলিশি জেরায় সোনিয়া জানিয়েছেন, ২০২৪ সালে জুলাই মাসে সোনিপাতে তাঁর বাড়িতে গিয়েছিলেন প্রীতম। তাঁকে ফিরিয়ে আনতে। এর আগে তাঁদের মধ্যে ঝামেলা হয়েছিল। সেদিনেও দু'জনের মধ্যে অশান্তি হয়। শেষমেশ প্রীতম একাই বাড়ি থেকে বেরিয়ে যান। সেদিনই বোনের দেওর বিজয়কে প্রীতমকে খুন করার প্রস্তাব দেন। পাশাপাশি এই খুনের জন্য ৫০ হাজার টাকা দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন।
সেই রাতে সোনিয়া একাই ঘুমাচ্ছিলেন ছাদে। চুপিসারে ঘরে ঢুকে প্রীতমকে কুপিয়ে খুন করেন বিজয়। এরপর দেহটি নর্দমায় ফেলে দেন। সোশ্যাল মিডিয়াতে সোনিয়াকে প্রীতমের দেহ ফেলে দেওয়ার ভিডিওটি পাঠিয়েছিলেন বিজয়। পরে যদিও সেটা মুছে দেন। ২০ জুলাই আলিপুরে থানায় প্রীতমের নিখোঁজ ডায়েরি করেন সোনিয়া। প্রথম নিখোঁজ ব্যক্তির তল্লাশি শুরু করেছিল পুলিশ। কিন্তু এক সপ্তাহের মধ্যে ঘটনাটি ঘিরে সন্দেহ গাঢ় হয় পুলিশের।
প্রায় এক বছর পর প্রীতমের ফোনটি চালু অবস্থায় দেখে পুলিশ। লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে, সোনিপাতে ফোনটি ব্যবহৃত হচ্ছে। সেখানে পৌঁছতেই রোহিতকে আটক করে তারা। প্রথম বিষয়টি এড়িয়ে গেলেও, দীর্ঘ পুলিশি জেরায় কান্নায় ভেঙে পড়ে খুনের ঘটনাটি স্বীকার করে নেন তিনি। রোহিত পুলিশকে জানান, তিনি ও সোনিয়া কয়েক বছর ধরেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত। তাঁরাই প্রীতমকে খুনের পরিকল্পনা করেন। প্রীতমকে খুনের জন্য সোনিয়া যে বিজয়কে টাকা দিয়েছিলেন, তাও জানিয়ে দেন রোহিত।
ঠিক সময়েই হরিয়ানা পুলিশ ওই এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক পুরুষের দেহ উদ্ধার করে। কিন্তু সেটি শনাক্ত করা যায়নি। কিন্তু ডিএনএ নমুনা পরীক্ষা করা হবে হরিয়ানা পুলিশের তরফে। দিল্লি পুলিশ আরও জানিয়েছে, সোনিয়া প্রীতমের অটোরিক্সা বিক্রি করে প্রায় পাঁচ লক্ষ টাকা রোহিতকে দিয়েছিলেন। এমনকী স্বামীর মোবাইল ফোনটিও তাঁকে দিয়ে দেন।
তদন্তে আরও জানা গেছে, ১৫ বছর বয়সে পরিবারের অমতে প্রীতমকে বিয়ে করেছিলেন সোনিয়া। পুলিশ সেই অভিযোগ জানায়নি সোনিয়ার পরিবার। তাঁদের তিন সন্তান রয়েছে। এদিকে রোহিত অতীত একাধিক অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। সেই তালিকায় খুনের মামলাও রয়েছে। চলতি বছরে এপ্রিল মাসে রোহিত বিয়ে করেন। কিন্তু তারপরেও সোনিয়ার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কটি জারি ছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?