শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০২ আগস্ট ২০২৫ ১৭ : ৪৪Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: বিনোদন পার্কে আবারও ভয়ঙ্কর দুর্ঘটনা। এবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি জয়রাইড। পেন্ডুলামের মতো ঘোরে এই জয়রাইডটি। যার অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য রোজ মুখিয়ে থাকেন অগণিত মানুষ। এবার সকলের চোখের সামনেই সওয়ারিদের নিয়ে ভেঙে পড়ল আস্ত জয়রাইড। তাও আবার কয়েক ফুট উঁচু থেকে।
জয়রাইডটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তেই উপর থেকে নীচে ছিটকে পড়েন সওয়ারিরা। সকলে আর্তনাদ শুনেই আশেপাশের সকলে ছুটে আসেন। কয়েক মিনিটের আনন্দ মুহূর্তের মধ্যে বিষাদে ভরে ওঠে। চোখের সামনে ভয়াবহ দুর্ঘটনা দেখে স্তম্ভিত সাধারণ মানুষেররা। এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন।
জানা গেছে, কমপক্ষে ২৩ জন গুরুতর আহত হয়েছেন। যাঁদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনার পরেই বিনোদন পার্কের কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে সরব হয়েছেন সাধারণ মানুষ। যা ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তের জন্য বিশেষ দল গঠন করেছে তারা।
আরও পড়ুন: অশনি সংকেত! অতি প্রবল বৃষ্টি ৫ জেলায়, জারি লাল সতর্কতাও, আগামী সপ্তাহেও চরম দুর্ভোগ এই জেলাগুলিতে
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। গত ৩১ থেকে আগস্ট, বৃহস্পতিবার। বিনোদন পার্কটি তইফের কাছেই ছিল। হাদা এলাকায় রয়েছে গ্রিন মাউন্টেইন পার্কটি। প্রতিদিন বহু মানুষের সমাগম হয় এই পার্কে। বৃহস্পতিবারেও হাজার হাজার মানুষের ভিড় ছিল। সেই বিনোদন পার্কেই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল।
জানা গেছে, ৩৬০ ডিগ্রি জয়রাইডের অভিজ্ঞতার জন্য মুখিয়ে ছিলেন সওয়ারিরা। অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে ছিলেন এই জয়রাইডের অভিজ্ঞতার জন্য। পেন্ডুলামের মতো ঘোরায় এই জয়রাইড। সেদিন রাতে জয়রাইডের গোলাকার ক্যারোসেলটি হঠাৎ করেই মাঝখান থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে কয়েক মিটার উচ্চতা থেকে মাটিতে আছড়ে পড়ে সেটি।
সেই সময় অনেকেই বসেছিলেন এই রাইডে। উপর থেকে তাঁরাও নীচে ছিটকে পড়েন। সকলেই কমবেশি আহত হয়েছেন। ২৩ জন গুরুতর আহত হয়েছেন। তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সকলেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অল্পের জন্য সকলের প্রাণ রক্ষা পেয়েছে।
দুর্ঘটনার পর উপস্থিত সকলেই চিৎকার করে ওঠেন। দ্রুত ছুটে আসে পুলিশ ও উদ্ধারকারী দল। দুর্ঘটনার পরপরই বিনোদন পার্কটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে৷ কী ভাবে এত বড় দুর্ঘটনা ঘটল, জয়রাইডে আগে থেকেই যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, নজরদারির অভাবে ছিল কিনা, তার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তইফের এই দুর্ঘটনা বিনোদন পার্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বড়সড় প্রশ্নের মুখে পড়েছে।
An amusement park ride in Saudi Arabia came apart mid-ride, injuring at least 23 people, with three in critical condition. The incident occurred at the Green Mountain Park in Taif, east of Mecca. Saudi authorities launched an investigation into the incident. pic.twitter.com/thQLA6nzpD
— Ariel Oseran أريئل أوسيران (@ariel_oseran) July 31, 2025
সৌদি আরবের বিনোদন পার্কের জয়রাইড ভেঙে পড়ার ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনরাও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, 'মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলা যায় না। এই ধরনের জয়রাইড চালানোর আগে বারবার পরীক্ষা করা উচিত। নাহলে এরকম বড় দুর্ঘটনা ঘটতেই থাকবে।' আরেকজন লিখেছেন, 'যান্ত্রিক ত্রুটি থাকলে, তার ঘিরে কড়া পদক্ষেপ করা উচিত পুলিশের।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?