বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | শুধু পেট সাফই নয়, একাই বশে রাখে সুগার-কোলেস্টেরল! নিয়মিত এক চামচ পেটে গেলেই জব্দ হবে হৃদরোগ

সোমা মজুমদার | ০২ আগস্ট ২০২৫ ১৭ : ১৩Soma Majumder

ইদানীং অল্প বয়সেই মাথা চাড়া দিয়ে উঠছে কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো ক্রনিক রোগ। নেপথ্যে অনিয়ন্ত্রিত জীবনযাপন, খাওয়াদাওয়ার অনিয়ম, শরীরচর্চার অভাব সহ রয়েছে বিভিন্ন কারণ। যার জন্য শুধু ওষুধের উপর নয়, হাতের কাছের কিছু ঘরোয়া প্রতিকারেও ভরসা রাখতে পারেন। তবে জানেন কি এই ক্রনিক অসুখ বশে রাখতে পারে ইসবগুলও। হ্যাঁ, শুধুই কোষ্ঠকাঠিন্যের উপশম নয়, অনেক রোগে নিয়মিত ইসবগুল খেলে উপকার পাওয়া যায়।

ইসবগুলের ভুসির সঙ্গে মোটামুটি সকলেই পরিচিত। বহু বছর ধরে কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া এবং পেট সম্পর্কিত রোগ নিরাময়ে ব্যবহৃত হয়ে আসছে এটি। ইসবগুলে প্রচুর পরিমাণে ফাইবার পাওয়া যায়, যার কারণে অনেকক্ষণ পেট ভরা থাকে। এতে রয়েছে বিভিন্ন পুষ্টি উপাদান। ১ টেবিল চামচ ইসবগুলে থাকে ৫৩ শতাংশ ক্যালোরি, ১৫ মিলিগ্রাম সোডিয়াম, ১৫ গ্রাম শর্করা, ৩০ মিলিগ্রাম ক্যালসিয়াম, ০.৯ মিলিগ্রাম আয়রন। ইসবগুলে কোনও ফ্যাট থাকে না। 

ইসবগুলি দেখতে গম গাছের মতোই। বৈজ্ঞানিক ভাষায় এই উদ্ভিদকে বলা হয় সাইলিয়াম ভুষি। সাদা রঙের বীজ এই গাছের ডালে লেগে থাকে, যাকে ইসবগুলের ভুসি বলে। এই ভুষি পেটের রোগের প্রতিষেধক বলা হয়। ইসবগুলের ভুসি পেটের জলীয় ভাগ দ্রুত শোষণ করে, যা হজম সংক্রান্ত সমস্যা দূর করে। 

আরও পড়ুনঃ কড়া ডায়েট, ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করেও কমবে না ওজন! সকালের এই সব অভ্যাসেই লুকিয়ে মেদ ঝরানোর সিক্রেট

প্রচুর পরিমাণে ফাইবার থাকায় হার্ট ভাল রাখতে নিয়মিত ইসবগুলের ভুসি খেতে পারেন। এটি কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগ থেকে দূরে রাখে। প্রস্রাবের সমস্যায় উপকারী খাবার ইসবগুল। এটি নিয়মিত খেলে প্রস্রাবের জ্বালাপোড়া কমবে। আখের গুড়ের সঙ্গে ইসবগুলের ভুসি মিশিয়ে খেলে বেশি উপকার পাবেন। গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার অন্যতম ঘরোয়া উপায় হতে পারে ইসবগুলের ভুসি খাওয়া। এটি পাকস্থলীর দেওয়ালকে অ্যাসিডের জন্য ক্ষয়ে যেতে দেয় না। এছাড়াও ডায়রিয়া প্রতিরোধেও ভূমিকা রয়েছে ইসবগুলের। 

কীভাবে খাবেনঃ 

১. এক গ্লাস গরম জলে এক চা চামচ ইসবগুল মিশিয়ে নিন। রাতের খাবারের পর এভাবে এক গ্লাস ইসবগুল খেয়ে নিন। তার কয়েক মিনিট পর অন্তত ১ গ্লাস জল খান। ১ গ্লাস জলের সঙ্গে রোজ ইসবগুল খেতে পারেন ১০-২০ গ্রাম। 

২. ওজন কমাতে ত্রিফলা এবং ইসবগুল দিয়ে একটি পানীয় তৈরি করে পান করতে পারেন। এর জন্য এক গ্লাস হালকা গরম জলে ইসবগুলের ভুসি এবং এক চামচ ত্রিফলা গুঁড়ো মিশিয়ে নিন। প্রায় ২ মিনিটের জন্য ভালভাবে মেশানোর পর পান করুন। এটি অন্ত্র পরিষ্কারের পাশাপাশি ওজন কমাতেও কার্যকরী। 

৩. ইসবগুল দইয়ের সঙ্গে মিশিয়ে খেলে ডায়রিয়া থেকে মুক্তি পাওয়া যায়। দইয়ে প্রোবায়োটিক থাকে যা পাকস্থলীর ইনফেকশন সারাতে কাজ করে। এক বাটি দই নিয়ে তাতে এক চামচ ইসবগুলের ভুসি মিশিয়ে নিন। তারপর কিছুক্ষণ এভাবে রেখে খান। এতে পাকস্থলীর ব্যাকটেরিয়া শক্তিশালী হয় যা হজমশ ক্ষমতা বাড়ায় এবং বাড়তি মেদ ঝরাতে সাহায্য করে। 

৪. সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটেও ইসবগুল খেতে পারেন। এর জন্য এক গ্লাস জলে ১ চামচ ইসবগুলের ভুসি মেশান। প্রায় ২ মিনিট রেখে সেই জল পান করুন। এটি পাকস্থলীর পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে এবং কোমরের চারপাশে জমে থাকা অতিরিক্ত চর্বি কমায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া