বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ইন্ডিগো বিমানে সহযাত্রীর কাছে চড় খেয়েছিলেন, তারপর থেকেই নিখোঁজ ছেলে! চাঞ্চল্যকর দাবি পরিবারের

রজিত দাস | ০২ আগস্ট ২০২৫ ১৩ : ১৬Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিগোর এক বিমানে সহযাত্রী যুবককে চড় মেরেছিলেন এক ব্যক্তি। তার পর থেকে নিখোঁজ সেই যুবক। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তাঁর পরিবার। ভাইরাল হওয়া ভিডিও দেখে তাঁকে শনাক্ত করেন পরিবারের সদস্যরা। নিখোঁজ যুবকের নাম হুসেইন আহমেদ মজুমদার (৩২), তিনি অসমের কাছাড় জেলার বাসিন্দা।

পরিবারের দাবি, বৃহস্পতিবার মুম্বই থেকে শিলচরগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই-২৩৮৭-এ (যার মধ্যে কলকাতা ট্রানজিট) উঠেছিলেন হুসেইন। বিমানে হঠাৎ আতঙ্কিত হয়ে পড়েন তিনি। ধারণা করা হচ্ছে, তাঁর প্যানিক অ্যাটাক হয়। এমন অবস্থায় দুই কেবিন ক্রু তাঁকে বিমানের দরজার দিকে নিয়ে যাচ্ছিলেন, তখনই পাশে বসা এক সহযাত্রী হঠাৎ তাঁকে চড় মেরে বসেন। ঘটনার ভিডিও অন্য এক যাত্রী মোবাইলে তুলে নেন।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কেবিন ক্রুরা গায়ে হাত দিতে বারবার বারণ করলেও অভিযুক্ত যাত্রী তা অগ্রাহ্য করেন। বিমানের কলকাতা অবতরণের পর সিআইএসএফ ওই অভিযুক্তকে আটক করে। কিন্তু তারপরে হুসেইনের আর কোনও খোঁজ নেই বলে দাবি করেছে তাঁর পরিবার।

হুসেইনের বাবা আবদুল মান্নান মজুমদার জানান, শুক্রবার সকালে পরিবারের সদস্যরা শিলচর বিমানবন্দরে তাঁকে নিতে গিয়েছিলেন। কিন্তু তিনি আসেননি। পরে ভাইরাল ভিডিও দেখে তাঁরা বুঝতে পারেন, ভিডিওতে যে যুবককে চড় মারা হচ্ছে, সে-ই তাঁদের ছেলে। এরপর ফোনে যোগাযোগের চেষ্টা করলেও হুসেইনের মোবাইল বন্ধ পাওয়া যায়। পরিবার জানিয়েছে, ইন্ডিগো বা বিমানবন্দর কর্তৃপক্ষ কেউই তাঁর অবস্থান সম্পর্কে কোনও তথ্য দিতে পারেনি। তারা বিমানবন্দরে নিযুক্ত কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী কর্মকর্তাদেরও অবহিত করেছেন।

স্থানীয় উধারবন্দ থানায় নিখোঁজ হওয়ার অভিযোগও দায়ের করা হয়েছে।

হোটেল কর্মী হিসেবে মুম্বইতে কাজ করেন হুসেইন। এই রুটে এর আগেও বহুবার তিনি যাতায়াত করেছেন বলে জানান তাঁর পরিবার।

আরও পড়ুন-  ২০০৩-এ চাওয়া হয়নি নাগরিকত্বের প্রমাণ: নির্বাচন কমিশনের সাম্প্রতিক দাবি ঘিরে প্রশ্নের ঝড়

ইন্ডিগো সূত্রে জানানো হয়েছে, বিমানে সহযাত্রীর চড় মারার ঘটনায় অভিযুক্ত যাত্রী হাফিজুল রহমানকে কলকাতায় অবতরণের পর আটক করে সিআইএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়।

তবে বিমান সংস্থা নিখোঁজ যাত্রীর বিষয়ে কোনও মন্তব্য করেনি। হুসেইনের খোঁজে কাছাড় জেলার উদারবন্দ থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছে। পাশাপাশি বিমানবন্দরে থাকা সিআইএসএফ-কে বিষয়টি জানানো হয়েছে বলেও জানিয়েছে পরিবার।

ইন্ডিগো একটি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে জানিয়েছে, "আমাদের একটি ফ্লাইটে শারীরিক সংঘর্ষের ঘটনা সম্পর্কে আমরা অবগত। আমাদের ক্রুরা প্রতিষ্ঠিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) অনুসারে কাজ করেছে। জড়িত ব্যক্তিকে অশান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং পৌঁছানোর পর নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রোটোকল অনুসারে, সমস্ত উপযুক্ত নিয়ন্ত্রক সংস্থাকে যথাযথভাবে অবহিত করা হয়েছে।" তবে, বিবৃতিতে চড় মারা ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া