সোমবার ০৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০২ আগস্ট ২০২৫ ১৪ : ৪০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের মন্দসৌর জেলার জওয়াসিয়া গ্রামের একটি শেষকৃত্যের দৃশ্য সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে। প্রিয় বন্ধুর মৃত্যুর পর তাঁর শেষ ইচ্ছা পূরণ করতে চোখে জল নিয়ে গানের তালে তালে নাচলেন তিনি। অম্বালাল প্রজাপত নামে ওই ব্যক্তির নাচ বর্তমানে রীতিমত ভাইরাল। জানা গিয়েছে, মৃত ব্যক্তি সোহনলাল জৈন বেশ কয়েক বছর ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। আজ থেকে প্রায় তিন বছর আগে ২০২১ সালের জানুয়ারি মাসে ক্যানসারের সঙ্গে লড়াই করার সময় অম্বালালকে একটি চিঠি লিখেছিলেন তিনি। সেই চিঠিতে লেখা ছিল তাঁর একটি অনুরোধ।
তিনি লিখেছিলেন, ‘কোনও কান্না নয়, কোনও নীরবতা নয়, আমার শেষকৃত্য যেন হয় উল্লাসে, ঢোলের তালে, গান আর নাচের মধ্য দিয়ে। তুমিও আমার শেষকৃত্যের সময় নাচবে এবং আমাকে হাসিখুশি মনে বিদায় দেবে’। বন্ধুর সেই অদ্ভুত ইচ্ছা অম্বালাল শ্রদ্ধার সঙ্গে পালন করলেন। সোহনলালের মৃত্যুর পর গ্রামের রাস্তায় শেষ যাত্রা চলাকালীন তিনি ঢোলের তালে নাচতে থাকেন, চোখে জল থাকলেও পায়ে থেমে ছিল না ছন্দ। শোক আর আনন্দের এক অনন্য মেলবন্ধন তৈরি হয়েছিল সেই মুহূর্তে। স্থানীয়রা প্রথমে অবাক হলেও পরে আবেগে ভেসে যান। কেউ কেউ চুপচাপ তাকিয়ে ছিলেন, আবার অনেকেই চোখের জল ধরে রাখতে পারেননি। পরে অনেকেই বলেন, এমন বন্ধুত্ব এই যুগে খুব কম দেখা যায়।
अंतिम यात्रा में डांस करना कह कर गए थे सोहनलाल जैन
— ????????Jitendra pratap singh???????? (@jpsin1) July 31, 2025
मन्दसौर :- जवासिया ग्राम में एक दोस्त ने दोस्त से किया वादा पूरा किया, उसकी अंतिम यात्रा में डांस करना कह कर गए थे सोहनलाल जैन, आज अंबालाल प्रजापत ने अपने दोस्त की शव यात्रा के सामने किया डांस। pic.twitter.com/Ki7IBUjnKJ
অম্বালাল সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, ‘আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম, তার শেষ যাত্রায় আমি নাচব, আর আমি সেই প্রতিশ্রুতি রক্ষা করেছি। ও আমার শুধু বন্ধু নয়, আমার ছায়ার মতো ছিল’। অনুষ্ঠানে উপস্থিত পুরোহিত রাকেশ শর্মা বলেন, ‘এমন সম্পর্ক দেখা সত্যিই বিরল। সোহনলাল চিঠি লিখে যে ইচ্ছার কথা জানিয়েছিলেন, তা অম্বালাল যেভাবে পালন করলেন, সেটা হৃদয় ছুঁয়ে যায়। বন্ধুত্বের এমন নিদর্শন যুগ যুগ ধরে বেঁচে থাকুক’। সোহনলালের লেখা চিঠিতে আরও উল্লেখ ছিল, “আমার শেষকৃত্যের সময় অম্বালাল আর শঙ্করলাল একসঙ্গে নাচবে। আর যদি কোনওদিন জেনে বা না জেনে কোনও ভুল করে থাকি, আমাকে ক্ষমা করে দিও’। সোহনলালের পরিবার জানিয়েছে, এই মৃত্যু তাদের ভেঙে দিলেও, বন্ধুর শেষ ইচ্ছা পালন করতে দেখে তাঁরা আরও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এক আত্মীয় বলেন, ‘এমন বন্ধুত্বের প্রকাশ দেখে আবার চোখে জল চলে এল’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?