বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সুমিত চক্রবর্তী | ০২ আগস্ট ২০২৫ ১৪ : ৫৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: কেরালা সরকার মদ বিক্রিতে প্লাস্টিক বর্জ্য কমাতে একটি বোতল রিটার্ন স্কিম চালু করতে যাচ্ছে। ২০২৬ সালের জানুয়ারি থেকে প্লাস্টিক বোতলে ৮০০ টাকার কম দামের মদ কিনলে গ্রাহকদের অতিরিক্ত ২০ টাকা চার্জ করা হবে।
এই পরিকল্পনার ঘোষণা বৃহস্পতিবার এক প্রেস সম্মেলনে রাজ্যের আবগারি ও স্থানীয় স্বশাসন মন্ত্রী এম বি রাজেশ দিয়েছেন। তিনি জানান, ৮০০ টাকার উপরের মদ কাচের বোতলে বিক্রি করা হবে, আর সস্তা মদ আগের মতো প্লাস্টিক বোতলেই বিক্রি হবে।
মন্ত্রী রাজেশ বলেন, "যে কেউ বোতল ফেরত দিয়ে ২০ টাকা ফেরত পেতে পারে। তবে বোতলটি সেই আউটলেটে ফিরিয়ে দিতে হবে যেখান থেকে এটি কেনা হয়েছিল এবং QR কোড অক্ষত থাকতে হবে।"
তিনি স্পষ্ট করেন যে এই স্কিমের উদ্দেশ্য মদের দাম বাড়ানো নয় বা গ্রাহকদের অসুবিধায় ফেলা নয়। তিনি আরও বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য হল প্লাস্টিক ব্যবহারে নিয়ন্ত্রণ আনা এবং ফেলা প্লাস্টিক বোতল থেকে উৎপন্ন বর্জ্য কমানো।
আরও পড়ুন: বাড়িতে আসার পর শুভাংশু শুক্লার কী পরিস্থিতি হয়েছিল, জানলে আপনি অবাক হবেন
প্রথম ধাপে সেপ্টেম্বর ২০২৫-এ তিরুবনন্তপুরম ও কান্নুরে এই প্রকল্প চালু হবে গ্রীন কেরালা কোম্পানির সহযোগিতায়। এরপর ২০২৬ সালের জানুয়ারিতে এটি গোটা রাজ্যে সম্প্রসারিত হবে। মন্ত্রী রাজেশ আরও বলেন, "সম্পূর্ণভাবে কাচের বোতল ব্যবহার এখনই বাস্তবসম্মত নয়। প্রতি বছর ৭০ কোটি মদের বোতল বিক্রি করে, যার মধ্যে ৮০ শতাংশই প্লাস্টিক।" তাই প্রথমে তিরুবনন্তপুরম এবং কান্নুরে প্রকল্পটি পরীক্ষামূলকভাবে চালু করা হবে, এরপর ২০২৬ সালের জানুয়ারি থেকে রাজ্যের অন্যান্য অংশে এটি বিস্তৃত করা হবে।
প্রসঙ্গত, এবার থেকে মার্কিন মুলুক থেকে আসা মদ অতি সহজেই কিনে পান করতে পারবেন আপনি। সেখানে পকেটে সামান্য কিছু টাকা থাকলেই হবে। আমেরিকা বার্বোন হুইস্কির জন্য বরাবরই বিখ্যাত। এর অসাধারণ টেস্ট একে সকলের থেকে আলাদা করে দিয়েছে। কয়েকদিন আগেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের বাণিজ্য যাতে আরও বেশি প্রসারিত হয় সেদিকে নজর দিতেই নানা পদক্ষেপ গ্রহণ করার কথা হয়েছিল।
এরপরই ইমপোর্ট ডিউটি একধাক্কায় ১৫০ থেকে নেমে আসে ৪০ শতাংশে। দুই দেশের প্রধান নেতাদের মধ্যে আলোচনার সরাসরি ফল ভোগ করতে পারবেন সকলে। চলতি মাস থেকেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফলে দেরি করার দরকার নেই, দ্রুত দোকানে গেলেই মিলবে আপনার পছন্দের এই মদটি।

আমেরিকা থেকে আসা এই মদটি তৈরি হয় ভুট্টা থেকে। সেই কারণেই এটিতে বেশি স্বাদ হয়ে থাকে। এই মদে ৫১ শতাংশ ভুট্টা থাকে। ফলে এটি পান করতে সকলের থেকে আলাদা থাকে। যেমনভাবে স্কচ তৈরি হয় স্কটল্যান্ডের মাটিতে ঠিক তেমনি এই মদটি আমেরিকা থেকে বিশ্বকে নিজের জাত চিনিয়েছে।
ভারতের মাটিতে বেশ কয়েকটি বিদেশী মদের প্রচুর বিক্রি রয়েছে। সেখানে এই মদটিও রয়েছে। তবে হুইস্কির ক্ষেত্রে এটি যেন সকলের থেকে আলাদা। আমেরিকার হিসাব থেকে দেখা গিয়েছে ভারতে বর্তমানে বিশ্বের অন্যতম প্রথম সারির দেশ যেখানে মদের প্রচুর বিক্রি হয়।
১৭৮৯ সাল থেকে আমেরিকার মাটিতে তৈরি হয়ে আসছে বার্বোন হুইস্কি। সেদেশে নাম করার পর বিদেশের মাটিতেও সুনাম করেছে এই হুইস্কি। সকলে বলে থাকেন হুইস্কির জগতে এটি একটি যুগান্তকারী আবিষ্কার। এবার ভারতের বাজারে এটি মিলবে কম টাকায়। যেভাবে ভারত-মার্কিন প্রধানদের মধ্যে কথা হয়েছে সেখানে মদের দাম কমে যাওয়ায় অনেকেই স্বস্তি পেলেন। সহজেই হাতে পাবেন বিদেশি মদের বোতল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?