শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বোকা বনছেন ট্রাম্প! পাকিস্তানে নেই কোনও তেল ভাণ্ডার, হুঁশিয়ারি বালোচ নেতার, প্রশ্নের মুখে মার্কিন উদ্দেশ্য সাধন

রজিত দাস | ০২ আগস্ট ২০২৫ ১৫ : ০৩Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ভারতের উপর শুল্ক চাপিছে, অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাণিজ্যচুক্তি সেরে ফেলেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন, পাকিস্তানে যে তেলের ভাণ্ডার রয়েছে তার উন্নতিসাধনের জন্য দু'দেশ একসঙ্গে কাজ করবে। কিন্তু ঘোষণার পরদিনই ট্রাম্পকে খোঁচা মেরেছেন বালোচ নেতা। তাঁর সাফ দাবি, পালোচ পাকিস্তান নয়। সুতরাং সেখানে তেল, গ্যাস-সহ প্রাকৃতিক সম্পদের যে ভাণ্ডার তা একান্তভাবেই বালোচদের। মির ইয়ার বালোচ নামের ওই নেতার এহেন উক্তি থেকে পরিষ্কার, আগামিদিনে পরিস্থিতি জটিল আকার ধারণ করবে। ফলে আখেরে আমেরিকার উদ্দেশ্য কতটা সাধিত হবে তা নিয়ে সন্দেহ রয়েই গেল।

এক্স হ্যান্ডলে ‘বালোচ ইজ নট পাকিস্তান’ শীর্ষক এক বিবৃতি পেশ করেছেন মীর ইয়ার বালুচ। তাঁর সাফ কথা, বালোচিস্তান বিক্রি করা যাবে না। চিন-আমেরিকা তো বটেই, এমনকি বালোচ নাগরিকদের অনুমতি ছাড়া পাকিস্তানকে এখানে ধাতব খনিজের জন্য খনন করতে দেওয়া হবে না।" 

সেই সঙ্গেই মীর ইয়ার বালুচ কাঠগড়ায় তুলছেন পাক সেনাপ্রধান আসিম মুনিরকে। তাঁর দাবি, ইচ্ছাকৃত ভাবে আমেরিকাকে ভুল বুঝিয়েছেন তিনি। তেল ও খনিজের পাক ভাণ্ডার সম্পর্কে যে দাবি করা হচ্ছে, সেটা রাজনৈতিক ও আর্থিক লাভের জন্য বেলুচিস্তানের সম্পদ আত্মসাৎ করার ইচ্ছাকৃত প্রচেষ্টা। ট্রাম্পকে সাবধান করে দিয়ে তিনি দাবি করেছেন, এই চুক্তি একেবারেই ভুল কৌশল। এতে আইএসআই আরও বেশি করে শক্তিশালী হবে। ফলে পৃথিবীজুড়ে জঙ্গি কার্যকলাপ বাড়বে।

জুনে ট্রাম্প-মুনির বৈঠক
২০২৫ সালের জুনে, জেনারেল আসিম মুনির এবং প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে একটি হাই-প্রোফাইল মধ্যাহ্নভোজ বৈঠক করেছিলেন। সেই বৈঠকে, তাঁরা বালোচিস্তানের গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের বিশাল মজুদ নিয়ে আলোচনা করেছেন বলে জানা গিয়েছিল।

বালোচিস্তান প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বলে পরিচিত। এখন মনে হচ্ছে আমেরিকা এই অঞ্চলে আগ্রহী। পাকিস্তানের জাতীয় পরিষদ সম্প্রতি আমেরিকার সঙ্গে কৌশলগত খনিজ সম্পদের সম্ভাব্য চুক্তি নিয়েও আলোচনা করেছে। আলোচনার সময়, একজন আইনপ্রণেতাকে বলতে শোনা গিয়েছে যে, জেনারেল মুনির বালোচিস্তানের বিরল খনিজ সম্পদ নিয়ে ট্রাম্পের সঙ্গে একটি চুক্তি করতে ওয়াশিংটনে গিয়েছিলেন।

বিতর্ক ক্রমশ বাড়ছে, কারণ বালোচিস্তানের নেতারা পাকিস্তান নেতৃত্বের বিরুদ্ধে এমন সব সম্পদ বিক্রি করার চেষ্টার অভিযোগ করছেন- যা তাদের নয়, এবং এই চুক্তিকে ঘিরে গুরুতর রাজনৈতিক ও নৈতিক প্রশ্ন উঠেছে।

মীর ইয়ার বালুচ জেনারেল মুনিরকে ট্রাম্পকে বিভ্রান্ত করার অভিযোগ করেছেন-
বেলুচিস্তানের নেতা মীর ইয়ার বালুচ জেনারেল আসিম মুনির এবং পাকিস্তানি কূটনীতিকদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানে তেলের মজুদের উপস্থিতি সম্পর্কে মার্কিন কর্মকর্তাদের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ করেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, "পাকিস্তানের কোনও তেলের মজুদ নেই। জেনারেল মুনির আপনাকে মিথ্যা দাবি দিয়ে বিভ্রান্ত করেছেন। বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ কেবল বালোচিস্তানের জনগণের।"

তিনি স্পষ্ট করে বলেছেন যে- বেলুচিস্তান বিক্রির জন্য নয়। দৃঢ়তার সঙ্গে তিনি বলেছেন যে, বেলুচিস্তানের জমি বা খনিজ কোনটিই বালোচ জনগণের স্পষ্ট সম্মতি ছাড়া ব্যবহার করা যাবে না। তিনি স্থানীয়দের অধিকার উপেক্ষা করে এমন চুক্তি না করার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান- উভয়কেই সতর্ক করে দিয়েছিলেন।

আরও পড়ুন-  বিহারের ভোটার তালিকায় থেকে বাদ খোদ বিরোধী দলনেতার নাম! চাঞ্চল্যকর দাবি তেজস্বী যাদবের

মীর ইয়ার বালোচ একটি পোস্টে লিখেছেন, "পাকিস্তানের উগ্র সেনাবাহিনীকে বালোচিস্তানের বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের খনিজ সম্পদ কাজে লাগানোর অনুমতি দেওয়া একটি গুরুতর কৌশলগত ভুল হবে। এই ধরনের প্রবেশাধিকার আইএসআই-এর কর্মক্ষম এবং আর্থিক শক্তি বৃদ্ধি করবে, যার ফলে এটি তার বিশ্বব্যাপী সন্ত্রাসবাদী নেটওয়ার্ক সম্প্রসারণ করতে, জঙ্গিদের নিয়োগ করতে এবং সম্ভবত আবার ৯/১১-এর মতো বড় হামলার পরিকল্পনা করতে পারবে।"

মীর ইয়ার- মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক মহলকে সত্যকে স্বীকৃতি দেওয়ার এবং তাদের ভূমি ও প্রাকৃতিক সম্পদের উপর বালোচ জনগণের স্বাধীনতা এবং ন্যায্য মালিকানাকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া