শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০২ আগস্ট ২০২৫ ১৪ : ৫৯Soma Majumder
বিনা পরিশ্রমে অর্থ উপার্জন করতে যে কোনও উপায় অবলম্বন করতে দ্বিধাবোধ করে না অনেকেই। আজকাল সমাজ মাধ্যমের যুগে এমন কত ঘটনাই নজরে আসে। কেউ প্রতারণার ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারান, আবার কেউ প্রতারণা করে কোটি কোটি টাকার মালিক হন। কখনও মজার ছলে, আবার কখনও বেশ গুরুগম্ভীর নানা ঘটনা আলোড়ন তোলে। ঠিক তেমনই সম্প্রতি একটি ঘটনা প্রকাশ্যে এসেছে, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে গিয়েছে।
চিনের শেনজেন শহরের এক তরুণী অবিশ্বাস্য এক কাণ্ড ঘটিয়েছেন। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ওই তরুণী একসঙ্গে ২০ জন প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখেছিলেন। প্রত্যেক প্রেমিককে তিনি নতুন আইফোন ৭ উপহার দিতে রাজি করান। তাঁর প্রেমিকেরাও প্রিয়জনকে খুশি করতে আইফোন কিনে দেন। সব ফোন হাতে পাওয়ার পর তরুণী সেগুলো বিক্রির সিদ্ধান্ত নেন।
আরও পড়ুনঃ পৃথিবীর এই একটি মাত্র দেশে নেই কোনও মশা! কোথায় বলুন তো? জানলে অবিশ্বাস্য মনে হবে
একটি পুনর্বিক্রয় সংস্থার কাছে ২০টি আইফোন ৭ বিক্রি করেন তরুণী। যা থেকে তিনি প্রায় ভারতীয় মুদ্রায় ১৭ লক্ষ টাকা পান। তবে সেই বিপুল টাকা অন্য কোথাও খরচ না করে বাড়ি কেনার ‘ডাউন পেমেন্ট’ হিসেবে ব্যবহার করেন তরুণী।

অজ্ঞাতপরিচয় ওই মহিলা চিনের শেনজেন শহরে এক সংস্থায় স্বল্প বেতনের বিনিময়ে জুনিয়র ক্লার্ক হিসেবে চাকরি করতেন। যদিও প্রাথমিকভাবে বিষয়টি তরুণীর কোনও প্রেমিকই বুঝতে পারেননি। তবে কয়েক মাসের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের ফ্ল্যাট কেনার খবর প্রকাশ করেন সকলকে চমকে দেন তরুণী। কীভাবে আচমকা এত টাকা তাঁর কাছে এল, বুঝতে অসুবিধা হয়নি কারওর।
পরবর্তীকালে তরুণীর সহকর্মীরা জানতে পারেন যে, মাত্র ৬ মাসে তিনি একইসঙ্গে ২০ জন পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছিলেন। তাঁদের থেকে উপহার হিসেবে পাওয়া আইফোন ৭ বিক্রি করেই ফ্ল্যাটের টাকা জোগাড় করেন ওই তরুণী। উপহার পাওয়া ফোনগুলো ইন্টারনেটের মাধ্যমে বিক্রি করেছিলেন তিনি। জানা যায়, বৈদ্যুতিন সামগ্রী বিক্রির একটি অনলাইন প্ল্যাটফর্মে কর্মরত এক ব্যক্তি সংবাদমাধ্যমের কাছে তরুণীর যাবতীয় কুকীর্তি ফাঁস করে দেন।
ঘটনাটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই জোর চর্চা শুরু হয়েছে। অনেকে তরুণীর বুদ্ধিমত্তা ও সাহসের প্রশংসা করেছেন। আবার এই ঘটনাকে প্রতারণা ও অনৈতিকতার উদাহরণ বলে তীব্র সমালোচনা করেছেন নেটাগরিকদের একাংশ। যদিও তরুণী তরফে কোনও সাফাই মেলেনি। একইসঙ্গে এই প্রতারণার জেরে ওই মহিলার কোনও সাজাপ্রাপ্তির খবরও পাওয়া যায়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?