শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | কড়া ডায়েট, ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করেও কমবে না ওজন! সকালের এই সব অভ্যাসেই লুকিয়ে মেদ ঝরানোর সিক্রেট

সোমা মজুমদার | ০২ আগস্ট ২০২৫ ১১ : ৪৫Soma Majumder

আজকাল অল্পবয়সেই জাঁকিয়ে বসছে ডায়াবেটিস, কোলেস্টেরলের মতো বিভিন্ন ক্রনিক রোগ। যার জন্য ওজন নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেন চিকিৎসকেরা। তাই ইদানীং বাড়তি মেদ ঝরাতে অনেকেই বেশ কসরত করেন। কেউ দৌঁড়ান ট্রেডমিলে, কেউ বা ক্যালোরি মেপে মুখে তোলেন খাবার। আবার সময়ের অভাবে ‘শর্টকাট’ পন্থাও নিচ্ছেন অনেকেই। কিন্তু এতকিছু করেও যে সবসময় লাভ হয়, এমনটা নয়। আসলে ওজন জন্য শুধু কড়া ডায়েট নয়, মেনে চলতে হয় কয়েকটি সহজ নিয়ম। তবেই হাতেনাতে পাওয়া যায় সুফল। যার মধ্যে সকালে ঘুম থেকে ওঠার পর কয়েকটি সঠিক অভ্যাস শরীরের মেদ কমাতে সাহায্য করে। এই সব অভ্যাস রপ্ত করলে পারলে ওজন কমার সঙ্গে সার্বিকভাবে শরীর থাকবে ভাল।

•    ঘুম ভাঙার পর জল খানঃ রাতে ঘুমের সময় অনেকক্ষণ জল না খাওয়ায় শরীর ডিহাইড্রেটেড হয়ে পড়ে। তাই সকালে প্রথমেই জল করা উচিত। এতে বিপাক ক্রিয়া সচল হয়, খিদে নিয়ন্ত্রণে থাকে এবং ফ্যাট কমানোর প্রক্রিয়া শুরু হয়।

* নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুনঃ প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠলে শরীরের প্রাকৃতিক ঘড়িকে বা সারকাডিয়ান চক্রকে ঠিক থাকে। ফলে ঘুমের অভাবজনিত ক্লান্তি কমে, মনোযোগ বাড়ে এবং শরীর সুস্থ থাকে। এটি পরোক্ষভাবে ওজন কমাতেও সাহায্য করে।

আরও পড়ুনঃ লিভারের জন্য আশীর্বাদ স্বরূপ, রোজ খেলে দূরে থাকে হৃদরোগ! বিদেশি এই ফলের জাদুতেই ঠিকরে বেরবে ত্বক-চুলের জেল্লা

•    খালি পেটে থাকবেন নাঃ দ্রুত ওজন কমাতে উপোস করতে যাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। কিছুদিনের মধ্যে ফের ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। সঙ্গে শরীরে দেখা দিতে পারে আরও অনেক সমস্যা। সকালে ঘুম থেকে উঠে বেশিক্ষণ খালি পেটে থাকলে শরীরে ফ্যাট জমতে শুরু করে।

•    শরীরিরভাবে সক্রিয় থাকুনঃ সকালে হালকা ব্যায়াম, স্ট্রেচিং বা হাঁটাহাঁটি করলে মেটাবলিসম বাড়ে। যা ক্যালোরি বার্ন করতেও সাহায্য করে। মেদ ঝরাতে শরীরচর্চা করছেন বটে, তবে সঠিক ব্যায়াম করা জরুরি। অনেকেই ভাবেন, কার্ডিও করলে দ্রুত ঝরে মেদ। তেমনটা কিন্তু নয়, বরং সব ধরনের এক্সারসাইজ ঘুরিয়ে ফিরিয়ে করা উচিত। একইসঙ্গে সারাদিন সক্রিয় থাকুন। অর্থাৎ কমপক্ষে ৮০০০ পা হাঁটার চেষ্টা করুন। 

•    প্রোটিনসমৃদ্ধ ব্রেকফাস্ট খানঃ ডিম, দই, টোফু বা প্রোটিন স্মুদি জাতীয় খাবার সকালে খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং অতিরিক্ত ক্ষুধা কমে।

•    ঘুম থেকে উঠেই কফি বা চা পান নয়ঃ মেদ ঝরাতে হলে খালি পেটে চা কিংবা কফি খাওয়ার অভ্যাস ছাড়তে হবে। ব্রেকফাস্টের পরে চা-কফি পান করতে পারেন। এতে মানসিক সতর্কতা বাড়ায় এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। একেবারে যদি চা বা কফি না খেয়ে থাকতে না পারেন তাহলে গ্রিন টি বা ব্ল্যাক কফি খান। 

•    মিষ্টি জাতীয় খাবার বাদ দিনঃ যে কোনও মিষ্টি খাবার যেমন কেক, পেস্ট্রি, সোডার মতো পানীয় শরীরে চর্বি জমায়। পরিবর্তে ব্রেকফাস্টে ফাইবার ও পুষ্টিগুণে ভরা ফল, শাকসবজি, ওটস এবং দানাদার খাবার বেছে নিন। প্রসেসড খাবার এড়িয়ে চলুন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া