বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ০২ আগস্ট ২০২৫ ১৪ : ০১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: গত ফেব্রুয়ারি মাসে নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনার কারণ জানালেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুক্রবার সমাজবাদী পার্টির (সপা) সাংসদ রামজি লাল সুমনের প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী জানান, উচ্চস্তরের তদন্ত কমিটির তদন্তে জানা গিয়েছে যে যাত্রীদের মাথায় থাকা ভারী ব্যাগের বোঝা মাটিতে পরে যাওয়ার কারণেই পদপিষ্টের সৃষ্টি হয়। গত ১৫ ফেব্রুয়ারির সেই পদপিষ্টের ঘটনায় ১১ জন মহিলা এবং চার শিশু সহ মোট ১৮ জনের মৃত্যু হয়েছিল।
প্রয়াগরাজে মহাকুম্ভ উৎসব চলাকালীন বিহারগামী ট্রেনের জন্য হাজার হাজার যাত্রী যখন স্টেশনে জড়ো হয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। রাত সওয়া ৯টা থেকে সাড়ে ৯টা নাগাদ ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্মের সংযোগকারী সিঁড়িতে এই পদপিষ্টের ঘটনা ঘটে।
অশ্বিনী বলেন, “একজন যাত্রীর মাথা থেকে একটি বড় বোঝা পড়ে যায় এবং এর ফলে ১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্মের সিঁড়িতে চাপের সৃষ্টি হয়। এর পরেই যাত্রীরা হোঁচট খেয়ে পড়ে যান।” রেলমন্ত্রী তাঁর বক্তব্য পেশ করার সময় জানান, ঘটনাটি ঘটেছিল রাত ৮টা ৪৮ মিনিটে ৩ নং ফুট ওভারব্রিজের সামনে।
আরও পড়ুন: পিপিএফ নাকি এসআইপি, কোনটি আপনার কাছে বেশি লাভজনক হতে পারে, দেখে নিন বিস্তারিত
তিনি জানিয়েছেন, ময়নাতদন্ত অনুযায়ী, মৃতেরা সকলেই আঘাতমূলক শ্বাসরোধের কারণে মারা গিয়েছেন। কমিটির তদন্তে দেখা গিয়েছে যে পর্যাপ্ত ভিড় ব্যবস্থাপনা প্রোটোকল থাকা সত্ত্বেও, রাত সওয়া ৮টার পরে ফুটওভার ব্রিজে যাত্রী ঘনত্ব ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। দুর্ঘটনার আগে অনেক যাত্রীর মাথায় বড় বড় জিনিসপত্র ছিল, যার ফলে ২৫ ফুট প্রশস্ত সরু ফুটব্রিজে চলাচল মসৃণ হচ্ছিল না।
রেল সূত্রে খবর, ওই দুর্ভাগ্যজনক দিনে সন্ধ্যে ৬টার পর থেকে ৭৬০০ অসংরক্ষিত টিকিট বিক্রি হয়েছিল। ঘণ্টায় প্রায় দেড় হাজার। নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনাটিকে রেলের ইতিহাসের অন্যতম প্রাণঘাতী বলে বর্ণনা করা হয়েছে। এর আগে ২০১৭ সালে মুম্বইয়ের এলফিনস্টোন রোড স্টেশনে পদপিষ্টের ঘটনায় ২৩ জনের মৃত্যু হয়েছিল। ফেব্রুয়ারির ঘটনার পর বিশেষজ্ঞরা কড়া নিন্দা করেছিলেন রেলের।
মন্ত্রী সংসদে জানিয়েছেন, অনুরূপ দুর্ঘটনা রোধ করতে, ভারতীয় রেল ৭৩টি স্টেশনে ব্যাপক ভিড় ব্যবস্থাপনা ব্যবস্থা বাস্তবায়ন করবে যেখানে মাঝে মাঝে যাত্রীদের ভিড় বেশি থাকে। ২০২৪ সালের উৎসব মরশুমে তৈরি করা অস্থায়ী ব্যবস্থার উপর ভিত্তি করে এই স্টেশনগুলির বাইরে স্থায়ী হোল্ডিং এরিয়া তৈরি করা হবে। নয়াদিল্লি, আনন্দ বিহার, বারাণসী, অযোধ্যা এবং গাজিয়াবাদে ইতিমধ্যেই পাইলট প্রকল্পগুলি চলছে। ট্রেনগুলি আসার পরেই যাত্রীদের প্ল্যাটফর্মে উঠতে দেওয়া হবে, যা স্টেশন এলাকাগুলিতে যানজট কমাতে সাহায্য করবে।
তিনি আরও জানিয়েছেন, রেল ৭৩টি চিহ্নিত স্টেশনে সম্পূর্ণ অ্যাক্সেস কন্ট্রোল চালু করবে। নিশ্চিত সংরক্ষিত টিকিটধারী যাত্রীরা সরাসরি প্ল্যাটফর্মে প্রবেশের সুযোগ পাবেন। টিকিটবিহীন বা ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের নির্ধারিত বাইরের এলাকায় অপেক্ষা করতে হবে। সমস্ত অননুমোদিত প্রবেশপথ সিল করে দেওয়া হবে।
সমস্ত স্টেশন জুড়ে বিদ্যমান সংকীর্ণ কাঠামো প্রতিস্থাপন করে ১২ মিটার এবং ৬ মিটার প্রশস্ত নতুন ফুটওভার ব্রিজ বসানো হবে। মহাকুম্ভের সময় র্যাম্প-সহ এই প্রশস্ত সেতুগুলি কার্যকর প্রমাণিত হয়েছে।
মন্ত্রী আরও জানিয়েছেন যে, সমস্ত প্রধান স্টেশনে ভিড়ের সময় তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আর্থিক ক্ষমতাসম্পন্ন একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে স্টেশন পরিচালক হিসেবে মনোনীত করা হবে। অন্যান্য সমস্ত বিভাগ সেই স্টেশন পরিচালকের কাছে রিপোর্ট করবে। কেবলমাত্র অনুমোদিত কর্মীরা স্টেশন প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন তা নিশ্চিত করার জন্য কর্মীরা নতুন পরিচয়পত্র এবং ইউনিফর্ম পাবেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?