বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | নিঃশব্দে কিডনি ঝাঁঝরা হওয়ার আগে বিপদ সংকেত দেয় চোখ! কোন কোন লক্ষণ অবহেলা করলেই বাড়বে মৃত্যুর ঝুঁকি

সোমা মজুমদার | ০২ আগস্ট ২০২৫ ১৮ : ২৮Soma Majumder

আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে একটি হল কিডনি। মূত্র থেকে শুরু করে শরীরে হরমোনের ভারসাম্য, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ সহ একাধিক জরুরি কাজ একা হাতে সামলায় এই অঙ্গ। তাই সুস্থ থাকতে বৃক্কের হাল ঠিক রাখা জরুরি। মানুষের শরীরে কিডনির সংখ্যা দু’টি, তাই একটি বিকল হলেও কাজ চলতে পারে অন্যটি দিয়ে। ফলে অন্যান্য অঙ্গের মতো প্রথমেই কিডনির ক্ষতির আঁচ বাইরে থেকে পাওয়া যায় না। ফলে বেশিরভাগ ক্ষেত্রেই কিডনির সমস্যায় চিকিৎসায় দেরি হয়ে যায়। এদিকে সময় থাকতে কিডনির সমস্যা ধরা না পড়লে সেরে ওঠার সম্ভাবনাও কমতে থাকে। তবে শরীরের কিছু লক্ষণ রয়েছে যা কিডনির স্বাস্থ্য কেমন রয়েছে, সে সম্পর্কে আগে থেকে ইঙ্গিত দিতে পারে। বিশেষ করে কিডনির কার্যক্ষমতা কমছে কিনা, তার সংকেত দিতে পারে চোখ। যা বুঝে চিকিৎসা শুরু করা জরুরি। যেমন-


১. চোখ লাল হওয়া বা রক্ত জমা দেখা দেওয়াঃ চোখে লালভাব, জ্বালা বা রক্ত জমা শুধু চোখের রোগের জন্য নয়, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের কারণে কিডনির সমস্যার ইঙ্গিতও হতে পারে।


২. চোখে চুলকানি, জ্বালাঃ ঘুম থেকে উঠার পর দীর্ঘসময় ধরে চোখে চুলকানি, জ্বালা করলে সতর্ক হতে হবে। এগুলো কিডনি সমস্যার শুরুর লক্ষণ হতে পারে।

 

আরও পড়ুনঃ মাঝে মাঝেই দাঁড়াতে গিয়ে হাঁটু সোজা করতে পারেন না? নেপথ্যে লুকিয়ে থাকতে পারে ৫ ভয়ঙ্কর কারণ


৩. ঝাপসা দৃষ্টি বা দু’রকম দেখাঃ হঠাৎ ঝাপসা দেখা বা দু’রকম দেখতে পেলে তা শুধুমাত্র চোখের রোগ নয়, কিডনির সঙ্গে সম্পর্কিত রক্তচাপ বা ডায়াবেটিসের জটিলতা হতে পারে।  রক্তচাপ যদি বাড়ে, তা হলে চোখের রক্তনালিগুলি ছিঁড়ে যেতে পারে। 


৪. চোখের চারপাশে ফোলাভাবঃ চোখের নিচে বা চারপাশে দীর্ঘসময় ধরে ফোলাভাব থাকলে এটি কিডনির অসুস্থতার একটি বড় সংকেত হতে পারে। কিডনি যখন শরীর থেকে অতিরিক্ত তরল এবং সোডিয়াম বার করে দিতে পারে না, তখন এই তরল শরীরে জমা হতে শুরু করে। বিশেষ করে মুখ এবং চোখের চারপাশে তখন ফোলা ভাব দেখা দেয়।


৫. চোখে অতিরিক্ত শুষ্কভাবঃ কিডনি রোগীদের মধ্যে চোখ শুষ্ক হয়ে যাওয়া, জ্বালা ও বারবার ঘষার প্রবণতা দেখা যায়। এটি রক্তে টক্সিন জমার কারণে হতে পারে।

 

৬. রং চিনতে সমস্যাঃ দীর্ঘদিনের কিডনি সমস্যায় অপটিক নার্ভ ক্ষতিগ্রস্ত হয়ে কিছু রোগীর নীল ও হলুদ রঙ বুঝতে অসুবিধা হয়।

সজাগ থাকতে কী করবেন

•    উপরের যেকোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

•    নিয়মিত চোখ ও কিডনির প্রয়োজনীয় পরীক্ষা করান।

•    রক্তচাপ ও সুগার নিয়ন্ত্রণে রাখুন।

•    কিডনি সুস্থ রাখতে সঠিক জীবনযাপন করুন। 

•    পর্যাপ্ত জল পান করুন। 

•    লবণ ও প্রক্রিয়াজাত খাবার কম খান

•    নিয়মিত ব্যায়াম করুন

•    ধূমপান ও মদ্যপান বর্জন করুন। 

•    বছরে অন্তত একবার স্বাস্থ্য পরীক্ষা করান


মনে রাখবেন, চোখের ছোট্ট একটি পরিবর্তনও বড় রোগের ইঙ্গিত হতে পারে। তাই সচেতন থাকুন এবং সময়মতো চিকিৎসা করান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া