বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কখনও নৌকায়, কখনও পায়ে হেঁটে, বন্যার জলে ভিজে একশা হয়ে বিয়ের মণ্ডপে পৌঁছলেন পাত্র, দেখে চোখে জল পাত্রীর

পল্লবী ঘোষ | ০২ আগস্ট ২০২৫ ২২ : ৩৮Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বিয়ে বলে কথা। শত বাধা উপেক্ষা করলেন পাত্র। পছন্দের পাত্রীকে সেদিনেই বিয়ে করবেন বলে স্থির করেন তিনি। তাই বন্যাও বাধা হয়ে দাঁড়ায়নি তাঁর ইচ্ছের পথে। রীতিমতো 'সাত সমুদ্র, তেরো নদী' পেরিয়ে বিয়ের মণ্ডপে পৌঁছলেন তিনি। তাও আবার ভিজে একেবারে একশা হয়ে। সেই ভেজা কাপড় পরেই বিয়ের মণ্ডপে বসেন পাত্র। 

 

বাড়ি থেকে স্করপিও গাড়ি করে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু খানিকটা পথ যাওয়ার পরে আর এগোয়নি গাড়ি। বন্যায় আটকে পড়ে গাড়িটি। এরপর কখনও নৌকায়, কখনও আবার পায়ে হেঁটে কয়েক কিলোমিটার পথ পাড়ি দেন তিনি। বন্যার জলে ভাসতে ভাসতে বিয়ের আসরে তিনি পৌঁছন। পাত্রকে সেই অবস্থায় দেখে চোখে জল চলে আসে পাত্রীর। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে বিহারে। গত কয়েকদিনের প্রবল বৃষ্টির পর বিহারের একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। এমনকী এখনও পর্যন্ত বিস্তীর্ণ এলাকা বন্যা কবলিত। সেই বন্যাতেই আটকে পড়েন পাত্র। কিন্তু বন্যা বাধা হয়ে দাঁড়ালেও, তা উপেক্ষা করেই বিয়ের আসরে পৌঁছন পাত্র। 

 

ঘটনাটি ঘটেছে ভাগলপুরে। পাত্রের নাম, দেবমুনী কুমার। ভারী বৃষ্টির জেরে গঙ্গার জলস্তর বিপদসীমা পেরিয়ে যায়। অন্য সময় হলে স্বাভাবিকভাবেই ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিতে পারতেন দেবমুনী। কিন্তু কাতাকোষ গ্রামে পৌঁছতে রীতিমতো কালঘাম ছুটে যায় তাঁর। জলমগ্ন গ্রামে পৌঁছতে কখনও নৌকায়, কখনও আবার পায়ে হেঁটে যেতে হয় তাঁকে। 

 

আরও পড়ুন: টিভিতে দেখেছিলেন ছেলেকে থানায় বসিয়ে রাখা হয়েছে, এরপর থেকেই ফোন সুইচড অফ, মহারাষ্ট্রে নিখোঁজ বাংলার পরিযায়ী শ্রমিক

 

দেবমুনীর সঙ্গে ছিলেন ২৫ থেকে ৩০ জন আত্মীয় ও বন্ধুরা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেবমুনীর বাবা রামদেব মণ্ডল জানিয়েছেন, কয়েক মাস আগেই বিয়ের দিনক্ষণ স্থির হয়েছিল। কাটিহার জেলার মনিহারি ব্লকের কাতাকোষ গ্রামের বাসিন্দা রামচন্দ্র চৌধুরীর মেয়ের সঙ্গে দেবমুনীর বিয়ে স্থির হয়। সেই বাড়িতেই বসেছিল বিয়ের আসর। কিন্তু ভারী বৃষ্টির জেরে বখরপুর গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। বন্যা কবলিত ওই গ্রামে গাড়ি চলাচল করা যাচ্ছিল না। তাই নৌকায় করেই বিয়ের আসরে পৌঁছয় বরযাত্রীরা। 

 

জানা গেছে, বিয়ের আসরে যাওয়ার জন্য সুসজ্জিত স্করপিও গাড়িতে করে রওনা দিয়েছিলেন দেবমুনী। খানিকটা পথ যাওয়ার পর নদীর ধারে পৌঁছন তিনি। এরপর সেখান থেকে নৌকায় উঠে ফের যাত্রা শুরু করেন। সঙ্গে ছিলেন কনেপক্ষের কয়েকজন সদস্য। সেই সময় আকাশ ঝকঝকে পরিষ্কার ছিল। কিন্তু নৌকায় যাত্রা শুরুর পরেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। 

 

কিছুদূর নৌকায় গিয়ে, তারপর কয়েক কিলোমিটার পথ পায়ে হেঁটে যান পাত্র ও বরযাত্রীরা। কয়েক কিলোমিটার যাওয়ার পর রিক্সা পান তাঁরা। গভীর রাতে বিয়ের মণ্ডপে পৌঁছন সকলে। সেই সময় সকলেই ভিজে একশা হয়ে গিয়েছিলেন। ভেজা বিয়ের পোশাকেই মণ্ডপে পৌঁছন দেবমুনী। 

 

কিন্তু বিয়ের পরেও মনখারাপ পাত্রের। তিনি জানিয়েছেন, বন্যার কারণে বিয়ের অনুষ্ঠানে জাঁকজমক ছিল না। সকল আত্মীয়রাও বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। পাশাপাশি ব্যান্ড পার্টিও আসতে পারেনি সঙ্গে।‌ ব্যান্ড পার্টি নিয়ে নাচগান করতে করতে বিয়ের আসরে পৌঁছনোর স্বপ্ন, তাঁর আর পূরণ হল না। তবে নির্ধারিত দিনেই পছন্দের পাত্রীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পেরে যারপরনাই খুশি তিনি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া