শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | চিরতরে নির্মূল হবে ডাউন সিনড্রোম! ‘অতিরিক্ত’ ক্রোমোজোমই বাদ দেওয়ার পথে বিজ্ঞান, নতুন গবেষণায় তোলপাড়

নিজস্ব সংবাদদাতা | ০২ আগস্ট ২০২৫ ১৩ : ৪৬Soma Majumder

সারা বিশ্বে ‘ডাউন সিনড্রোম’ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চলছে। এই রোগে আক্রান্ত শিশুদের সাধারণত অতিরিক্ত একটি ক্রোমোজোম ২১ থাকে, যা শারীরিক-মানসিক বিকাশে নানা প্রতিবন্ধকতা তৈরি করে। জিনগত ত্রুটির কারণেই হয় ‘ডাউন সিনড্রোম’। শরীরের ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে ২১তম ক্রোমোজমে দু’টির বদলে তিনটি ক্রোমোজোম থাকে। তাই অসুখটি ‘ট্রাইজোমি-২১’ নামেও পরিচিত।  শারীরিক ও মানসিক বৃদ্ধিজনিত কিছু সমস্যা নিয়েই জন্ম নেয় এই রোগে আক্রান্তরা।  তবে ভবিষ্যতে ডাউন সিনড্রোমের মতো জেনেটিক ডিসঅর্ডার নিয়ে হয়তো আর কোনও শিশুর জন্ম হবে না! সম্প্রতি এমনই উপায় খুঁজে পেয়েছেন গবেষকরা। 

জাপানের মিয়ে ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এক চমকপ্রদ গবেষণার কথা জানিয়েছেন। গবেষকেরা ডাউন সিনড্রোমের সঙ্গে যুক্ত অতিরিক্ত ক্রোমোজোম অর্থাৎ ট্রাইসোমি ২১ বাদ দেওয়ার একটি উপায় খুঁজে পেয়েছেন। যা ভবিষ্যতে এই গুরুতর রোগকে মানুষের জীবন থেকে একেবারে গোড়া থেকে নির্মূলের পথ খুলে দিতে পারে বলে আশাবাদী গবেষকরা। 

 

আরও পড়ুনঃ কড়া ডায়েট, ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করেও কমবে না ওজন! সকালের এই সব অভ্যাসেই লুকিয়ে মেদ ঝরানোর সিক্রেট


বিজ্ঞানীরা সিআরআইএসপিআর-ক্যাস৯ নামে আধুনিক জিন সম্পাদনা প্রযুক্তি ব্যবহার করে ডাউন সিনড্রোম আক্রান্ত কোষ থেকে অতিরিক্ত ক্রোমোজোম ২১ সরাতে সক্ষম হয়েছেন। এই অত্যধুনিক প্রযুক্তি হল এমন একটি বহুমুখী জিন-সম্পাদনা ব্যবস্থা যা নির্দিষ্ট ডিএনএ শনাক্ত করার জন্য একটি এনজাইমের উপর নির্ভর করে।


গবেষণায় দেখা গিয়েছে, আক্রান্ত কোষ থেকে অতিরিক্ত ক্রোমোজোম বাদ দেওয়ায় সাধারণ কোষীয় আচরণ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। জিন সম্পাদনার পর কোষগুলো স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। কোষের বৃদ্ধি দ্রুত হয় এবং স্ট্রেস কমে যায়। স্নায়ুর বিকাশের সঙ্গে সম্পর্কিত জিনগুলো আরও সক্রিয় হয়। তাই সামগ্রিকভাবে এই গবেষণায় থেকে প্রমাণিত হয়েছে যে জিন সম্পাদনার মাধ্যমে আগামি দিনে ডাউন সিনড্রোমের মূল কারণ দূর করা সম্ভব হতে পারে।

আরও পড়ুনঃ মানুষের কঠিন সমস্যার সমাধান করে চ্যাটজিপিটি! একদিনের জন্য সে মানুষ হলে কী করত? উত্তর শুনলে চোখ ভিজবে আপনারও

সংশ্লিষ্ট গবেষণা নিয়ে কিছু দ্বিমতও রয়েছে। অনেকেই মনে করছেন, এই প্রযুক্তি চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব আনবে। যা অগণিত পরিবারকে নতুন আশার আলো দেখাবে। আবার কারওর মতে, ভবিষ্যতে এটি মানুষের জিন পরিবর্তনের মাধ্যমে ‘ডিজাইনার বেবি’ তৈরির ঝুঁকি বাড়াতে পারে। তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, এই প্রযুক্তি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। গবেষণা এখনও ল্যাবেই সীমাবন্ধ, মানুষের ওপর পরীক্ষা হয়নি। একইসঙ্গে একপক্ষের মত, এই পরীক্ষায় কোনওভাবে সামান্য ভুলে হলে অন্য সুস্থ জিন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রযুক্তিটি নিরাপদ ও কার্যকর প্রমাণ করতে আরও বিস্তৃত গবেষণার দরকার বলেই মত গবেষকদের একাংশের।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া