বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ০২ আগস্ট ২০২৫ ১৪ : ১৪Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বিহারের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬৫ লক্ষের বেশি নাম। তার মধ্যে রয়েছেন সে রাজ্যের বিরোধী দলনেতার নামও। শনিবার সাংবাদিক বৈঠক করে এই চাঞ্চল্যকর দাবি করেছেন তেজস্বী যাদব। পাশাপাশি নির্বাচন কমিশনকে কটাক্ষ করে তাঁর প্রশ্ন, "এখন আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব কীভাবে?"
এ দিন তেজস্বী বলেছেন, "আমরা শুরু থেকেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংসোধন প্রক্রিয়া (SIR) নিয়ে প্রশ্ন তুলছিলাম। শুরু থেকেই আমরা বলছিলাম যে, দরিদ্র ভোটারদের নাম মুছে ফেলা হবে। লক্ষ লক্ষ ভোটারের নাম মুছে ফেলা হয়েছে। ভোটার তালিকা থেকে যাদের নাম মুছে ফেলা হয়েছে তাদের নাম কেন মুছে ফেলা হয়েছে সে সম্পর্কে নির্বাচন কমিশন তথ্য দেবে। নির্বাচন কমিশন এটাই বলেছিল। ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হয়েছিল, কিন্তু এই তথ্য দেওয়া হয়নি। আমার নামও ভোটার তালিকায় নেই। আমি কীভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব?"
সাংবাদিক বৈঠকে মোবাইল দেখিয়ে তিনি বলেন, “ভোটার কার্ড নম্বর দিয়ে সার্চ করেও আমার কোনও তথ্য পেলাম না।” SIR-র সময় তিনি ফর্ম পূরণ করেছিলেন জানিয়ে তেজস্বী বলেন, "বুথ লেভেল অফিসার নিজে এসে আমার নথি নিয়ে যান।"
তেজস্বী সুলতানগঞ্জ বিধানসভার তালিকা দেখিয়ে বলেন যে, "এই তালিকায়- কী কারণে নাম মুছে ফেলা হয়েছে তা বলা হয়নি। প্রায় সাড়ে আট শতাংশ নাম মুছে ফেলা হয়েছে। নির্বাচন কমিশন বুথের নাম, ভোটার বা EPIC নম্বর দেয়নি।" তেজস্বী যাদবের আরও প্রশ্ন যে, SIR-এর সময় সব জায়গায় গিয়ে যাচাই করা সম্ভব হয়েছিল কি? বিএলও কি তিনবার ভোটারদের কাছে গিয়েছিল? ভোটার তালিকা থেকে যাদের নাম মুছে ফেলা হয়েছে তাদের ৬৫ লক্ষ ভোটার বা তাদের কোনও আত্মীয়কে কি নোটিশ দেওয়া হয়েছিল যে তাদের নাম মুছে ফেলা হবে? মনে হচ্ছে কমিশন নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে। আপনারা গণতন্ত্র ধ্বংস করছেন। নির্বাচন কমিশন কেন মূল বিষয়গুলি গোপন করছে? কেন স্বচ্ছতা বজায় রাখা হয়নি?
এটা গণতন্ত্র নয়, একনায়কতন্ত্র - তেজস্বী যাদব
তেজস্বী যাদব নির্বাচন কমিশনের কাছে দাবি করেন যে "কমিশনের উচিত রাজনৈতিক দলগুলিকে বুথভিত্তিক তালিকা দেওয়া। আপত্তি দাখিলের সময়সীমা বাড়ানো উচিত, এর জন্য মাত্র সাত দিন সময় দেওয়া হয়েছে। যে ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তাদের নাম প্রকাশ করা উচিত। কেন নাম বাদ দেওয়া হয়েছে তা বুথভিত্তিক বলা উচিত। সুপ্রিম কোর্টের উচিত বিষয়টি বিবেচনা করা। আমাদের দাবি হল- কোর্টের নির্বাচন কমিশনের কাছ থেকে সম্পূর্ণ তথ্য চাওয়া উচিত। এটা গণতন্ত্র নয়, একনায়কতন্ত্র। আমরা জ্ঞানেশ গুপ্তাজিকে চ্যালেঞ্জ জানাই, যদি আপনি স্বচ্ছতা বজায় রেখে থাকেন, তাহলে আমাদের প্রশ্নের উত্তর দিন।"
#WATCH | Patna, Bihar: "My name is not there in the electoral roll. How will I contest the elections?" asks RJD leader Tejashwi Yadav, as his EPIC number is unable to fetch his name in the electoral roll. pic.twitter.com/eF2VkeNIRw
— ANI (@ANI) August 2, 2025
তবে তেজস্বী যাদবের চাঞ্চল্যকর দাবির পরপরই, অভিযোগ খণ্ডন করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকার একটি অনুলিপি প্রকাশ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, RAB045**** এপিক নম্বর ও ছবি, তেজস্বী যাদব পাটনার একটি ভেটেরিনারি কলেজের একটি বুর ভোটার।
এরপর বিহারের বিরোধী দলনেতা পাল্টা নির্বাচন কমিশনের শেয়ার করা তাঁর এপিক নম্বরের চেয়ে আলাদা একটি এপিক নম্বর শেয়ার করেছেন।
আরও পড়ুন- ইন্ডিগো বিমানে সহযাত্রীর কাছে চড় খেয়েছিলেন, তারপর থেকেই নিখোঁজ ছেলে! চাঞ্চল্যকর দাবি পরিবারের
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?