বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০২ আগস্ট ২০২৫ ২১ : ১৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: পারিবারিক ঝামেলা তুঙ্গে। কারণ? শুধুমাত্র বোন। বোন দুইবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এদিকে একটি বিয়েও টেকেনি। আবার দু্টো বিয়ের জন্যেই লাখ লাখ টাকা খরচ করেছে পরিবার। বোনের বারবার বিয়ে ভাঙার কারণেই পরিবারের সুনাম নষ্ট হয়েছে। আবার বোনকেই সম্পত্তির সবটুকু লিখে দেন বাবা, মা। রাগে, ক্ষোভে, ফুঁসতে থাকে দাদা। অবশেষে রাগের মাথাতেই চরম পদক্ষেপ করল সে। একসঙ্গে বাবা, মা ও বোনকে খুন করল সে। ঘটনাটি ঘিরে পুলিশের চোখ ছানাবড়া রীতিমতো।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিপুরে। পুলিশ জানিয়েছে, এক পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে খুনের ঘটনাটি ঘটেছে ২৭ জুলাই। খানপুর থানার অন্তর্গত দিলিয়া গ্রামে। মৃতেরা হলেন, শিবরাম যাদব (৬৫), তাঁর স্ত্রী যমুনা দেবী (৬০), এবং তাঁদের মেয়ে কুসুম দেবী (৩৬)। বাড়ির বাইরেই তিনজনকে একসঙ্গে কুপিয়ে খুন করা হল। এইদিনের পর তাঁদের একমাত্র ছেলে অভিযুক্ত অভয় যাদব ওরফে ভু্ট্টান পলাতক ছিল। বৃহস্পতিবার রাতে চৌকিয়া ক্রসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নৃশংস হত্যাকাণ্ডের পরেই তাঁদের এক আত্মীয় অমরনাথ থানায় অভয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। এফ আই আর দায়ের করার পর অভিযুক্ত অভয়ের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। গাজিপুরের পুলিশ আধিকারিক জানিয়েছেন, তল্লাশি অভিযান শুরু করার কয়েক ঘণ্টা পরেই গভীর রাতে অভয়কে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ পুলিশি জেরায় বাবা, মা ও বোনকে খুনের ঘটনাটি স্বীকার করে নেয় অভয়। পুলিশকে এও জানায়, লোভ, দীর্ঘদিনের পারিবারিক অশান্তি, সম্পত্তির কারণেই খুনের ঘটনাটি সে ঘটিয়েছে।
আরও পড়ুন: বিনোদন পার্কে ভয়ঙ্কর ঘটনা, হঠাৎ ভেঙে পড়ল জয়রাইড, উপর থেকে ছিটকে পড়লেন সকলে, মর্মান্তিক পরিণতি
অভয় জানিয়েছে, তার বোন কুসুম দু'বার বিয়ে করেছিলেন। কিন্তু একটি বিয়েও টেকেনি। তুমুল অশান্তির জেরে বিয়ে ভেঙে যায় তাঁর। কিন্তু বোনের দু'বারের বিয়ের জন্য বাবা, মা প্রচুর টাকা খরচ করেছিলেন। বোনের প্রথম বিয়ের জন্য মোটা অঙ্কের পণ দিয়েছিলেন বাবা-মা। সেই বিয়েও অশান্তির পর ভেঙে যায়। দ্বিতীয়বার বিয়ের পরেও সাংসারিক অশান্তির জন্য শ্বশুরবাড়ি ছেড়ে বোন চলে আসেন।
বোনের দ্বিতীয় বিয়ে ভাঙার পরেই পরিবারে অস্থিরতা বাড়তে থাকে। প্রায়ই নিত্যদিন অশান্তি হত। অভয়ের ধারণা ছিল, বোনের কারণে পরিবারের সুনাম নষ্ট হয়েছে। এমনকী বোনের কারণে পরিবারে তার গ্রহণযোগ্যতা কমে গিয়েছিল। এমনকী সম্পত্তি থেকেও বঞ্চিত হয়েছে সে। অভয় জানিয়েছে, জমিটি বোনের নামেই লিখে দেন বাবা, মা। অথচ জমির সম্পত্তি থেকে পুরোপুরি বঞ্চিত হয় সে।
খুনের দিন কয়েক আগেও পরিবারে তীব্র অশান্তি হয়েছিল। সেই ঝামেলায় যুক্ত ছিলেন কুসুম। সেই রাগ পুষে রেখেছিল অভয়। ২৭ জুলাই রাতেও ঝামেলার মাঝে কুড়ুল নিয়ে প্রথমে বোনের দিকে তেড়ে যায় অভয়। প্রথমে বোনকে কুপিয়ে মারে। এরপর একে মা ও বাবাকে খুন করে সে। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে অভয়। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাটির তদন্ত জারি রয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?